1857 খ্রিঃ রাজনৈতিক কারণগুলি লেখো

দ্বাদশ শ্রেণী ইতিহাস –এর চতুর্থ সেমিস্টারে সিলেবাস অনুযায়ী 6 Marks এর প্রশ্ন উত্তর।1857 খ্রিঃ রাজনৈতিক কারণগুলি লেখো -এর উপর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল।

1857 খ্রিঃ রাজনৈতিক কারণগুলি লেখো
1857 খ্রিঃ রাজনৈতিক কারণগুলি লেখো

1857 খ্রিঃ রাজনৈতিক কারণগুলি লেখো

ভূমিকা

1857 খ্রিঃ বড়লাট ক্যানিং এর শাসনকালে (1856 – 1862 খ্রীঃ) ভারতবর্ষে এক বিস্তীর্ন অঞ্চলে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। এই বিদ্রোহ প্রথম শুরু ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সৈনিকরা, এই বিদ্রোহের বেশ কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হল রাজনৈতিক কারণ।

মহাবিদ্রোহের রাজনৈতিক কারণসমূহ –

অধীনতামূলক মিত্রতা নীতি

অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করে লর্ড ওয়েলেস দেশীয় রাজাদের নিজেদের অধিনস্ত করার উদ্যগী হন। যা শাসকদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়।

কোম্পানির সাম্রাজ্যবাদী কার্যকলাপ

ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বিস্তীর্ন অঞ্চলে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে। এর ফলে দেশীয় রাজন্য বর্গ ব্রিটিশদের হাতে চলে আসে ও তারা ক্ষুদ্ধ হয়ে ওঠে।

লুন্ঠন

লর্ড ডালহৌসির শাসনকালে অযোধ্যা ও নাগপুরের রাজপ্রাসাদ নির্বিচারে লুন্ঠন করা হয়। আসবাব পত্র, মনিমুক্তা, অলংকার এমনকি হাতি, ঘোড়া পর্যন্ত লুন্ঠিত হয়। এবং এর কিছু কলকাতায় প্রকাশ্যে বিক্রি করা হয়।

পদমর্যাদা লোপ

লর্ড ডালহৌসি পেশোয়ার দ্বিতীয় বাজিরাও এর দত্তক পুত্র। নানা সাহেবের পেশোয়ার পদলোপ করেন। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর সাহের উপাধি বাতিল করে তাকে রাজপ্রাসাদ থেকে বহিষ্কার করেন। এর ফলে তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে থাকে না।

জীবিকাহীন অবস্থা

ইংরেজ কৃতক অধিকৃত বিভিন্ন দেশীয় রাজ্যের রাজপরিবারে আশ্রিত ব্যাক্তিগন, জমিদার, তালুঘদার ও সেনাগন, কর্মচ্যুত ও জীবিকাহীন হয়ে পড়ে, এর ফলে তাদের মধ্যে তীব্র নৈরাশ্য ও প্রবল অসন্তোষ দেখা যায়।

উপসংহার

পরিশেষে বলা যায়, ব্রিটিশের শাসনকালে সাধারণ মানুষ থেকে শুরু করে জমিদার, রাজন্য বর্গ সকলেই রাজনৈতিক ভাবে অত্যাচারিত হয়। যার পরিণাম 1857 খ্রিঃ মহাবিদ্রোহ।


Thanks For Reading: 1857 খ্রিঃ রাজনৈতিক কারণগুলি লেখো

More Post:

1857 খ্রিঃ বিদ্রোহের ধ্রর্মীয় কারণগুলি লেখো। 

ঝাঁসির রানি লক্ষীবাঈ স্মরণীয় কেন।

টিকা লেখ  SAFTA / দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান

মহাবিদ্রোহের সামরিক কারণগুলি লেখো।