পরিবেশ সুরক্ষায় ছাত্রসমাজের ভূমিকা

পরিবেশ সুরক্ষায় ছাত্রসমাজের ভূমিকা বাংলা রচনা পর্বে অজকের আলোচনার বিষয় হল – পরিবেশ সুরক্ষায় ছাত্রসমাজের ভূমিকা প্রবন্ধ রচনা বা পরিবেশ সুরক্ষায় ছাত্রসমাজের ভূমিকা রচনা। ছাত্র ছাত্রীদের কাছে খুব সহজ ভাবে এই রচনাটি তুলে ধরা হল।

পরিবেশ সুরক্ষায় ছাত্রসমাজের ভূমিকা
পরিবেশ সুরক্ষায় ছাত্রসমাজের ভূমিকা

 

পরিবেশ সুরক্ষায় ছাত্রসমাজের ভূমিকা

ভূমিকা 

মানুষকে পারিপার্শ্বিক অবস্থায় বাস করে তাকে পরিবেশ বলে। অচেতন ও চেতন পদার্থ নিয়েই গড়ে ওঠে পরিবেশ। বায়ু, জল, মাটি, উদ্ভিদ, প্রাণী, এগুলি হল পরিবেশের উপাদান।  আমাদের সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য চাই সুস্থ পরিবেশ।

পরিবেশ দূষণ 

আমাদের দুঃখের বিষয় হল এই যে আমাদের বেঁচে থাকার জন্য সুস্থ পরিবেশের আজ বড়ো অভাব। এই অবস্থান জন্য আমরাই দায়ী । কারণ মানুষ প্রাকৃতিক শক্তির রূপান্তর ঘটিয়েছে কিন্তু একবারও পরিবেশের ভারসাম্য রক্ষার কথা ভাবেনি, ভাবেনি ভবিষ্যতের প্রজন্মের কথা।

পরিবেশের অবনতির কারণ 

মানুষের অস্বাভাবিক জীবন স্থাপনের ফলে পরিবেশের মান ক্রমশ নিম্নগতি সম্পন্ন। অতি যান্ত্রিকতার কারণে পরিবেশের বায়ু , জল, মৃত্তিকা ও শব্দ দূষণের কবলে পড়েছে।

এর ফলে আমরা বিভিন্ন শারীরিক ব্যাধির  দ্বারা আক্রান্ত কারণ পরিবেশ এতটাই দূষিত যে আমরা বিশুদ্ধ বাতাস পযর্ন্ত গ্রহণ করতে পারিনা, কারণ বাতাস ও আজ বিশক্ত।

আমাদের বেঁচে থাকার প্রয়োজনীয় খাদ্য ও রাসায়নিক বিক্রিয়া ব্যবহারের ফলে বিষাক্ত হয়ে উঠেছে। সুতরাং আজ আমাদের কাছে একটি সম্পূর্ন সুস্থ পরিবেশের অভাব রয়েছে।

 ছাত্রছাত্রীদের ভূমিকা 

সুস্থ পরিবেশের জন্য প্রথমেই চাই নাগরিক সচেতনতা কারণ নাগরিকরা নিজেদের পরিবেশ সম্পর্কে সচেতন না হলে পরিবেশকে সুস্থ রাখতে কারা সচেষ্ট হবে? তবে এ ব্যাপারে ছাত্রছাত্রীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ন।

ছাত্রছাত্রীরা অতি সুন্দর ও পবিত্র। তাই পরিবেশকে সুন্দর ও পবিত্র রাখতে তারা কার্যকারী ভূমিকা পালন করতে পারে। তারা হাতে কলমে পরিবেশ সম্পর্কে সচেতন হয়ে তাদের পাশে এসে দাঁড়াবে।

ছাত্রছাত্রীরা যদি প্রথমেই তার গৃহ – পরিবেশকে, পরে তার পারিপার্শ্বিক পরিবেশকে এবং আরও পরে গোটা সমাজকে সুন্দর রাখতে অগ্রসর হয় তাহলে তারা একদিন পরিবেশ রক্ষায় দৃষ্টান্ত গড়ে তুলবে।

উপসংহার  

বিশ্ব পরিবেশকে স্বাভাবিক রাখতে আমাদের সবুজায়নের অঙ্গীকার গ্রহণ করতে হবে। বছরের বিশেষ বিশেষ তারিখ গুলিতে পরিবেশ রক্ষা সম্পর্কে বিভিন্ন বার্তা আমরা যদি জনগণের কাছে পৌঁছে দিতে পারি তাহলে জনগণ আমাদের অঙ্গীকার এই রূপ হওয়া উচিৎ

“যতক্ষন দেহে আছে প্রান,

প্রান পণে পৃথিবীর সবার জঞ্জাল।”


Thanks For Reading: পরিবেশ সুরক্ষায় ছাত্রসমাজের ভূমিকা / পরিবেশ সুরক্ষায় ছাত্রসমাজের ভূমিকা প্রবন্ধ রচনা / পরিবেশ সুরক্ষায় ছাত্রসমাজের ভূমিকা রচনা

More Post:

একটি গাছ একটি প্রাণ | গাছ আমাদের বন্ধু রচনা

পরিবেশ দূষণ ও তার প্রতিকার রচনা

একটি নদীর আত্মকথা রচনা

গ্রামের মেলা রচনা