একাদশ শ্রেণী ইতিহাস –এর দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস অনুযায়ী 3 Marks এর প্রশ্ন উত্তর। রাষ্ট্রচিন্তা সম্পর্কে লকের ধারণা -এর উপর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল।

রাষ্ট্রচিন্তা সম্পর্কে লকের ধারণা
জন লক হলেন আধুনিক উদারনৈতিক ও গণতান্ত্রিক রাষ্ট্রচিন্তার জনক। তাঁর লেখা “টু ট্রিটিজ ওফ গভারমেন্ট” গ্রন্থে আধুনিক রাষ্ট্রচিন্তার প্রতিফলন ঘটেছে। লক – এর রাষ্ট্রচিন্তার গুরুত্বপূর্ন দিকগুলি হল –
প্রকৃতির রাজ্য ও প্রাকৃতিক আইন
লক – এর মতে, রাষ্ট্রসৃষ্টির পূর্বে মানুষ যে প্রকৃতির রাজ্যে বসবাস করত তা ছিল প্রাক্ রাজনৈতিক অবস্থা, যেখানে মানুষ প্রকৃতির আইন মেনে চলত। এই অবস্থায় মানুষের জীবন ছিল সহজ সরল ও স্বাভাবিক। কিন্তু ধীরে ধীরে প্রাকৃতিক সম্পদকে কেন্দ্র করে মানব সমাজে বৈষম্য দেখা দেয়। এর ফলে প্রকৃতির রাজ্যে অসাম্য ও জটিলতা বৃদ্ধি পায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে মানুষ চুক্তির মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
সার্বভৌম শক্তির উৎস জনগণ
লকের মতে, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার উৎস হল জনগণ। তাই চুক্তির মাধ্যমে জনগণ রাষ্ট্রের কাছে তাদের ক্ষমতা অর্পণ করে। প্রয়োজনে শাসক যদি অযোগ্য হত তাহলে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা জনগণের হাতে ছিল।
সম্পত্তির অধিকার
লকের মতে, ঈশ্বর সকলের জন্য সমান ভাবে সম্পত্তি ভোগ করার অধিকার দিয়েছে। রাষ্ট্র ব্যক্তিগত সম্পত্তির উপর কোন রকম হস্তক্ষেপ করবে না।
বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ লকের মতবাদে বিভিন্ন সমালোচনা করলেও প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রের ভিত্তি হিসাবে লকের রাষ্ট্রনৈতিক তত্ত্বের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া উদার নীতিবাদ, ব্যক্তি স্বাধীনতা প্রভৃতির প্রচারে লক আধুনিক মানুষিকতার পরিচয় দিয়েছেন।
Thanks For Reading: রাষ্ট্রচিন্তা সম্পর্কে লকের ধারণা কিরূপ ছিল / রাষ্ট্রচিন্তা সম্পর্কে লকের ধারণা
More Post: