Tabula Rasa” বা অলিখিত কাগজ – কথাটির তাৎপর্য

Tabula Rasa” বা অলিখিত কাগজ – কথাটির তাৎপর্য
Tabula Rasa” বা অলিখিত কাগজ – কথাটির তাৎপর্য

 

“Tabula Rasa” বা “অলিখিত কাগজ” – কথাটির তাৎপর্য কী  

‘Tabula Rasa’ শব্দটি ইংরাজি প্রতিশব্দ হল ‘Clean slate’ or ‘White paper’ অর্থাৎ ‘অলিখিত সাদা কাগজ।’ অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক্‌ তাঁর অভিজ্ঞতাবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে এই শব্দটি ব্যবহার করেছেন।

লকের মতে, ধারণা থাকে মনে। কিন্তু প্রারম্ভিক অবস্থায় অর্থাৎ জন্মের সময় মানুষের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো। তারপর ধীরে ধীরে সংবেদন ও অন্তবেদনের মাধ্যমে বিভিন্ন ধারণা এসে আমাদের মনের মধ্যে জমা হয়। তখন মন এই ধারণা গুলিকে সাজিয়ে জ্ঞান গড়ে তোলে।

আমাদের বাহ্য ইন্দ্রিয় যেমন – চক্ষু, কর্ন, নাসিকা, জিহ্বা, ত্বক -এর সাহায্যে বাহ্য জগতের যে অনুভব তা হল সংবেদন। যেমন – লাল, নীল, কঠিন, নরম ইত্যাদির ধারণা। অন্যদিকে অন্তইন্দ্রিয় অর্থাৎ মনের সাহায্যে যে অনুভব হয় তাকে বলে অন্তবেদন। যেমন – সুখ, দুঃখ ইত্যাদির ধারণা। লকের মতে, এই দুই প্রকার ইন্দ্রিয় অনুভবের সাহায্যে অলিখিত কাগজের উপর ধারণা লিখিত হয় এবং মন সেগুলিকে সাজিয়ে জ্ঞানে পরিণত করে।


Thanks For Reading: Tabula Rasa” বা অলিখিত কাগজ – কথাটির তাৎপর্য ।

Read More:


 

Leave a Comment