সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা রচনা class 6, class 7, class 9 এবং class 10 বাংলা রচনা পর্বে অজকের আলোচনার বিষয় হল – সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা রচনা বা সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা প্রবন্ধ রচনা।

সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা রচনা
ভূমিকা
যে পত্রে সংবাদ পরিবেশন করা হয় তা হল সংবাদ পত্র। সংবাদ পত্র কোনো স্থির বিষয় না এটি একটি চলমান বিষয়। তাই আমাদের সমাজে প্রতিদিন প্রাকৃতিক সামাজিক ও রাজনৈতিক যে ঘটনা প্রবাহ চলেছে তার পরিবেশক পত্র হল সংবাদ পত্র। খাদ্য যেমন দেহকে পুষ্ট করে সংবাদ পত্র তেমনই মানুষের মনকে পুষ্ট করছে।
আধুনিক জীবন ও সংবাদ পত্র
আধুনিক কালে সংবাদ পত্র কেবল সংবাদী পরিবেশন করে না, অর্থনীতি রাজনীতি , সমাজনীতি , ক্রিয়া, বিনোদন ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা করে। সংবাদপত্র যেমন সামাজিক অপরাধকে তুলে ধরে তেমনই সামাজিক অপরাধের প্রতিকারেরও দাবি রাখে এবং জনসচেতনতা বুদ্ধি করে। সংবাদ পত্রের মাধ্যমে আজকাল বহু চিত্র শিল্পি ও লেখকের লেখনি অঙ্কিত হয় যার শিক্ষামূলক অবদান অনস্বীকার্য। তাই এককথায় বলা যায় সংবাদপত্র জনগণের শিক্ষক।
সংবাদ ও সংবাদ পত্র
সংবাদ পত্রের সম্পদায়িক অংশে প্রতিকার সম্পাদক রাজনৈতিক ও সামাজিক ঘটনা নিয়ে যে কলম লেখেন তার দ্বারা মানুষের রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটে। মানুষ তার গণতন্ত্রের অধিকার বুঝতে পারে তাই বলা হয় সংবাদ পত্র হল জনগণের লোক সংখ্যা “Peoples Parlament. ”
সংবাদ পত্র বা সঠিক জ্ঞান
সংবাদ পত্রে কুরুচীপূর্ন্য সংবাদ যেমন মনকে দূষিত করে তেমনি এমন অনেক সংবাদ পত্র আছে যা মানুষকে আলোর পথের সন্ধান দেয়। সংবাদ পত্রের কোনো কলম দেখে কোনো মানুষের অর্থনৈতিক জীবন শুরু হতে পারে।
অর্থাৎ কোনো ব্যক্তি চাকরি পেতে পারে, আবার কেউ কেউ ক্ষুদ্র ব্যবসা শুরু করে সনির্ভর হতে পারে। যে সব সংবাদ পত্র নিরপেক্ষ ভাবে সংবাদ পরিবেশন করে তারাই মানুষের জীবনে প্রকৃত আলোর পথের সন্ধান দিতে পারে।
উপসংহার
সংবাদ পত্রের অপকারীতা থাকা সত্যেও আমরা বলতে পারি যে, আধুনিক জীবনে জাতীয় ও দেশের উন্নতিতে সংবাদ পত্রের ভূমিকা অনস্বিকার্য। একজন সুস্থ প্রগতিশীল সংস্কৃতিবান নাগরিক তৈরি করতে সংবাদপত্রের ভূমিকা আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো।
Thanks For Reading: সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা রচনা / সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা অনুচ্ছেদ / সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা প্রবন্ধ রচনা
More Post:
বিজ্ঞান ও কুসংস্কার প্রবন্ধ রচনা