বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান

দ্বাদশ শ্রেণী বাংলা –এর চতুর্থ সেমিস্টারে সিলেবাস অনুযায়ী 6 Marks এর প্রশ্ন উত্তর। বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান -এর উপর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল।

বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান
বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান

বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান

বাংলার চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসু একটি চিরস্মরণীয় নাম। একজন স্বতন্ত্র ধারার চিত্রকর ও শান্তিনিকেতনের শিক্ষক হিসাবে তিনি বাংলা চিত্রকলায় বিশেষ অবদান রেখে গেছেন।

চিত্রকলায় অবদান

নন্দলাল বসু তাঁর শিক্ষাগুরু অবনীন্দ্রনাথের চিত্রশিল্পের ধারা থেকে সরে এসে চারপাশের বহমান জীবনকে ছবির বিষয় করে দেন। গ্রামের প্রকৃতি সাধারণ ও দরিদ্র মানুষের জীবন হয়ে ওঠে তাঁর ছবির বিষয়। তাঁর বিখ্যাত ছবিগুলির মধ্যে রয়েছে রবীন্দ্রনাথের সহজপাঠ গ্রন্থের অলংকরন, সতী, পার্থসারথি, হলকর্ষন, রাঙা মাটির পথ ইত্যাদি।

কলাভবনের শিক্ষক হিসাবে অবদান

1920 সালে নন্দলাল বসু শান্তিনিকেতনের কলাভবনের স্থায়ীভাবে যোগদানের পর থেকে শিল্প চর্চার এক বিশেষ পদ্ধতি প্রবর্তন করেন। তিনি ছাত্রদের আউটচডার স্টাডি নেচার স্টাডির ওপর গুরুত্ব দেন। তাঁর শিক্ষায় শিক্ষিত হয়ে উঠেন আসেন এক ঝাঁক – প্রতিভাবান চিত্রকর। রামকিঙ্কর বেইজ, বিনোদবিহারী মুখোপাধ্যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য।

চিত্রকলায় জলরঙের ওয়াশ পদ্ধতির ছবির পাশাপাশি ঘন জলরঙের কাজ করে ছবিকে অন্যমাত্রা দান করতেন নন্দলাল বসু বাংলার চিত্রকলার ইতিহাসে এজন্য তিনি স্মরণীয় থাকবেন।


Thanks For Reading: বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান

More Post:

মর্নেমিন্ট সংস্কার আইন সম্পর্কে যা জানো লেখো

1857 খ্রিঃ রাজনৈতিক কারণগুলি লেখো

1857 খ্রিঃ বিদ্রোহের ধ্রর্মীয় কারণগুলি লেখো

ঝাঁসির রানি লক্ষীবাঈ স্মরণীয় কেন

বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে লেখ