বি.এ. সমাজ ও রাষ্ট্র দর্শনের –এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন হল – সম্প্রদায়গত বোধ বলতে কি বোঝ এই নিয়ে আলোচনা করা হল।

সম্প্রদায়গত বোধ বলতে কি বোঝ
সমাজতাত্ত্বিকদের মতে যখন কোনো জনগোষ্ঠী তাদের সংঘবদ্ধ জীবনের সর্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্য একত্রে বসবাস করে তখন সমাজের সেই অংশকে সম্প্রদায় বলে। ম্যকাইভারের মতে, সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ন ভিত্তি হল সম্প্রদায়গত মনোভাব।
সম্প্রদায়গত মনোভাব বলতে বোঝায় একপ্রকার জীবনধারা সম্পর্কে বোধ বা চেতনা, যা না থাকলে সম্প্রদায় বলে কিছু গড়ে উঠতে পারে না।উদাহরন স্বরূপ বলা যায়, কোনো নির্বাচিত এলাকায় নির্বাচিত প্রার্থী ও ভোটদাতারা একই অঞ্চলে বসবাস করলেও ঐ নির্বাচিত এলাকাকে সম্প্রদায় বলা যাবে না। কারন তাদের মধ্যে সম্প্রদায়গত মনোভাব থাকে না।
সম্প্রদায়গত মনোভাবের তিনটি উপাদান আছে। যথা- ১. ‘আমরা’ মনোভাব, ২.নিজ ভূমিকা সম্পর্কে মনোভাব, ও ৩. নির্ভরতার মনোভাব। ‘সকলেই আমরা আপনজন’এমন বোধ হল আমরা মনোভাব। সম্প্রদায়ের অন্তর্গত প্রত্যেক ব্যক্তির যেমন পিতা মাতা, শিক্ষক, কৃষক প্রভৃতি সকলের নির্দিষ্ট দায়দায়িত্ব ও কতব্য হল নিজ ভূমিকার মনোভাব ।আর সম্প্রদায়ের অন্তর্গত প্রত্যেকটি সদস্য একে অপরের উপর নির্ভরশীল এমন মনোভাব হল নির্ভরতার মনোভাব।
Thanks For Reading:
সম্প্রদায়গত বোধ বলতে কি বোঝ
More Post:
চার্বাক নীতিবিদ্যা | চার্বাক সুখবাদ
জড়বাদ ও আধ্যাত্মবাদের মূল পার্থক্য
চার্বাক মতে আত্মা কী | চার্বাক দর্শন
চার্বাক মতে শব্দ প্রমাণ নয় কেন
চার্বাক মতে অনুমান কেন প্রমান নয়
চার্বাক মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ
চার্বাক দর্শনের সম্প্রদায়গুলি লেখ
সম্প্রদায়ের ভিত্তি গুলি সংক্ষেপে আলোচনা কর