চার্বাক মতে শব্দ প্রমাণ নয় কেন

বি.এ. চার্বাক দর্শনের –এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন হল – চার্বাক মতে শব্দ প্রমাণ নয় কেন – এই নিয়ে আলোচনা করা হল। এবং এই প্রশ্নটি থেকে তোমারা শব্দ প্রমাণ কাকে বলে এই নিয়েও জানতে পারবে।

চার্বাক মতে শব্দ প্রমাণ নয় কেন
চার্বাক মতে শব্দ প্রমাণ নয় কেন

 

শব্দ প্রমানের বিরুদ্ধে চার্বাকদের আপত্তি ব্যাখ্যা কর   

“ আপ্তোপ্রদেশঃ শব্দ “ – অর্থাৎ আপ্তব্যক্তির উপদেশ বা বাক্য হল প্রমাণ । যিনি সত্যকে মানেন এবং সত্য বলেন তিনি হলেন আপ্ত , আর তার বাক্যই হল শব্দ প্রমাণ । যিনি সত্যকে জানেন, অথচ অপর ব্যক্তিকে প্রতারনা করার জন্য মিথ্যা বলেন তিনি আপ্ত নন। ন্যায় ,  সাংখ্য, মীমাংসা, যোগ ও বেদান্ত দর্শনে আপ্তব্যক্তির উপদেশকে শব্দ প্রমাণ  বলে স্বীকার করা হয়েছে। কিন্তু চার্বাক গণ শব্দকে প্রমাণ বলে স্বীকার করেননি। শব্দ প্রমান খন্ডনে চার্বাকদের যুক্তি গুলি হল – 

(i) কোনো ব্যক্তি আপ্ত কিনা তা জানতে গেলে সেই ব্যক্তির আচার –আচরণের মাধ্যমে অনুমান করে জানতে হয়। ব্যক্তির আপ্তত্ব প্রত্যক্ষের বিষয় নয়, অনুমানের বিষয় কিন্তু চার্বাকগণ অনুমানকে প্রমাণ বলে স্বীকার করেন না।

(ii) আপ্ত ব্যক্তির আপ্ত বাক্য অনুমান প্রমাণ নির্ভর , আপ্ত ব্যক্তি যখন বলেন , যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বহ্নি, তখন তাকে অনুমানের উপর নির্ভর করতে হয়। কারণ আপ্ত ব্যক্তি ত্রৈকালিক ধূম ও বহ্নিকে প্রত্যক্ষ করতে পারেন না । তাই চার্বাক মতে যা অনুমান নির্ভর তা প্রমাণ নয়।

(iii) আপ্ত ব্যক্তি যখন অতীন্দ্রিয় বিষয় ( ঈশ্বর, আত্মা , স্বর্গ ) ইত্যাদি সম্পর্কে বলেন , তখন তাকে অনুমানের উপর নির্ভর করতে হয় কিন্তু চার্বাক মতে অনুমান প্রমান  নয়। 

(iv) দেশ ও কাল ভেদে শব্দ অনেকার্থক হয়। তাই আপ্ত ব্যক্তি যে বাক্য বলেন তা অনেকার্থক দোষে দুষ্ট কাজেই শব্দ প্রমান নয়

(v) বৈশেষিকগণ বলেন যে , শব্দের এক বিশেষ অর্থবোধক শক্তি আছে , যার জন্যই শব্দের অর্থ বোধ হয়। কিন্তু শব্দের অর্থবোধক শক্তিকে প্রত্যক্ষের মাধ্যমে জানা যায় না , তা হল অনুমান সাপেক্ষ। চার্বাক মতে যা অনুমান নির্ভর তা প্রমাণ নয় ।


Thanks For Reading: চার্বাক মতে শব্দ প্রমাণ নয় কেন / শব্দ প্রমাণ কাকে বলে 

More Post:

চার্বাক নীতিবিদ্যা | চার্বাক সুখবাদ

চার্বাক মতে আত্মা কী | চার্বাক দর্শন