দ্বাদশ শ্রেণী ইতিহাস –এর চতুর্থ সেমিস্টারে সিলেবাস অনুযায়ী 6 Marks এর প্রশ্ন উত্তর। 1557 খ্রিঃ মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণগুলি কী কী -এর উপর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল।

1557 খ্রিঃ মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণগুলি কী কী
ভূমিকা
1857 খ্রিঃ বড়োলাট ক্যানিং এর শাসনকালে (1856 – 1862 খ্রীঃ) ভারতবর্ষে এক বিস্তীর্ন অঞ্চলে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। এই বিদ্রোহ প্রথম শুরু ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সৈনিকরা, এই বিদ্রোহের বেশ কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হল অর্থনৈতিক কারণ।
সিপাহী বিদ্রোহের অর্থনৈতিক কারণসমূহ
করের বোঝা
কোম্পানির শাসকরা কৃষক ও শ্রমিকদের উপর অতিরিক্ত করের বোঝা দেয় যার কারণে তারা বিদ্রোহ করে।
শিল্প ধ্বংস
ব্রিটেনে উৎপাদিত পণ্য সামগ্রী ভারতীয় বাজার দখল করলে ভারতের শিল্প ধ্বংসের মুখে পরে। তাছাড়া বৈষম্যমূলক নীতির ফলে কৃষক ও শ্রমিকরা বিদ্রোহী হয়ে ওঠে।
সূর্যাস্ত আইন
অনেক ঐতিহাসিক সূর্যাস্ত আইনকে সিপাহী বিদ্রোহের কারণ বলে উল্লেখ করেছেন। সূর্যাস্ত আইনের অনুশীলনের ফলে অনেক জমিদার সামাজিক ও অর্থনৈতিক দুর্দশার শিকার হয়।
রাজস্ব নীতি
লর্ড কর্ন ওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত মাদ্রাজে রায়ওয়ারী ব্যবস্থা, অযোধ্যায় প্রবর্তিত রাজস্ব নীতি প্রভৃতির প্রভাবে কৃষক, সাধারণ মানুষ, জামিদার ধীরে ধীরে বিদ্রোহী হয়ে ওঠে।
মহাজন ও নীলকরদের শোষণ
কোম্পানির রাজস্ব ব্যবস্থার ফলে মহাজন শ্রেণীর উদ্ভব হয়। মহাজনরা কৃষকদের চরা সুদে ঋণ নিয়ে নীলচাষ করতে বাধ্য করে। ঋণের দায়ে কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে।
উপসংহার
পরিশেষে বলা যায়, ব্রিটিশরা অর্থনৈতিক ভাবে ভারতের মানুষকে নানাভাবে শোষণ করে। অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়ে বঞ্চিত কৃষক ও শ্রমিকরা সরকারের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে।
Thanks For Reading: 1557 খ্রিঃ মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণগুলি কী কী।
More Post:
1857 খ্রিঃ বিদ্রোহের ধ্রর্মীয় কারণগুলি লেখো।
ঝাঁসির রানি লক্ষীবাঈ স্মরণীয় কেন।
টিকা লেখ SAFTA / দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান
মহাবিদ্রোহের সামরিক কারণগুলি লেখো।