দ্বাদশ শ্রেণী ইতিহাস –এর চতুর্থ সেমিস্টারে সিলেবাস অনুযায়ী 6 Marks এর প্রশ্ন উত্তর। দ্বিজাতি তত্ত্বের মূল ধারণাগুলি লেখ -এর উপর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল।

দ্বিজাতি তত্ত্বের মূল ধারণাগুলি লেখ
ভূমিকা
দ্বিজাতি শব্দের অর্থ হল দুই জাতি, তবে এখানে জাতি বলতে সামাজিক জাতিকে না বুঝিয়ে রাজনৈতিক অর্থে জাতি শব্দটি ব্যবহার করা হয়েছে।
দ্বিজাতি তত্ত্বের প্রেক্ষাপট
ভারতে দ্বিজাতি তত্ত্বের উদ্ভবের মূল বিষয় ছিল রাজনৈতিক সুযোগ সুবিধা ভোগের আকাঙ্ক্ষা। এই লক্ষ পূরনের জন্য ধর্মকে ব্যবহার করা হয়। দ্বিজাতি তত্ত্বটি প্রথম স্পষ্ট রূপ নেয় 1940 সালের লাহোর প্রস্তাবে, যেখানে মুসলিম সংখ্যা গরিষ্ঠ এলাকা নিয়ে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের দাবী জানানো হয়। এই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকেই দ্বিজাতি তত্ত্বের উদ্ভব হয়।
দ্বিজাতি তত্ত্বের মূল ধারণা
দ্বিজাতি তত্ত্বের মূল ভিত্তি হল ব্রিটিশ শাসনাধীন ভারতীয় উপমহাদেশে একটি নয় বরং দুটি প্রধান জাতি গড়ে উঠবে। যথা – হিন্দু জাতি ও মুসলিম জাতি।
দ্বিজাতি তত্ত্বের উপাদান সমূহ
- ধর্মের ভিত্তিতে ভারতের মানুষকে দুটি আলাদা শ্রেনীতে বিভক্ত করে দেশ বাসির মধ্যে সাম্প্রদায়িক স্বাতন্ত্র বোধ জাগিয়ে তোলার রাজনীতি শুরু করে ব্রিটিশ সরকার।
- মুসলমানদের দারিদ্রতাও অশিক্ষার জন্য হিন্দু জাতিকে দায়ী করা হয়। রহমত আলী, মহম্মদ ইকবাল প্রমুখ এই উপাদানকে ভিত্তি করে দ্বিজাতি তত্ত্বের ভিত শক্ত করে।
- সৈয়দ আহমদের নেতৃত্বে আলীগড় আন্দোলন দ্বিজাতি তত্ত্বের বীজ বপন করেন। তিনি মুসলমানদের স্বতন্ত্র সংস্কৃতির ধারক হিসাবে তুলে ধরেন। তাই, অমলেশ ত্রিপাঠি সৈয়দ আহমদকে ভারতের দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা বলেছেন।
Thanks For Reading: দ্বিজাতি তত্ত্বের মূল ধারণাগুলি লেখ
More Post:
1857 খ্রিঃ বিদ্রোহের ধ্রর্মীয় কারণগুলি লেখো
ঝাঁসির রানি লক্ষীবাঈ স্মরণীয় কেন
1857 খ্রিঃ রাজনৈতিক কারণগুলি লেখো
টিকা লেখ SAFTA / দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান
মহাবিদ্রোহের সামরিক কারণগুলি লেখো।