ইলেকট্রনিক্স কমার্স মক টেস্ট MCQ উত্তরসহ

ইলেকট্রনিক্স কমার্স মক টেস্ট MCQ উত্তরসহ

বর্তমান ডিজিটাল যুগে ইলেকট্রনিক্স কমার্স (Electronic Commerce বা E-Commerce) ব্যবসা-বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আজকের দিনে অনলাইন কেনাকাটা, ডিজিটাল পেমেন্ট, অনলাইন ব্যাংকিং এবং ই-ব্যবসা সম্পর্কে জ্ঞান প্রতিটি শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনি যদি Class 11, Class 12, BCA, DCA, ADCA, MCA অথবা Competitive Exam-এর প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে এই E-Commerce Mock Test আপনার জন্য অত্যন্ত উপকারী হবে।

ইলেকট্রনিক্স কমার্স (E-Commerce) মক টেস্ট
ইলেকট্রনিক্স কমার্স (E-Commerce) মক টেস্ট

ইলেকট্রনিক্স কমার্স (E-Commerce) মক টেস্ট ২০২৬ |  গুরুত্বপূর্ণ MCQ উত্তরসহ

 

 

 

 

 

ইলেকট্রনিক্স কমার্স বা ই-কমার্স মক টেস্ট

১. সঠিক উত্তর নির্বাচন কর :
i. ই-কমার্স ট্রেডিং করার জন্য নীচের কোন ইলেকট্রনিক ডিভাইস প্রয়োজন হয় না।
  • a) মোবাইল
  • b) ল্যাপটপ
  • c) টেলিভিশন
  • d) ডেস্কটপ
ii. 2022 সালের হিসাব অনুযায়ী ই-কমার্সে ভারতের স্থান হল —
  • a) অষ্টম
  • b) সপ্তম
  • c) তৃতীয়
  • d) নবম
iii. ________ এর সাহায্যে পেমেন্ট হল ইলেকট্রনিক পেমেন্ট-এর একটি উদাহরণ।
  • a) ডেবিট কার্ড
  • b) ক্যাশ
  • c) চেক
  • d) ব্যাঙ্ক ড্রাফট
iv. ________ হল ই-কমার্সে একটি গ্রাহক পরিষেবা।
  • a) ডেবিট কার্ড
  • b) ক্রেডিট কার্ড
  • c) নেট ব্যাঙ্কিং
  • d) ই-মেল চ্যাটিং
v. কোনটি ই-কমার্সের উদ্দেশ্য বা লক্ষ্য নয়?
  • a) বিশ্বব্যাপী গ্রাহকের নাগাল
  • b) উন্নত গ্রাহক তথ্য
  • c) গ্রাহককে দোকানে টেনে আনা
  • d) উন্নত গ্রাহক পরিষেবা
vi. কোনটি ই-কমার্সে অর্থ প্রদানের মাধ্যম নয়?
  • a) ডেবিট কার্ড
  • b) ব্যাঙ্ক ড্রাফট
  • c) ফোন পে
  • d) গুগল পে
vii. পি. সি. ওয়ার্কস্টেশন, ট্রান্সমিশন মিডিয়া, ইন্টারনেট কানেকশন ইত্যাদি হল ই-কমার্সের —
  • a) বিজ্ঞাপন
  • b) Marketing স্ট্র্যাটেজি
  • c) লার্নিং পদ্ধতি
  • d) প্রযুক্তিগত উপাদান
viii. কোনটি ই-কমার্সের সুবিধা নয়?
  • a) খরচ সাশ্রয় এবং মূল্য হ্রাস
  • b) গ্রাহকের প্রয়োজনে দেরিতে সাড়া
  • c) বিস্তৃত পছন্দ
  • d) উন্নত গ্রাহক সেবা
ix. ________ হল একটি কম্পিউটার বা ডিভাইস অথবা প্রোগ্রাম যা নেটওয়ার্ক পরিচালনার জন্য সম্পূর্ণভাবে দায়ী।
  • a) ট্রান্সমিশন মিডিয়া
  • b) ফায়ার ওয়াল
  • c) সার্ভার
  • d) এক্সট্রানেট
x. ________ হল নিয়মের একটি সেট বা Set of Rules যা কম্পিউটার ও অন্যান্য ডিভাইসগুলিকে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে দেয়।
  • a) ইন্টারনেট প্রোটোকল
  • b) প্রক্সি সার্ভার
  • c) পি. সি. ওয়ার্কস্টেশন
  • d) ট্রানজ্যাকসন সার্ভার
xi. কোনো সংস্থার ভেতরের কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের সঙ্গে বাইরের কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের একটি গেটওয়ে হিসেবে কাজ করে?
  • a) প্রক্সি সার্ভার
  • b) ট্রানজ্যাকসন সার্ভার
  • c) ব্যাসন হোস্ট
  • d) রাউটার
xii. ইন্টারনেট প্রোটোকলের একটি উদাহরণ হল —
  • a) ইন্ট্রানেট
  • b) Google
  • c) Yahoo
  • d) TCP/IP
xiii. ইন্টারনেট মার্কেটিং এর উদাহরণ নয় কোনটি?
  • a) ফেসবুক অ্যাড
  • b) ইউটিউব অ্যাড
  • c) শপে ডিসপ্লে
  • d) ওয়েবসাইট অ্যাড
xiv. কোনটি ই-ব্যাঙ্কিং এর উদাহরণ নয় লেখো।
  • a) ফান্ড ট্রান্সফার
  • b) বিল পেমেন্ট
  • c) ক্যাশ গ্রহণ
  • d) চেক ইস্যু
xv. নীচের কোনটি ই-কমার্স কে বর্ণনা করে?
  • a) ইলেকট্রনিক ভাবে ব্যবসা করা
  • b) ব্যাবসা করা
  • c) পণ্য বিক্রয়
  • d) সবকটিই
xvi. কোনটি ই-কমার্স পণ্য মার্কেটিং নয়?
  • a) পেপারে অ্যাডভার্টাইজমেন্ট
  • b) ওয়েবসাইট ব্যানার
  • c) ফেসবুক অ্যাড
  • d) ইউটিউব অ্যাড
xvii. নীচের কোনটি ই-কমার্স কোম্পানি নয়?
  • a) Amazone
  • b) Flipkart
  • c) Myntra
  • d) Maruti Suzuki
xviii. অর্গানাইজেশনের দৃষ্টিকোণ থেকে ই-কমার্সের অন্যতম সুবিধা হল —
  • a) গ্রাহকরা পণ্যটি স্পর্শ করতে পারে
  • b) পণ্যটি শোরুমে ডিসপ্লে করা হয়
  • c) বিশ্বব্যাপী গ্রাহকের নাগাল
  • d) 12 ঘণ্টা পণ্য কেনার সুবিধা
xix. ই-কমার্স ব্যবসা শুরু করতে কোন ক্ষেত্রটির প্রয়োজন নেই?
  • a) ওয়েবসাইট অ্যাড
  • b) স্থায়ী দোকান
  • c) ইন্টারনেট পরিষেবা
  • d) 24/7 পরিষেবার সুবিধা
xx. সময়ের সাশ্রয়, পণ্যের সহজলভ্যতা ইত্যাদি হল ই-কমার্সের —
  • a) গ্রাহকের দৃষ্টিকোণ থেকে সুবিধা
  • b) ব্যবসায়ীর দৃষ্টিকোণ থেকে সুবিধা
  • c) স্থায়ী দোকানদারের সুবিধা
  • d) কোনটিই সঠিক নয়
২. শূন্যস্থান পূরণ করো (Fill in the blanks) :
i. ই-কমার্সের অপর নাম হল ________ বা ________ ।
  • a) ট্রেডিং, ব্যবসা
  • b) পণ্য কেনাবেচা, আর্থিক লেনদেন
  • c) ইলেকট্রনিক কমার্স, ইন্টারনেট কমার্স
  • d) ইকো-কমার্স, ওয়েবসাইট কমার্স
ii. ই-কমার্সের একটি প্রচলিত উদাহরণ হল ________ ।
  • a) শপিং
  • b) অনলাইন শপিং
  • c) পেপার অ্যাডভার্টাইজিং
  • d) হোডিং
iii. ________ হল একটি মাধ্যম যার মধ্যে দিয়ে আমরা সার্ভারকে রিকোয়েস্ট পাঠাই।
  • a) পি. সি. ওয়ার্কস্টেশন
  • b) ফায়ার ওয়াল
  • c) ইন্ট্রানেট
  • d) Transmition মিডিয়া
iv. ই-কমার্সে ওয়েবসাইটগুলিকে সাইবার অপরাধের বা আক্রমণের থেকে রক্ষা করতে একটি ________ দেওয়ালের মত কাজ করে।
  • a) ইন্ট্রানেট
  • b) পি. সি. ওয়ার্কস্টেশন
  • c) ফায়ার ওয়াল
  • d) ইন্টারনেট প্রোটোকল
v. ________ ক্লায়েন্ট ও মেন সার্ভারের মাঝে থেকে কাজ করে যাতে মেন সার্ভারের লোড কমে।
  • a) পি. সি. ওয়ার্কস্টেশন
  • b) ফায়ার ওয়াল
  • c) ইন্ট্রানেট
  • d) প্রক্সি সার্ভার
vi. ________ এর কাজ হল আমাদের হেল্প করা কোন কোন লিঙ্কে ক্লিক দ্বারা আমরা সঠিক তথ্যটি পাবো।
  • a) রাউটার
  • b) ব্যাসন হোস্ট
  • c) প্রক্সি সার্ভার
  • d) ডেটাবেস সার্ভার
vii. নীচের যেটি ই-ব্যাঙ্কিং নয়, তা হল ________ ।
  • a) গুগল পে
  • b) ফোন পে
  • c) এ.টি.এম
  • d) চেক পেমেন্ট
viii. ________ অ্যাপ এ একটি ক্লিক দ্বারাই অনলাইনে খাবার অর্ডার করা যায়।
  • a) Amazone
  • b) Walmart
  • c) Zomato
  • d) Messho
ix. ________ মাধ্যমে টিকিট বুকিং হল অনলাইন মার্কেটিং এর একটি উদাহরণ।
  • a) Amazone এর
  • b) Flipkart এর
  • c) Wallmart এর
  • d) IRCTC এর
x. C2G মডেলের সম্পূর্ণ নাম হল ________ ।
  • a) Consumer to Guarantor
  • b) Candidate to Government
  • c) Candidate to Guarantor
  • d) Consumer to Government
xi. ________ প্ল্যাটফর্মগুলির উদাহরণ হল eBay, যেখানে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কাছে পণ্য বিক্রয় করতে পারে।
  • a) C2G
  • b) C2C
  • c) B2C
  • d) B2A
xii. KHAJANE (খাজানে) একটি জনপ্রিয় ________ প্রকল্প যেটি কর্নাটক সরকার চালু করেছে।
  • a) C2A
  • b) C2C
  • c) B2G
  • d) G2G
xiii. ________ মডেলের বিশেষ বৈশিষ্ট্য হল এটি মালিকানার পরিবর্তে অংশীদারিত্ব বা জোটের উপর নির্ভর করে ব্যবসায়িক আদান প্রদান হয়।
  • a) B2P
  • b) B2A
  • c) B2C
  • d) B2G
xiv. ________ হল এমন এক ই-কমার্স ব্যবসায়িক মডেল যেখানে ব্যক্তিরা প্রথাগত মধ্যস্থতাকারীদের বাদ দিয়ে সরাসরি লেনদেনে যুক্ত হতে পারে।
  • a) B2P
  • b) P2P
  • c) B2G
  • d) B2A
xv. ________ হল একটি উল্লেখযোগ্য পণ্য পরিবহন সংস্থা।
  • a) Flipkart
  • b) Zomato
  • c) DHL
  • d) Amazon
xvi. ________ মডেল একজন ব্যবসায়ী তার পণ্য বা পরিষেবাগুলি সরাসরি গ্রাহক বা ব্যবহারকারীদের কাছে বিক্রি করে।
  • a) B2G
  • b) B2A
  • c) B2B
  • d) B2C
৩. স্তম্ভ মেলানো (Column Matching) :
i) Column Matching
Column A: 1. ই-কমার্স, 2. বহুজাতিক সংস্থা, 3. সিনেমার টিকিট, 4. অনলাইন পেমেন্ট
Column B: a) আমাজন, b) ইলেকট্রনিক কমার্স, c) গুগল পে, d) বুক মাই শো
  • A) 1-a, 2-b, 3-c, 4-d
  • B) 1-b, 2-c, 3-d, 4-a
  • C) 1-b, 2-a, 3-d, 4-c
  • D) 1-d, 2-a, 3-b, 4-c
ii) Column Matching
Column A: 1. সার্ভার, 2. ওয়ার্ক স্টেশন পিসি, 3. ফায়ার ওয়াল, 4. ইন্টারনেট
Column B: a) একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার, b) একটি এক ধরনের ব্যক্তিগত নেটওয়ার্ক, c) ক্লায়েন্ট যে কোনো তথ্য পেতে এর কাছে রিকোয়েস্ট পাঠায়, d) সাইবার আক্রমণ থেকে রক্ষা পেতে এটি দেওয়াল এর মতো কাজ করে
  • A) 1-a, 2-c, 3-b, 4-d
  • B) 1-c, 2-a, 3-d, 4-b
  • C) 1-c, 2-d, 3-a, 4-b
  • D) 1-b, 2-a, 3-d, 4-c
iii) Column Matching
Column A: 1. ই-মার্কেটিং, 2. ই-এডভার্টাইজিং, 3. সোশ্যাল নেটওয়ার্ক অ্যাড, 4. অনলাইন ক্লাসিফাইড অ্যাডভার্টাইজিং
Column B: a) WWW এর মাধ্যমে পণ্যের প্রচার, b) ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, c) ইন্টারনেট পেজে উপরে ও তলায় অ্যাড, d) ইন্টারনেট মার্কেটিং / ওয়েব মার্কেটিং / ডিজিটাল মার্কেটিং
  • A) 1-d, 2-a, 3-b, 4-c
  • B) 1-a, 2-d, 3-c, 4-b
  • C) 1-d, 2-b, 3-a, 4-c
  • D) 1-c, 2-a, 3-b, 4-d
iv) Column Matching
Column A: 1. ডিজিটাল মার্কেটিং চ্যানেল, 2. ব্যক্তিগত ব্র্যান্ডিং, 3. M-কমার্স, 4. মোবাইল কমার্স
Column B: a) যে কোনো সময়ে ই-কমার্স লেনদেন, b) স্মার্টফোন দ্বারা অনলাইন লেনদেন, c) কন্টেন্ট মার্কেটিং, চ্যাটবট, video মার্কেটিং, d) সোশ্যাল ম্যানেজমেন্ট, অনলাইন ম্যানেজমেন্ট
  • A) 1-b, 2-d, 3-a, 4-c
  • B) 1-c, 2-a, 3-d, 4-b
  • C) 1-c, 2-d, 3-a, 4-b
  • D) 1-d, 2-c, 3-b, 4-a
৪. যুক্তি ও বিবৃতিমূলক প্রশ্ন (Assertion–Reasoning Type) :
Assertion (A): ই-কমার্স বা ইলেকট্রনিক কমার্স হল একটি ডিজিটাল প্ল্যাটফর্ম।
Reason (R): এই প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রেতা এবং ক্রেতারা Amazon, Flipkart ইত্যাদি বহুজাতিক সংস্থার সাহায্যে পণ্য ক্রয় ও বিক্রয় করতে পারে।
  • a) A ও R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
  • b) A ও R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
  • c) A সত্য কিন্তু R মিথ্যা
  • d) A মিথ্যা কিন্তু R সত্য
Assertion (A): অনলাইন শপিং এর ক্ষেত্রে একটি ভার্চুয়াল স্টোর তৈরি করা হয়।
Reason (R): তাই সেখানে ফিজিক্যাল স্টোরের তুলনায় কম খরচে পণ্য উৎপাদন করা যায়।
  • a) A ও R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
  • b) A ও R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
  • c) A সত্য কিন্তু R মিথ্যা
  • d) A মিথ্যা কিন্তু R সত্য
Assertion (A): ই-কমার্সে গ্রাহক মোবাইলের একটি ক্লিকেই তার চাহিদার সমস্ত পণ্য হাতে পেতে পারে।
Reason (R): সুবিধার জন্য ই-মেল, চ্যাটিং, ফোন ইত্যাদি একাধিক পদ্ধতি রয়েছে।
  • a) A ও R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
  • b) A ও R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
  • c) A সত্য কিন্তু R মিথ্যা
  • d) A মিথ্যা কিন্তু R সত্য
Assertion (A): ট্রানজ্যাকশন সার্ভার একটি বিশেষ ধরনের সার্ভার যেটি সাধারণ দোকানে যে কোনো ধরনের ট্রানজ্যাকশন করতে ব্যবহৃত হয়।
Reason (R): এই সার্ভার শুধুমাত্র ট্রানজ্যাকশনের কাজই করে, এটি কোনো রকম ইনফরমেশন দিতে পারে না।
  • a) A ও R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
  • b) A ও R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
  • c) A সত্য কিন্তু R মিথ্যা
  • d) A মিথ্যা কিন্তু R সত্য
Assertion (A): ই-কমার্স ওয়েবসাইটগুলির নিরাপত্তার অভাব প্রায়ই দেখা যায়।
Reason (R): ওয়েবসাইটগুলিতে হ্যাকিং, ফিশিং ও ম্যালওয়্যার আক্রমণ ঘটতে পারে।
  • a) A ও R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
  • b) A ও R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
  • c) A সত্য কিন্তু R মিথ্যা
  • d) A মিথ্যা কিন্তু R সত্য
Assertion (A): আজকের প্রতিযোগিতামূলক বাজারের সাথে সংগতি রেখে ই-কমার্সে 24/7 পণ্য উপলব্ধ গ্রাহক পায়।
Reason (R): মোবাইল অ্যাপ দ্বারা যে কোনো পণ্যের কেনাকাটা করা যায়।
  • a) A ও R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
  • b) A ও R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
  • c) A সত্য কিন্তু R মিথ্যা
  • d) A মিথ্যা কিন্তু R সত্য
৫. বিবৃতিগুলি ক্রম অনুসারে সাজাও (Rearrangement) :
A. ই-কমার্সে যেভাবে অনলাইন শপিং প্রক্রিয়া সম্পন্ন হয় তা সঠিক ক্রম অনুসারে সাজাও :
i) এর ক্রেতা গুগল পে, ফোন পে, ক্যাশ অন ডেলিভারি ইত্যাদি পেমেন্ট মেথড পছন্দ করে পেমেন্ট করে।
ii) তারপর ক্রেতারা তাদের পছন্দমতো পণ্য বেছে নিয়ে অনলাইনে অর্ডার করে।
iii) প্রথমে অনলাইনে একটি ভার্চুয়াল স্টোর তৈরি করা হয় যেখানে ফিজিক্যাল স্টোরের তুলনায় গ্রাহকরা অনেক বেশি পণ্যের উপস্থাপন দেখতে পায়।
iv) এরপর ক্রেতারা মোবাইল অ্যাপ দ্বারা সেই ভার্চুয়াল স্টোরে পৌঁছায়।
v) সবশেষে ক্রেতার বাড়িতে পণ্যটি ডেলিভারি হয়।
  • a) (iii), (iv), (ii), (i), (v)
  • b) (ii), (iii), (iv), (i), (v)
  • c) (iii), (iv), (ii), (v), (i)
  • d) (i), (ii), (iii), (iv), (v)
B. ইন্টারনেট প্রোটোকল যেভাবে কাজ করে তা সঠিক ক্রম অনুসারে সাজাও :
i) এরফলে ই-কমার্স সংস্থাগুলি যখন গ্রাহককে কোনো তথ্য পাঠায় বা গ্রাহক থেকে তথ্য সংগ্রহ করে তখন ইন্টারনেট প্রোটোকল তা মসৃণ ও দক্ষভাবে পরিচালনা করে।
ii) এক্ষেত্রে প্রথমে নেটওয়ার্কের সাথে যুক্ত প্রতিটি ডিভাইসের একটি আই পি অ্যাড্রেস বরাদ্দ করা হয়。
iii) এই আই পি অ্যাড্রেস বরাদ্দ করার কারণ হল এটি ডিভাইসের বাড়ির ঠিকানার মতো কাজ করে।
iv) সবশেষে ইন্টারনেট প্রোটোকলের উদাহরণ স্বরূপ বলা যায় TCP/IP প্রোটোকল, HTTP প্রোটোকল, FTP প্রোটোকল ইত্যাদি।
v) এরপর ডেটাগুলিকে উৎস হোস্ট কম্পিউটার থেকে গন্তব্য হোস্ট কম্পিউটারের সঠিক ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়।
  • a) (i), (ii), (iii), (iv), (v)
  • b) (v), (iv), (iii), (ii), (i)
  • c) (ii), (iii), (v), (iv), (i)
  • d) (ii), (iii), (v), (i), (iv)
C. ই-ব্যাঙ্কিং ব্যবস্থাটি সঠিক ক্রম অনুসারে সাজাও :
i) এই লগ-ইন আইডি ও পাসওয়ার্ডের সাহায্যে গ্রাহক সেই ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাকাউন্ট পরিচালনা করতে পারে।
ii) ই-ব্যাঙ্কিং হল একটি পদ্ধতি যার মাধ্যমে ব্যবহারকারী তার পার্সোনাল কম্পিউটার/মোবাইল/ল্যাপটপের মাধ্যমে ব্রাউজারের দ্বারা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযোগ তৈরি করতে পারে।
iii) এক্ষেত্রে প্রথমত তাকে ব্যাঙ্কের ওয়েবসাইটে লগ-ইন করতে হবে।
iv) লগ-ইন করলে ব্যাঙ্ক থেকে তাকে একটি পাসওয়ার্ড ও লগ ইন আই-ডি দেওয়া হয়।
v) সবশেষে বলা যায় বিজনেস সংস্থাগুলি এর সাহায্যে যে কোনো ট্রানজাকশন যেমন ক্যাশ গ্রহণ, বিল পেমেন্ট, ফান্ড ট্রান্সফার ইত্যাদি সহজেই করতে পারে।
  • a) (i), (ii), (iii), (iv), (v)
  • b) (ii), (iii), (iv), (i), (v)
  • c) (iii), (iv), (i), (ii), (v)
  • d) (ii), (iv), (iii), (i), (v)
৬. সত্য অথবা মিথ্যা লেখো :
i) স্টেটমেন্ট A : ই-কমার্স হল ইন্টারনেটের মাধ্যমে ট্রেডিং বা বাণিজ্য, তাই একে ইন্টারনেট কমার্সও বলে。
স্টেটমেন্ট B : এই প্রকার ট্রেডিং বা বাণিজ্য করার জন্য আমাদের বিভিন্ন প্রকার ইলেকট্রনিক ডিভাইস যেমন ল্যাপটপ, পামটপ, মোবাইল, ডেস্কটপ, ট্যাবলেট ইত্যাদির প্রয়োজন হয়।
  • a) A সত্য B মিথ্যা
  • b) A মিথ্যা B সত্য
  • c) উভয় স্টেটমেন্টই সত্য
  • d) উভয় স্টেটমেন্টই মিথ্যা
ii) স্টেটমেন্ট A : ই-কমার্সের আর একটি প্রধান লক্ষ্য হল গ্রাহকদের পছন্দ-অপছন্দ, চাহিদার উপর ভিত্তি করে উপযুক্ত পণ্য ও পরিষেবা তাদের সামনে উপস্থাপিত করা。
স্টেটমেন্ট B : এরফলে গ্রাহকদের পণ্যের প্রতি আগ্রহ কমে শুধুমাত্র কোম্পানির প্রতি আগ্রহ বাড়ে।
  • a) A সত্য B মিথ্যা
  • b) A মিথ্যা B সত্য
  • c) উভয় স্টেটমেন্টই সত্য
  • d) উভয় স্টেটমেন্টই মিথ্যা
iii) স্টেটমেন্ট A : ই-কমার্সের প্রযুক্তিগত উপাদান হল তার গ্রাহক যার মাধ্যমে ই-কমার্সের ব্যবসার বৃদ্ধি ঘটে。
স্টেটমেন্ট B : ই-কমার্সের প্রযুক্তিগত উপাদান হিসাবে উন্নত গ্রাহক পরিষেবা প্রদান করাই হল এর মূল কাজ।
  • a) A সত্য B মিথ্যা
  • b) A মিথ্যা B সত্য
  • c) উভয় স্টেটমেন্টই সত্য
  • d) উভয় স্টেটমেন্টই মিথ্যা
iv) স্টেটমেন্ট A : ইন্ট্রানেট হল এক ধরনের ব্যক্তিগত নেটওয়ার্ক, আমরা যদি নিজস্ব কিছু তথ্য ব্যক্তিগত ক্লায়েন্টদের মধ্যে শেয়ার করতে চাই তখন ইন্ট্রানেট অ্যাক্সেস এর প্রয়োজন।
স্টেটমেন্ট B : ইন্ট্রানেট ব্যবহারের ফলে কোনো কোম্পানির তথ্য বহির্বিশ্বের নেটওয়ার্কে প্রবেশ করতে পারে না ফলে ডেটা সুরক্ষিত থাকে।
  • a) A সত্য B মিথ্যা
  • b) B সত্য A মিথ্যা
  • c) উভয় স্টেটমেন্টই সত্য
  • d) উভয় স্টেটমেন্টই মিথ্যা
v) স্টেটমেন্ট A : ই-মার্কেটিং এর অপর নাম হল ডোর টু ডোর Marketing। এর মাধ্যমে পণ্য গ্রাহকদের দরজায় দরজায় Marketing করা হয়।
স্টেটমেন্ট B : ই-মার্কেটিং এ পণ্যের উপস্থাপন গ্রাহকরা মোবাইল, ট্যাব, ল্যাপটপ বা পার্সোনাল কম্পিউটারের মাধ্যমে দেখতে পায় ও প্রয়োজনীয় পণ্য অর্ডারও করতে পারে।
  • a) A সত্য B মিথ্যা
  • b) B সত্য A মিথ্যা
  • c) উভয় স্টেটমেন্টই সত্য
  • d) উভয় স্টেটমেন্টই মিথ্যা
৭. দুটি বিবৃতির মধ্যে সম্পর্ক তৈরি করো :
i) স্টেটমেন্ট A : ই-commerce হল একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে ট্র্যাডিশনাল ব্যবসার পরিবর্তে ইন্টারনেট ব্যবহার করে সমস্ত ধরনের পণ্য ক্রয় বিক্রয় করা হয়ে থাকে。
স্টেটমেন্ট B : এই ধরনের ব্যবসায়িক পরিষেবা একাধারে যেমন আমাদের সময় বাঁচিয়ে দেয় তেমনই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে দূরত্ব কমিয়ে এনে দ্রুত পণ্য কেনাবেচা ও আর্থিক লেনদেন এ সহায়তা করে।
  • a) B স্টেটমেন্টটি A স্টেটমেন্টের বিরোধী
  • b) B স্টেটমেন্ট হল A এর কারণ
  • c) A স্টেটমেন্টটি সত্য কিন্তু B স্টেটমেন্টটি মিথ্যা
  • d) A ও B স্টেটমেন্টটি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়
ii) স্টেটমেন্ট A : ই-কমার্সের প্রধান লক্ষ্য হল বিভিন্ন পদ্ধতির মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছানো এবং তাকে বিভিন্ন প্রকার পরিষেবা প্রদান করা。
স্টেটমেন্ট B : ই-কমার্সের ক্ষেত্রে খরচের সাশ্রয় একটি অন্যতম সুবিধা, এক্ষেত্রে ব্যবসায়িক স্টোরের জন্য ভাড়া দিতে হয় না।
  • a) a) B স্টেটমেন্টটি A স্টেটমেন্টের বিরোধী
  • b) B স্টেটমেন্ট হল A এর কারণ
  • c) c) A স্টেটমেন্টটি সত্য কিন্তু B স্টেটমেন্টটি মিথ্যা
  • d) d) A ও B স্টেটমেন্টটি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়
iii) স্টেটমেন্ট A : অনলাইন শপিং এর মাধ্যমে কাস্টমার অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করে প্রয়োজনীয় জিনিসটি খুঁজে নেয় এবং পছন্দ হলে সেই প্রোডাক্টটি অর্ডার করে。
স্টেটমেন্ট B : অনলাইন শপিং এর ক্ষেত্রে কাস্টমারকে ব্যবসায়িক বা প্রতিষ্ঠানকে জিনিস কেনার পরিবর্তে একমাত্র ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হাতে হাতে টাকা পেমেন্ট করতে হয়।
  • a) B স্টেটমেন্টটি A স্টেটমেন্টের বিরোধী
  • b) B স্টেটমেন্ট হল A এর কারণ
  • c) C) A স্টেটমেন্টটি সত্য কিন্তু B স্টেটমেন্টটি মিথ্যা
  • d) A ও B স্টেটমেন্টটি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়
iv) স্টেটমেন্ট A: ট্র্যাডিশনাল ব্যবসায় বিনিয়োগ করে আমরা সেই অঞ্চল বা তার আশেপাশের গ্রাহককে পণ্য ও তাদের কাছে পণ্য বিক্রি করি বা পরিষেবা দিই。
স্টেটমেন্ট B: অনলাইন ব্যবসায় বিনিয়োগ করে আমরা বিশ্বব্যাপী গ্রাহকের কাছে পৌঁছাতে পারি, এক্ষেত্রে গ্রাহকরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য পছন্দ করতে পারে এবং অর্ডার করে কিনতে পারে।
  • a) a) B স্টেটমেন্টটি A স্টেটমেন্টের বিরোধী
  • b) B স্টেটমেন্ট হল A এর কারণ
  • c) A স্টেটমেন্টটি সত্য কিন্তু B স্টেটমেন্টটি মিথ্যা
  • d) A ও B স্টেটমেন্টটি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়
v) স্টেটমেন্ট A: B2P মডেলে এ লেনদেন কোম্পানি ও তার অংশীদারদের সহযোগিতার মধ্যে ঘটে。
স্টেটমেন্ট B: এইজন্যই B2P মডেলে প্রত্যেক অংশীদারই (কোনো বিশেষ ব্যক্তি বা কোম্পানি) পণ্য বা পরিষেবা সরবরাহে যুক্ত থাকে।
  • a) B স্টেটমেন্টটি A স্টেটমেন্টের বিরোধী
  • b) b) B স্টেটমেন্ট হল A এর কারণ
  • c) A স্টেটমেন্টটি সত্য কিন্তু B স্টেটমেন্টটি মিথ্যা
  • d) A ও B স্টেটমেন্টটি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়
vi) স্টেটমেন্ট A: P2P মডেলে ব্যক্তিরা প্রথাগত মধ্যস্থতাকারীদের বাদ দিয়ে সরাসরি লেনদেনে যুক্ত হতে পারে。
স্টেটমেন্ট B: P2P মডেলে কোনো নেটওয়ার্কের সাহায্য ছাড়াই ক্রেতা ও বিক্রেতা একে অপরের সাথে সরাসরি লেনদেন করে।
  • a) B স্টেটমেন্টটি A স্টেটমেন্টের বিরোধী
  • b) B স্টেটমেন্ট হল A এর কারণ
  • c) c) A স্টেটমেন্টটি সত্য কিন্তু B স্টেটমেন্টটি মিথ্যা
  • d) A ও B স্টেটমেন্টটি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়
vii) স্টেটমেন্ট A: B2B মডেলে লেনদেনে একটি মূল ব্যবসার সাথে অন্যান্য ছোট ছোট ব্যবসাও জড়িত থাকে。
স্টেটমেন্ট B: B2B মডেলে সাধারণত দুই বা ততোধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে পণ্য আদান প্রদানের মাধ্যমে লেনদেন ঘটে编
  • a) B স্টেটমেন্টটি A স্টেটমেন্টের বিরোধী
  • b) b) B স্টেটমেন্ট হল A এর কারণ
  • c) A স্টেটমেন্টটি সত্য কিন্তু B স্টেটমেন্টটি মিথ্যা
  • d) A ও B স্টেটমেন্টটি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়
viii) স্টেটমেন্ট A: B2C মডেলের সুবিধা হল এই যে গ্রাহকরা তাদের বাড়ি, কর্মস্থল বা যে কোনো সুবিধাজনক জায়গা থেকে যে কোনো সময়ে কেনাকাটা করতে পারে。
স্টেটমেন্ট B: এই সুবিধার ফলে বিক্রেতাদের বিক্রি অনেক কমে যায়।
  • a) B স্টেটমেন্টটি A স্টেটমেন্টের বিরোধী
  • b) B স্টেটমেন্ট হল A এর কারণ
  • c) c) A স্টেটমেন্টটি সত্য কিন্তু B স্টেটমেন্টটি মিথ্যা
  • d) A ও B স্টেটমেন্টটি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়
ix) স্টেটমেন্ট A: এক্সট্রানেট হল একটি ব্যক্তিগত নেটওয়ার্ক যা এক বা একাধিক সংস্থার মালিকানাধীন。
স্টেটমেন্ট B: যেহেতু এটি ব্যক্তিগত নেটওয়ার্ক তাই এক্সট্রানেট বৈধ ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড ছাড়া কেউ এটি অ্যাক্সেস করতে পারে না。
  • a) B স্টেটমেন্টটি A স্টেটমেন্টের বিরোধী
  • b) b) B স্টেটমেন্ট হল A এর কারণ
  • c) A স্টেটমেন্টটি সত্য কিন্তু B স্টেটমেন্টটি মিথ্যা
  • d) A ও B স্টেটমেন্টটি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়
x) স্টেটমেন্ট A: শপিং বট হল একটি স্বয়ংক্রিয় সফটওয়্যার প্রোগ্রাম যা আমাদের পণ্য ক্রয় বিক্রয় সহজতর করার জন্য তৈরি করা হয়েছে。
স্টেটমেন্ট B: প্রত্যেক মানুষ চায় তার কেনাকাটা দ্রুততর হোক তাই অনেক ক্ষেত্রে তারা শুধুমাত্র ওয়াটি (Wati) শপিং বটটিই ব্যবহার করে।
  • a) a) B স্টেটমেন্টটি A স্টেটমেন্টের বিরোধী
  • b) B স্টেটমেন্ট হল A এর কারণ
  • c) A স্টেটমেন্টটি সত্য কিন্তু B স্টেটমেন্টটি মিথ্যা
  • d) A ও B স্টেটমেন্টটি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়
 

Python Programming MCQ Answer

Python Operator MCQ Test |Computer Application

 

Leave a Reply