Python Operator MCQ Test |Computer Application

দ্বাদশ শ্রেণীর Computer Application (Semester-3) শিক্ষার্থীদের জন্য Python Operators অধ্যায়ের উপর এই Mock Test তৈরি করা হয়েছে। এই পরীক্ষায় Python-এর বিভিন্ন Operator যেমন Relational Operator, Logical Operator, Assignment Operator, Bitwise Operator এবং Conditional Expression সম্পর্কিত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই Mock Test-এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে এবং বোর্ড পরীক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবে।

নিয়মিত Mock Test অনুশীলন করলে Python Programming-এর উপর আপনার দক্ষতা বৃদ্ধি পাবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে সাহায্য করবে।

শুভেচ্ছা রইল আপনার পরীক্ষার প্রস্তুতির জন্য।

Python Operators Part-3 Mock Test
Python Operators Part-3 Mock Test

Python Operators Part-3 Mock Test | Class 12 Computer Application Semester-3

 

 


📚 আরো পড়ুনঃ

Python Programming MCQ Answer

 

Python Operators Part-3 Online Mock Test

Python Operators Part-3 মক টেস্ট

সঠিক উত্তরটি বেছে নিয়ে পরীক্ষাটি সম্পন্ন করো।

সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (MCQ)
১. পাইথন প্রোগ্রামিং-এ যে ডেটাগুলির ওপর অপারেটর operation করে তাদের বলে—
  • (a) এক্সপ্রেশন
  • (b) ভেরিয়েবল
  • (c) অপারেন্ড
  • (d) স্টেটমেন্ট
ii. নীচের কোনটি রিলেশনাল অপারেটর নয়?
  • (a) <
  • (b) <=
  • (c) >
  • (d) //
iii. a = 5, b = 10 হলে c = a % b-এর আউটপুট কি হবে?
  • (a) 10
  • (b) 2
  • (c) 0
  • (d) 5
iv. পাইথনে নীচের কোনটি not equal to চিহ্ন?
  • (a) =
  • (b) !=
  • (c) ==
  • (d) ~
v. নিম্নের কোনটি একটি অ্যারিথমেটিক অপারেটর নয়?
  • (a) <
  • (b) +
  • (c) **
  • (d) %
vi. দুটি অপারেন্ডের মধ্যে গুণ করতে নীচের কোন অপারেটরটি ব্যবহৃত হয়?
  • (a) x
  • (b) *
  • (c) ^
  • (d) &
vii. != হল একটি ______ অপারেটর।
  • (a) ইউনারি
  • (b) বাইনারি
  • (c) টারনারি
  • (d) কোনোটিই নয়
viii. পাইথনে দুটি অপারেন্ডের মধ্যে সমতা তুলনার জন্য নীচের কোন অপারেটরটি ব্যবহৃত হয়?
  • (a) ==
  • (b) =
  • (c) is
  • (d) ===
ix. পাইথনে পাওয়ারের জন্য সঠিক অপারেটর কোনটি? (xy)
  • (a) ^
  • (b) **
  • (c) *
  • (d) //
x. পাইথনে এর মধ্যে কোনটি ফ্লোর ডিভিশন অপারেটর হিসাবে ব্যবহৃত হয়?
  • (a) /
  • (b) //
  • (c) %
  • (d) \
xi. পাইথনে একটি মাত্র অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে, সেটি হল—
  • (a) =
  • (b) ==
  • (c) +=
  • (d) is
xii. পাইথনে অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটরের দুটি উদাহরণ হল—
  • (a) =, ==
  • (b) is, is not
  • (c) //=, /=
  • (d) in, not in
xiii. এদের মধ্যে কোনটি একটি বৈধ অ্যারিথমেটিক অপারেটর?
  • (a) //
  • (b) ?
  • (c) <
  • (d) and
xiv. পাইথন প্রোগ্রামিং-এ দুটি আইডেন্টিটি অপারেটর আছে সেগুলি হল—
  • (a) is ও is not
  • (b) in ও not in
  • (c) == ও !=
  • (d) and ও or
xv. নিচের কোনটি একটি মেম্বারশিপ অপারেটর?
  • (a) is
  • (b) in
  • (c) not in
  • (d) (b) ও (c) উভয়ই
xvi. নিচের পাইথন কোডের আউটপুট কি হবে?
x = 5
y = 10
print(x + y)
  • (a) 50
  • (b) 15
  • (c) 510
  • (d) Error
xvii. নিচের কোন অপারেটরটিকে কম্পারিজন অপারেটর হিসাবে অভিহিত করা হয়?
  • (a) লজিক্যাল
  • (b) রিলেশনাল
  • (c) অ্যারিথমেটিক
  • (d) অ্যাসাইনমেন্ট
পাইথন অপারেটরস: শূন্যস্থান পূরণ করো
i. ______ চিহ্নটি বামদিকের অপারেন্ডকে ডানদিকের অপারেন্ড দিয়ে ভাগ করে এবং ভাগশেষ প্রদর্শন করে এবং ______ চিহ্নটি একটি সংখ্যাকে অপর সংখ্যা দিয়ে ভাগ করার পর প্রাপ্ত ফলাফলের ইন্টিজার অংশটি প্রিন্ট করে।
  • (a) %, //
  • (b) //, %
  • (c) %, #
  • (d) #, //
ii. ______ অপারেটরটি দুটি অপারেন্ডের মান সমান হলে True প্রদর্শন করে এবং ______ অপারেটরটি দুটি অপারেন্ডের মান অসমান হলে তবে True প্রদর্শন করে।
  • (a) =>, ==
  • (b) ==, !=
  • (c) !=, ==
  • (d) <=, !=
iii. পাইথনে যে অপারেটরগুলি দুটি অপারেন্ডের ওপর কাজ করে তাকে ______ বলে।
  • (a) রিলেশনাল অপারেটর
  • (b) বাইনারি অপারেটর
  • (c) অ্যাসাইনমেন্ট অপারেটর
  • (d) মেম্বারশিপ অপারেটর
iv. পাইথনে দুটি আইডেন্টিটি অপারেটর আছে সেগুলি হল ______ এবং ______।
  • (a) AND ও OR
  • (b) IF ও elif
  • (c) OR ও Not
  • (d) is ও is not
v. পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুই ধরনের মেম্বারশিপ অপারেটর আছে সেগুলি হল ______ এবং ______।
  • (a) in ও not in
  • (b) AND ও OR
  • (c) OR ও NOT
  • (d) AND ও NOT
স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও (Column Matching)
i) Column Matching
Column A: 1. %, //, +, -, ** | 2. ==, >, <, != | 3. +=, -=, *=, %= | 4. in, not in
Column B: a) মেম্বারশিপ | b) অ্যারিথমেটিক | c) রিলেশনাল | d) অগমেন্টেড অ্যাসাইনমেন্ট
  • A) 1-a, 2-b, 3-c, 4-d
  • B) 1-b, 2-d, 3-c, 4-a
  • C) 1-c, 2-b, 3-a, 4-d
  • D) 1-b, 2-c, 3-d, 4-a
ii) Column Matching
Column A: 1. = | 2. == | 3. is not | 4. %
Column B: a) আইডেন্টিটি | b) ভাগশেষ প্রদর্শন | c) অ্যাসাইনমেন্ট | d) মান সমান হলে True
  • A) 1-c, 2-d, 3-a, 4-b
  • B) 1-a, 2-b, 3-c, 4-d
  • C) 1-d, 2-c, 3-b, 4-a
  • D) 1-b, 2-a, 3-d, 4-c
বক্তব্য ও যুক্তিনির্ভর প্রশ্ন (Assertion-Reasoning)
i. বিবৃতি (Assertion): পাইথনে ডেটার ওপর বিভিন্ন রকম অপারেশনগুলি কার্যকর করতে অপারেটরের প্রয়োজন হয়।
কারণ (Reason): দুটি অপারেন্ডের মধ্যে সম্পর্ক প্রদর্শন করতে রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয়।
  • (a) A ও R উভয়ই সত্য এবং R, A-এর সঠিক ব্যাখ্যা।
  • (b) A ও R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
  • (c) A সত্য কিন্তু R মিথ্যা।
  • (d) A মিথ্যা কিন্তু R সত্য।
ii. বিবৃতি (Assertion): পাইথনে দুই ধরনের মেম্বারশিপ অপারেটর দেখা যায়।
কারণ (Reason): এই মেম্বারশিপ অপারেটর not এবং in এদের কাজ হল দুটি স্ট্রিংকে যুক্ত করা।
  • (a) A ও R উভয়ই সত্য এবং R, A-এর সঠিক ব্যাখ্যা।
  • (b) A ও R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
  • (c) A সত্য কিন্তু R মিথ্যা।
  • (d) A মিথ্যা কিন্তু R সত্য।
৬. বিবৃতিগুলি ক্রম অনুসারে সাজাও (Rearrangement)
A. পাইথনে আরিথমেটিক অপারেটরস সম্পর্কে মন্তব্যগুলি ক্রমানুসারে সাজাও:
i. দুই রকম… ii. দুটি ইউনারি… iii. অপারেশন কার্যকর করতে… iv. সাত প্রকার বাইনারি…
  • (a) ii – iii – i – iv
  • (b) iii – i – ii – iv
  • (c) i – iii – iv – ii
  • (d) i – iii – ii – iv
B. নিচের গাণিতিক ক্রিয়াকলাপগুলিকে ক্রমানুসারে সাজাও:
i. print (c) | ii. a = 5 | iii. a ** b | iv. b = 2
  • (a) ii – iv – iii – i
  • (b) iii – ii – iv – i
  • (c) iii – iv – i – ii
  • (d) i – iv – iii – ii
C. একটি লিস্টে কোনো উপাদান উপস্থিত আছে কিনা তা নির্ণয় করার ধাপগুলি ক্রমানুসারে সাজাও:
i. True | ii. B = 4 | iii. A = [1, 2, 3, 4] | iv. print (B in A)
  • (a) iv – iii – ii – i
  • (b) iii – ii – iv – i
  • (c) iii – iv – i – ii
  • (d) i – iv – iii – ii
৭. সত্য অথবা মিথ্যা লেখো
i. স্টেটমেন্ট A: রিলেশনাল অপারেটর সম্পর্ক প্রদর্শন করে।
স্টেটমেন্ট B: পাইথনে একটি মাত্র অ্যাসাইনমেন্ট অপারেটর আছে সেটি হল +।
  • (a) A সত্য, B মিথ্যা
  • (b) B সত্য, A মিথ্যা
  • (c) উভয় স্টেটমেন্টই সত্য
  • (d) উভয় স্টেটমেন্টই মিথ্যা
ii. স্টেটমেন্ট A: দুটি আইডেন্টিটি অপারেটর হল is এবং is not।
স্টেটমেন্ট B: দুটি মেম্বারশিপ অপারেটর হল in এবং not in।
  • (a) A সত্য, B মিথ্যা
  • (b) B সত্য, A মিথ্যা
  • (c) উভয় স্টেটমেন্টই সত্য
  • (d) উভয় স্টেটমেন্টই মিথ্যা