কর্ম যোগ সম্পর্কে বিবেকানন্দের বক্তব্য লেখ

বি.এ. দর্শন –এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন হল – কর্ম যোগ সম্পর্কে বিবেকানন্দের বক্তব্য আলোচনা করো এই নিয়ে আলোচনা করা হল।

কর্ম যোগ সম্পর্কে বিবেকানন্দের বক্তব্য আলোচনা করো
কর্ম যোগ সম্পর্কে বিবেকানন্দের বক্তব্য আলোচনা করো

 

কর্ম যোগ সম্পর্কে বিবেকানন্দের বক্তব্য আলোচনা করো

 কর্ম শব্দটি সংস্কৃত ‘কৃ‘ ধাতু থেকে নিস্পন্ন, হল কর্ম। এই শব্দটির পারিভাষিক অর্থ কর্ম ফল। দার্শনিক ভাবে ব্যবহৃত হলে কখনো কখনো এর অর্থ হয় সেই সকল কর্ম ফল, যার কারণ হল পূর্বকর্ম। কিন্তু কর্ম যোগে ‘কর্ম‘ শব্দটি কেবল কাজ অর্থেই ব্যবহার করা হয়। এখানে প্রশ্ন ওঠে যে, প্রতিনিয়ত আমরা কাজ করি তাহলে আবার কর্ম যোগের কী প্রয়োজন? এর উত্তরে স্বামী বিবেকানন্দ বলেছেন আমরা সকলে কর্ম বা কাজ করলেও, কর্মের প্রন্থা বা কর্ম করার কৌশল সম্পর্কে জ্ঞাত নই। তাই স্বামী বিবেকানন্দের কর্ম যোগ আমাদের কর্মের সঠিক কৌশল শেখায়।

           স্বামী বিবেকানন্দের কর্ম যোগ হল নিঃস্বার্থ বা কামনা বা বাসনা শূন্য হয়ে কর্ম করা। স্বামী বিবেকানন্দের কর্ম যোগে গীতার নিষ্কাম কর্মের প্রতিফলন ঘটেছে। এই জগতে কোন মানুষ একক্ষন-ও কর্ম পরিত্যাগ করে থাকতে পারেন না। কিন্তু কর্ম যোগী এমন ভাবে কোন কর্ম করবে যা তাকে বন্ধনে আবদ্ধ করে না। বিবেকানন্দ বলেছেন প্রভুর মতো কর্ম করতে হবে দাসের মতো নয়। যে ব্য়ক্তি কামনা – বাসনা দ্বারা পরিচালিত হয়ে কর্ম করেন তিনি কামনা – বাসনার দাসে পরিনত হন। তাই কর্ম যোগীকে অবশ্যই কামনা শূন্য হতে হবে।

          স্বামী বিবেকানন্দের মতে, সর্বদা কর্ম করবে কিন্তু কর্মের ফল পরিত্যাগ পূর্বক নিঃস্কাম ভাবে কর্ম করতে হবে। কর্ম করলে ফল প্রসব করবেই। কিন্তু কর্ম যোগী তাঁর কর্ম ফলকে ইশ্বরে সমার্পন করে যাবেন। এইভাবে নিঃস্কাম কর্মের মাধ্যমেই কর্ম যোগী মোক্ষ বা মুক্তি লাভ করবেন। জনক, অশ্বপতি প্রমুখ রাজা এইভাবে নিঃস্কাম কর্ম যোগের মাধ্যমেই মোক্ষ বা মুক্তি লাভ করেছিলেন। বিবকানন্দ বলেছেন – তিনিই সর্বোত্তম কর্মানুষ্ঠান করেন যিনি উদ্দেশ্যহীন, না অর্থের জন্য, না যশের জন্য, না অন্য কিছুর জন্য, কর্ম করেন। এরূপ ব্যক্তি কর্ম যোগের সর্বোচ্চ আদর্শের প্রতিভূ।


 

Thanks For Reading

কর্ম যোগ সম্পর্কে বিবেকানন্দের বক্তব্য আলোচনা করো

More Post:

অদ্বৈত বেদান্ত দর্শনের প্রনেত কে

 ভক্তি যোগ সম্বন্ধে বিবেকানন্দ কী বুঝিয়েছেন