বি.এ. দর্শন –এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন হল – রাজ যোগের আলচ্য বিষয় কী এই নিয়ে আলোচনা করা হল।

রাজ যোগের আলচ্য বিষয় কী।
ভক্তি যোগ, কর্ম যোগ, জ্ঞান যোগ অপেক্ষা শ্রেষ্ঠ যোগকে রাজ যোগ বলে। রাজ যোগ হল দেহ – মনের, সংমনের দ্বারা আত্মার অমরত্ব উপলব্ধির একটি পথ। এই যোগে দেহ – মনের সংযম সাধন করতে হয়। অনেকে বলেন , মোক্ষ লাভের সবচেয়ে সহজ ও দ্রুত পথ বলে একে রাজ যোগ বলা হয়। ঈশ্বরের সঙ্গে একত্ব উপলব্ধি হল এই যোগের প্রধান লক্ষ্য। এই যোগে দেহ – মনের সংযম করা হয় বলে সহজেই মোক্ষ লাভের পথে যে সব বাধা গুলি আসবে অর্থাৎ কামনা – বাসনাকে সহজেই অবদমন করে মুক্তি লাভ করা সম্ভব হয়।
রাজ যোগ হল যোগের এমন একটি পন্থা যার দ্বারা দেহকে সংযত করা যায়, তেমনি মনকেও সংযম করা যায়। দেহ -মন সর্বদাই জাগতিক বিষয় নিয়ে চঞ্চল থাকে, সর্বদাই এক কামনার বিষয় থেকে অন্য কামনার বিষয় ধাবিত হয়। অর্থাৎ আত্মার শক্তি সর্বদা দেহ – মনের ক্রিয়ায় ব্যায় হচ্ছে। জৈবিক ও মানসিক কামনা সংযম হলে আত্মার শক্তি পরমাত্মার নিয়জিত হবে। অর্থাৎ আন্তমুখী শক্তির প্রভাবে আত্মার মোক্ষ বা মুক্তি লাভ হবে। রাজ যোগের মাধ্যমে দৈহিক – মানসিক কামনার প্রতি সাধকের কঠোর সংযোগ আসে, কোনো প্রতিবন্ধকতা সাধকে দৈহিক – মানসিক ভাবে চঞ্চল করতে পারে না। এর ফলে সাধকের মোক্ষ প্রাপ্তি হয়।
বিবেকানন্দের মতে , রাজ যোগের অনুশীলনের মাধ্যমে পূর্ণ সমাধী লাভ হয়, সাধক ঈশ্বরের সঙ্গে নিজেকে একআত্ম বোধ করে । তাই রাজ যোগের অনুশীলনের জন্য প্রয়োজন গভীর আত্মবিশ্বাস ও দৈহিক – মানসিক শক্তি।
Thanks For Reading
রাজ যোগের আলচ্য বিষয় কী বিবেকানন্দের মতে
More Post:
মানুষের যথার্থ স্বরূপের অনুসন্ধানে বিবেকানন্দ
অদ্বৈতজ্ঞান উপলব্ধি করা কী সম্ভব