বি.এ. সমাজ ও রাষ্ট্র দর্শনের –এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন হল – কলেজ বা হাসপাতাল কি একটি সংঘ এই নিয়ে আলোচনা করা হল।

কলেজ বা হাসপাতাল কি একটি সংঘ
কখনও কখনও একটি সংঘ এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানিক ব্যবস্থা এই দুটিকে পৃথক ভাবে চিনে নেওয়ার ব্যপারে বিভ্রান্তি দেখা দেয়। কারন একই পদ ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। এ প্রসঙ্গে ম্যকাইভার ও পেজ বলেছেন -পদের সংজ্ঞা বিশ্লেষণ করলে এরকম অসুবিধার প্রসঙ্গ আসেনা। যেমন-গির্জা একটি সংঘ। এবং যিশু খ্রিস্টের উৎসব হল একটি বিধি বা প্রতিষ্ঠানিক ব্যবস্থা ।
এখন প্রশ্ন হল হাসপাতাল, কারাগার বা কলেজ এগুলি সংঘ , না প্রতিষ্ঠানিক ব্যবস্থা? যখন একটি হাসপাতালের কথা বলা হয়, তখন আমরা রোগীর সেবার জন্য একটি, গৃহ, চিকিৎসা পদ্ধতি ইত্যাদির কথা ভাবতে পারি। এক্ষেত্রে হাসপাতাল পদটিকে একটি বিধি বা প্রতিষ্ঠানিক ব্যবস্থা বলে গণ্য করি।
আবার এই পদটি যদি চিকিৎসক, নার্স এবং পরিচালক, পরিচালিকা এই সকল জন সমষ্টি বলে মনে করি তখন তা হবে একটি সংঘ অর্থাৎ কোনো পদকে যদি আমরা সংগঠিত গোষ্ঠীর বলে মনে করি তাহলে তা হবে একটি সংঘ ।আবার যদি একে কোনো কর্ম পদ্ধতি বলে মনে করি তাহলে তা হবে একটি বিধি বা প্রতিষ্ঠানিক ব্যবস্থা।
Thanks For Reading:
কলেজ বা হাসপাতাল কি একটি সংঘ
More Post:
চার্বাক নীতিবিদ্যা | চার্বাক সুখবাদ
জড়বাদ ও আধ্যাত্মবাদের মূল পার্থক্য
চার্বাক মতে আত্মা কী | চার্বাক দর্শন
চার্বাক মতে শব্দ প্রমাণ নয় কেন
চার্বাক মতে অনুমান কেন প্রমান নয়
চার্বাক মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ
চার্বাক দর্শনের সম্প্রদায়গুলি লেখ