অষ্টাঙ্গিক মার্গ কি | বৌদ্ধ দর্শন

বৌদ্ধ দর্শন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল- প্রশ্নটি হল আর্যসত্য কী? বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করো। এটি BA Philosophy এর ছাত্র ছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর।

অষ্টাঙ্গিক মার্গ কি
অষ্টাঙ্গিক মার্গ কি

অষ্টাঙ্গিক মার্গ কি | বৌদ্ধ দর্শন 

আর্যসত্য কী:

বোধি লাভের পর বুদ্ধদেব যে চরম সত্য উপলব্ধি করেছিলেন তাই বৌদ্ধ দর্শনে আর্যসত্য নামে পরিচিত। বুদ্ধদেব সর্বদাই মানুষকে দুঃখ, দুঃখের উৎপত্তি, দুঃখ নিবৃত্তি ও দুঃখ নিবৃত্তির উপায় এই চারটি সত্য সম্পর্কে উপদেশ দিতেন বলে এই উপদেশ চার আর্যসত্য (Four Noble Truths ) নামে পরিচিত।

অষ্টাঙ্গিক মার্গে:

বুদ্ধদেব বলেন দুঃখের আত্যন্তিক নিবৃত্তির উপায় আছে।  নিবৃত্তির এই পথ বা মার্গকে বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। বৌদ্ধ নীতি তত্ত্বে এই অষ্টাঙ্গিক মার্গের আটটি মার্গ হল –

1) সম্যক্‌ দৃষ্টি – সম্যক দৃষ্টি মানে সত্য জ্ঞান। জগৎ ও আত্মা সম্পর্কে মিথ্যা জ্ঞান দুঃখের প্রধান কারণ। তাই নৈতিক সংস্কারের প্রথম স্তর হল সত্য দৃষ্টি বা জ্ঞান লাভ করা। জগতের অনিত্য জাগতিক বস্তুর প্রতি আশক্তি আমাদের জন্ম এবং আমাদের দুঃখের কারণ এমন জ্ঞানই সম্যক দৃষ্টি বা সত্য জ্ঞান।

2) সম্যক সংকল্প – সম্যক জ্ঞান হলেই দুঃখ মুক্তি হয় না, সত্য জ্ঞান অনুযায়ী জীবন জাপন করার সংকল্প গ্রহণ করতে হবে। অর্থাৎ বিষয়ের প্রতি আশক্তি, অন্যের প্রতি হিংসা ও অন্যের প্রতি বিদ্বেষ পরিত্যাগ করে প্রেম ও করুণা বিতরণের দৃঢ় ইচ্ছাই সম্যক সংকল্প।

3) সম্যক বাক্‌ – মিথ্যা কথা পরিহার করে সর্বদা সত্য কথা বলাই হল সম্যক বাক্‌। অর্থাৎ সত্য ও প্রীতি পূর্ন কথা বলা, ক্টু বাক্য, পরনিন্দা প্রভৃতি সাধকের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য একান্ত প্রয়োজন।

4) সম্যক কর্মান্ত – সম্যক আচরণ হল সম্যক কর্মান্ত। কাম, ক্রোধ, লোভ, মোহো, হিংসা, মাদক দ্রব্য, পর দ্রব্য ইত্যাদি বর্জন করে অহিংসা, মৈত্রী ও করুণার দ্বারা পরিচালিত হয়ে কর্ম সাধন করতে হবে।

5) সম্যক আজীব – সৎ ভাবে জীবিকা অর্জন করা হল সম্যক আজীব। এই নীতি বলে যে, জীবিকা অর্জনের জন্য প্রাণী স্বীকার প্রাণী হত্যা, মাদক দ্রব্য বিক্রয়, গানিকাবৃত্তি, চুরিকরা, মিথ্যা কথা বলা ইত্যাদি সম্পূর্ন রূপে বর্জন করে সৎ ভাবে জীবিকা অর্জন করতে হবে।

6) সম্যক ব্যায়াম – সম্যক ব্যায়াম হল এক প্রকার মানষিক ব্যায়াম। দুঃখ থেকে মুক্তির জন্য মন থেকে যাবতীয় কুচিন্তা দূর করে, মনকে সর্বদা সৎ চিন্তায় নিয়োজিত করতে হবে।

7) সম্যক স্মৃতি – এর অর্থ হল জগৎ ও জীবন অনিত্য, দেহ ও মন অনিত্য, এগুলি প্রতি নিয়ত স্মরণ রাখাই হল সম্যক স্মৃতি।

8) সম্যক সমাধি – উপরিউক্ত সাতটি মার্গ যথাযথভাবে পালন করার ফলে সাধকে চিত্ত শান্ত হয় এবং যে সমাধির সামর্থ লাভ করে। সমাধির আবার চারটি স্তর আছে।

  1. প্রথম স্তরে সাধকের মন একটি নিদিষ্ট বিষয় চিন্তায় সমাহিত হয়। এই স্তরে সত্য সম্পর্কে বিচার বির্তক ও সংশয়  থাকে, তবে মনে এক সুখের অনুভূতি হয়।
  2. দ্বিতীয় স্তরে সাধকের মনে বিচার তর্কের কোনো স্থান নেই। সাধক এই স্তরে দিত্য আনন্দ অনুভব করে।
  3. তৃতীয় স্তরে সাধকের মনে সুখের অনুভূতি ও আনন্দের অনুভূতির প্রতি উদাসিন্য দেখা যায়।
  4. চতুর্থ স্তরে সাধক সম্পূর্ন ভাবে সমাহিত হয়, সাধকের কোনো রূপ অনুভূতি থাকে না। এই অবস্থায় প্রঙ্গার উদয় হয় এবং সাধক নির্বান লাভ করে।

এইভাবে বুদ্ধদেব বৌদ্ধ নীতি শাস্ত্রে মানুষের জীবনের দুঃখের আত্মান্তিক মুক্তির পথ নির্দেশ করেছেন।


Thanks For Reading :  অষ্টাঙ্গিক মার্গ কি | বৌদ্ধ দর্শন

More Post:

বিবেকানন্দের ‘তত্ত্বমসি’ শব্দটির প্রয়োগ লেখ 

ব্রহ্মবিহার ভাবনা |বৌদ্ধ দর্শন

Leave a Comment