দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন গুলি নিয়ে আলোচনা করা হল।

পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর
পোটরাজ” গল্পের সংক্ষিপ্ত সারমর্ম
“পোটরাজ” গল্পটি গ্রামের জীবনের বাস্তবতা ও সামাজিক মূল্যবোধকে কেন্দ্র করে রচিত। গল্পের প্রধান চরিত্র একজন সম্মানিত গ্রামীণ নেতা, যাকে পোটরাজ বলা হয়েছে। তিনি গ্রামের মানুষের সমস্যা ও আশা-আকাঙ্ক্ষা বোঝার পাশাপাশি নৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করেন। লেখক সহজ ভাষায় গ্রামের কঠোর পরিশ্রম, সংগ্রাম, সহানুভূতি ও একাত্মতার মিশ্র প্রতিচ্ছবি তুলে ধরেছেন। গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে যে, সামাজিক পরিবর্তন ও উন্নতির জন্য মানুষের আন্তরিকতা, একসাথে কাজ করার মনোভাব ও মানবিক মূল্যবোধ কতটা গুরুত্বপূর্ণ।
১। পোটরাজ গল্পটি লিখেছেন
(ক) শঙ্কর রাও বরাট
(খ) শঙ্কর রাজ খারাট
(গ) শম্ভুনাথ খারাট
(ঘ) শঙ্কর রাও খারাট
উত্তর- (ঘ) শঙ্কর রাও খারাট
২। পোটরাজ গল্পটি অনুবাদ করেন
(ক) সুরঞ্জন চক্রবর্তী
(খ) শক্তি চট্টোপাধ্যায়
(গ) সুনন্দন চক্রবর্তী
(ঘ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
উত্তর (গ) সুনন্দন চক্রবর্তী
৩। ‘পোটরাজ’ মূল গল্পটি কোন্ ভাষায় রচিত?
(ক) তেলুগু
(খ) মারাঠি
(গ) তামিল
(ঘ) মালয়ালম
উত্তর- (খ) মারাঠি
৪। শঙ্কর রাও খারাট কোন্ ভাষার সাহিত্যিক ছিলেন?
(ক) মারাঠি
(খ) কন্নড়
(গ) তেলুগু
(ঘ) তামিল
উত্তর- (ক) মারাঠি
৫। ‘পোটরাজ’ গল্পটি কোন্ গ্রন্থ থেকে গৃহীত?
(ক) ‘তাদিপার’
(খ) ‘গাভ-চি-শিব’
(গ) ‘বড় বালুতেদার’
(ঘ) ‘তিতভিচা ফেরা’
উত্তর- (গ) ‘বড় বালুতেদার’
৬। গল্পে কোন্ সম্প্রদায়ের মানুষদের কথা আছে?
(ক) পোটরাজদের
(খ) লামাদের
(গ) রাজবংশীদের
(ঘ) বহুরূপীদের
উত্তর- (ক) পোটরাজদের
৭। পোটরাজ–রা কোন্ দেবীর উপাসক?
(ক) মাতঙ্গী
(খ) মারাংবুরু
(গ) মারীয়াই
(ঘ) পর্ণশবরী
উত্তর- (গ) মারীয়াই
৮। ‘মারী–আই’ মূলত কোন্ অঞ্চলের দেবী?
(ক) উত্তর ভারতীয় গ্রাম্যদেবী
(খ) দক্ষিণ ভারতীয় ও মহারাষ্ট্রীয় গ্রাম্যদেবী
(গ) বাংলার অন্ত্যজ সম্প্রদায়ের দেবী
(ঘ) সুন্দরবনের অপ্রধান দেবী
উত্তর- (খ) দক্ষিণ ভারতীয় ও মহারাষ্ট্রীয় গ্রাম্যদেবী
৯। কার জীবনাদর্শনকে উদ্দেশ্য করে মারাঠি লেখক শঙ্কর রাও খারাট প্রভাবিত হয়েছিলেন?
(ক) মহাত্মা গান্ধি
(খ) মাদার টেরেসা
(গ) জ্যোতিবা ফুলে
(ঘ) ড. বি. আর. আম্বেদকর
উত্তর- (ঘ) ড. বি. আর. আম্বেদকর
১০। শঙ্কর রাও খারাটের আত্মজীবনীটির নাম হল-
(ক) ‘তারাল অন্তরাল’
(খ) ‘বড় বালুতেদার’
(গ) ‘মানুস্কি-চি-হক’
(ঘ) ‘সাতুচি পদ জামিন’
উত্তর- (ক) ‘তারাল অন্তরাল’
১১। গল্পে বর্ণিত গ্রামের পোটরাজের নাম হল–
(ক) দুরপত
(খ) আনন্দ
(গ) দামা
(ঘ) বঞ্চলা
উত্তর- (গ) দামা
১২। পোটরাজ কে?
(ক) গাঁয়ের মোড়ল
(খ) দুরপত
(গ) আনন্দ
(ঘ) দামা
উত্তর- (ঘ) দামা
১৩। কার বাড়ির আবহাওয়া ভারী?
(ক) গ্রামের মোড়লের
(খ) পোটরাজ দামার
(গ) বঞ্চলাবাঈয়ের
(ঘ) বঞ্চলা
উত্তর- (খ) পোটরাজ দামার
১৪। পোটরাজ দামার বাড়ির আবহাওয়া কীরূপ?
(ক) হালকা
(খ) ফুরফুরে
(গ) ভারী
(ঘ) রহস্যজনক
উত্তর- (গ) ভারী
১৫। গ্রামের সমস্ত লোকেরা কীভাবে বসে?
(ক) হাঁটুর উপর মাথা রেখে
(খ) নতজানু হয়ে
(গ) মুখ আকাশের দিকে তুলে
(ঘ) হাত জড়ো করে
উত্তর- (ক) হাঁটুর উপর মাথা রেখে
১৬। গ্রামের সমস্ত লোকেরা কেন হাঁটুর উপর মাথা রেখে বসে ছিল
(ক) তারা মন দিয়ে পোটরাজের নাচ দেখছে
(খ) তারা মারীয়াই দেবীর পুজো করছে
(গ) তারা প্রার্থনা করছে
(ঘ) গ্রামে মহামারি লাগায় তারা দুশ্চিন্তাগ্রস্ত
উত্তর- (ঘ) গ্রামে মহামারি লাগায় তারা দুশ্চিন্তাগ্রস্ত
১৭। কার চোখে জল?
(ক) দামার ছেলের
(খ) দামার বৌয়ের
(গ) গ্রামের মোড়লের
(ঘ) দামার প্রতিবেশিনীর
উত্তর- (খ) দামার বৌয়ের
১৮। দামার বউ–এর নাম কী?
(ক) বঞ্চলা
(খ) দুরপত
(গ) খুশবু
(ঘ) আনন্দী
উত্তর- (খ) দুরপত
১৯। দামার বউ কী দিয়ে চোখ মুছছে?
(ক) হাত
(খ) ধুতির কোঁচা
(গ) গামছা
(ঘ) শাড়ির আঁচল
উত্তর- (ঘ) শাড়ির আঁচল
২০। কে থেকে থেকেই শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে।
(ক) দামা
(খ) দামার ছেলে
(গ) দামার বউ
(ঘ) পাড়ার বউঝিরা
উত্তর- (গ) দামার বউ
২১। পাড়া থেকে কারা, দামা পোেটরাজের বাড়িতে আসছে?
(ক) অসুস্থরা
(খ) পোটরাজরা
(গ) পুরোহিতরা
(ঘ) পাড়ার বউঝিরা
উত্তর- (ঘ) পাড়ার বউঝিরা
২২। একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে–
(ক) পাশের পাড়ার পোটরাজরা
(খ) পাড়ার বালক-বালিকারা
(গ) গ্রামের মোড়ল ও গাঁওবুড়োরা
(ঘ) পাড়ার বউঝিরা
উত্তর- (ঘ) পাড়ার বউঝিরা
২৩। মাঝে–মাঝেই কেউ না কেউ দামা পোটরাজের বাড়ির কোথায় এসে দাঁড়াচ্ছে।
(ক) উঠোনে
(খ) দোরে
(গ) চাতালে
(ঘ) অন্দরে
উত্তর- (খ) দোরে
২৪। লোকে এসে দুরপতের কাছে কার কথা শুধোচ্ছে?
(ক) পোটরাজের
(খ) দেবী মারীয়াইয়ের যাত্রার
(গ) আনন্দর
(ঘ) স্বয়ং দুরপতের
উত্তর- (ক) পোটরাজের
২৫। লোকে এসে পোটরাজের কথা কাকে শুধোচ্ছে?
(ক) আনন্দকে
(খ) বঞ্চলাকে
(গ) দুরপতকে
(ঘ) পোটরাজের ছোটো ছেলেকে
উত্তর- (গ) দুরপতকে
২৬। “এখনও প্রাণটুকু আছে খালি বাবা।” বক্তা হলেন–
(ক) পোটরাজ
(খ) দুরপত
(গ) আনন্দ
(ঘ) গ্রামের মোড়ল
উত্তর- (খ) দুরপত
২৭। কার, খালি প্রাণটুকু রয়েছে?
(ক) দুরপতের
(খ) গাঁওবুড়োর
(গ) আনন্দর
(ঘ) দামা পোটরাজের
উত্তর- (ঘ) দামা পোটরাজের
২৮। গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতেই অন্তত একজন করে–
(ক) বিদেশে
(খ) বেকার
(গ) বিছানায়
(ঘ) বিকলাঙ্গ
উত্তর- (গ) বিছানায়
২৯। গ্রামের প্রায় প্রত্যেক বাড়ির অন্তত কতজন করে বিছানায় শয্যাশায়ী?
(ক) একজন
(খ) দুজন
(গ) তিন-চার জন
(ঘ) কোনোটিই নয়
উত্তর- (ক) একজন
৩০। “তাও ভয় লাগে।”-কার?
(ক) দুরপতের
(খ) পোটরাজের
(গ) আনন্দর
(ঘ) গ্রামবাসীদের
উত্তর- (ক) দুরপতের
৩১। “… সে যাবে”- কে যাবে?
(ক) দামা পোটরাজ
(খ) দুরপত
(গ) সকল শয্যাশায়ী অসুস্থ ব্যক্তিরা
(ঘ) যার যাওয়ার সময় হবে
উত্তর- (ঘ) যার যাওয়ার সময় হবে
৩২। “আর যার সময় হয়নি,”-তার কী হবে?
(ক) সে টিকে যাবে
(খ) সেও মারা যাবে
(গ) সে পোটরাজ হয়ে যাবে
(ঘ) সে দেবীর দয়াপ্রাপ্ত হবে
উত্তর- (ক) সে টিকে যাবে
৩৩। “কেউ না বলেছে?”- কোন্ কথায় কেউ দ্বিমত পোষণ করেননি?
(ক) গ্রামের উপর মারীয়াই দেবীর শুভদৃষ্টি পড়ার কথায়
(খ) আনন্দর পোটরাজ হওয়ার কথায়
(গ) মারীয়াইয়ের যাত্রা করার কথায়
(ঘ) দামা পোটরাজের কঠিন রোগ হওয়ার কথায়
উত্তর- (গ) মারীয়াইয়ের যাত্রা করার কথায়
৩৪। ‘এখন’- কীসের সময়?
(ক) মারীয়াইয়ের যাত্রা করার সময়
(খ) ঠাকুরের মুখে চাওয়ার সময়
(গ) প্রিয় ফুল খেলবার সময়
(ঘ) নবান্ন উৎসবের সময়
উত্তর- (খ) ঠাকুরের মুখে চাওয়ার সময়
৩৫। কার কাছে সকলে সমান?
(ক) পোটরাজের কাছে
(খ) দেবী মারীয়াইয়ের কাছে
(গ) বিচারকের কাছে
(ঘ) হত্যাকারীর কাছে
উত্তর- (খ) দেবী মারীয়াইয়ের কাছে
৩৬। দামা পোটরাজের বাড়ির সামনের নিম গাছে কি চেঁচিয়ে উঠেছিল।
(ক) কোকিল
(খ) শকুন
(গ) শালিক
(ঘ) কাক
উত্তর- (ঘ) কাক
৩৭। কাকটি পোটরাজের বাড়ির সামনে কোন্ গাছে বসে চেঁচিয়েছিল?
(ক) তেঁতুল গাছ
(খ) আম গাছ
(গ) নিম গাছ
(ঘ) বাবলা গাছ
উত্তর- (গ) নিম গাছ
৩৮। আশঙ্কাগ্রস্ত দুরপত কাককে কী বলে ডেকেছিল?
(ক) বেজম্মা
(খ) বাচ্চা
(গ) কুজম্মা
(ঘ) ডাইনি
উত্তর- (ক) বেজম্মা
৩৯। ‘বেজম্মা’ বলা হয়েছিল–
(ক) কুকুরকে
(খ) বিড়ালকে
(গ) শকুনকে
(ঘ) কাককে
উত্তর- (ঘ) কাককে
৪০। কাককে বেজম্মা বলেছে–
(ক) গাঁওবুড়ো
(খ) দামা পোটরাজ
(গ) দুরপত
(ঘ) আনন্দ
উত্তর- (গ) দুরপত
৪১। দুরপতের ধারণা ‘বেজম্মা’ কাক চেঁচিয়ে কাকে ডাকছিল?
(ক) দেবী মারীয়াইকে
(খ) অসুস্থ দামা পোটরাজকে
(গ) আনন্দকে
(ঘ) দুরপতকেই
উত্তর- (খ) অসুস্থ দামা পোটরাজকে
৪২। “পোটরাজকে ডাকে রে।”-কে ডাকে?
(ক) শকুন
(খ) চিল
(গ) কাক
(ঘ) কুকুর
উত্তর- (গ) কাক
৪৩। কে, কাকের দিকে ঢিল ছোঁড়ে?
(ক) দুরপত
(খ) গ্রামের ছেলেরা
(গ) পাড়ার বউঝিরা
(ঘ) দুরপতের ছেলে
উত্তর- (ঘ) দুরপতের ছেলে
৪৪। বেজন্মা কাক পোটরাজের পরিবারকে কী করে?
(ক) গালিগালাজ
(খ) কটূক্তি
(গ) শাপমন্যি
(ঘ) উপহাস
উত্তর- (গ) শাপমন্যি
৪৫। ‘শাপমন্যি’ শব্দের অর্থ হল–
(ক) শাপমুক্তি
(খ) অভিশাপ দেওয়া
(গ) আশীর্বাদ দেওয়া
(ঘ) নজর দেওয়া
উত্তর- (খ) অভিশাপ দেওয়া
৪৬। ‘পোটরাজ’ গল্পটা কোন্ সময়ের?
(ক) শ্রাবণ মাসের
(খ) জ্যৈষ্ঠ মাসের
(গ) পৌষ মাসের
(ঘ) আষাঢ় মাসের
উত্তর- (ঘ) আষাঢ় মাসের
৪৭। আষাঢ় মাসে সারা আকাশ ঢাকা রয়েছে –
(ক) কুয়াশায়
(খ) রঙে
(গ) মেঘে
(ঘ) ধোঁয়ায়
উত্তর- (গ) মেঘে
৪৮। আষাঢ় মাসে গ্রামের মাটির অবস্থা হয় কীরূপ?
(ক) মাটি শুকনো খটখটে
(খ) মাটি কাদায় আঠালো
(গ) মাটি বন্যাধৌত
(ঘ) মাটি খরায় ফেটে চৌচির
উত্তর- (খ) মাটি কাদায় আঠালো
৪৯। কী দামার বাড়ির দরজায় সামনে টানা চিৎকার জুড়েছিল?
(ক) কাক
(খ) বাচ্চা
(গ) কুকুর
(ঘ) বিড়াল
উত্তর- (গ) কুকুর
৫০। “শুনে দূরপতের প্রাণ শুকোয়।” – কী শুনে?
(ক) কাকের চিৎকার
(খ) কুকুরের চিৎকার
(গ) মোড়লের পদশব্দ
(ঘ) পাড়ার বউঝিদের বিলাপ
উত্তর- (খ) কুকুরের চিৎকার
৫১। আশঙ্কাগ্রস্ত দূরপত চিৎকাররত কুকুরটিকে কী করতে বলে?
(ক) তাড়িয়ে দিতে
(খ) ঢিল ছুঁড়তে
(গ) শাপমন্যি করতে
(ঘ) গোর দিতে
উত্তর- (ঘ) গোর দিতে
৫২। কাকে, গোর দিতে বলে দূরপত?
(ক) মহামারিতে মৃত্যু হওয়া ব্যক্তিদের
(খ) কাককে
(গ) কুকুরকে
(ঘ) শকুনকে
উত্তর- (গ) কুকুরকে
৫৩। দুরপতের অন্য পাশে বসেছিল–
(ক) দামা পোটরাজ
(খ) বঞ্চলাবাঈ
(গ) পাড়ার একটি বউ
(ঘ) আনন্দ
উত্তর- (খ) বঞ্চলাবাঈ
৫৪। বঞ্চলাবাঈ, দূরপতকে কোন্ নামে সম্বোধন করে?
(ক) বউ
(খ) পোটরাজ বউ
(গ) আনন্দর মা
(ঘ) দুরপা
উত্তর- (ঘ) দুরপা
৫৫। দূরপতকে কোন্ যাত্রায় যাওয়ার কথা জিজ্ঞেস করে বঞ্চলাবাঈ?
(ক) দেবী মারীয়াইয়ের যাত্রায়
(খ) দামা পোটরাজের যাত্রায়
(গ) দেবী মারাংবুরুর যাত্রায়
(ঘ) গ্রামের মেলায় আয়োজিত যাত্রায়
উত্তর- (ক) দেবী মারীয়াইয়ের যাত্রায়
৫৬। মা মারীয়াইকে দূরপত কোন্ বিশেষণে বিশেষিত করেছিল?
(ক) নিঠুর
(খ) নিদয়া
(গ) নির্ভর
(ঘ) জগতজননী
উত্তর- (খ) নিদয়া
৫৭। “সব দেবতার মধ্যে ওঁরে তুচ্ছি করি সাধ্যি কী।- ”দুরপতের কাকে তুচ্ছ করার সাধ্য নেই?
(ক) দামা পোটরাজকে
(খ) গ্রামের মোড়লকে
(গ) গাঁওবুড়োদের
(ঘ) গ্রামের দেবী মারীয়াইকে
উত্তর- (ঘ) গ্রামের দেবী মারীয়াইকে
৫৮। কার ক্রোধ বর্ণনাতীত?
(ক) মোড়লের
(খ) দামা পোটরাজের
(গ) মারীয়াইয়ের
(ঘ) দুরপতের
উত্তর- (গ) মারীয়াইয়ের
৫৯। দেবী মারীয়াইকে তুষ্ট রাখার ফলে, পোটরাজের আরোগ্যলাভের আশ্বাসবাণীটি কি ছিল।
(ক) দুরপতের
(খ) আনন্দর
(গ) মোড়লের
(ঘ) বঞ্চলাবাঈয়ের
উত্তর- (ঘ) বঞ্চলাবাঈয়ের
৬০। দেবী মারীয়াইকে তুষ্ট রেখেছিল–
(ক) দুরপত
(খ) দামা পোটরাজ
(গ) আনন্দ
(ঘ) বঞ্চলা
উত্তর- (ক) দুরপত
৬১। কাঁদলে কী হয়?
(ক) চোখে ব্যথা হয়
(খ) অভিশাপ লাগে
(গ) অমঙ্গল হয়
(ঘ) অকল্যাণ হয়
উত্তর- (গ) অমঙ্গল হয়
৬২। “মা ওকে দেখবেন।”- কাকে?
(ক) দুরপতের ছেলেকে
(খ) দুরপতের স্বামীকে
(গ) দুরপতকে
(ঘ) আনন্দকে
উত্তর- (খ) দুরপতের স্বামীকে
৬৩। মারীয়াই দেবীর কাছে মানত করে জন্ম হয়েছিল–
(ক) দামার
(খ) আনন্দর
(গ) দুরপতের
(ঘ) বঞ্চলার
উত্তর- (ক) দামার
৬৪। দামা পোটরাজ নিত্য কী করে?
(ক) মারীয়াইয়ের পুজো করে
(খ) খালি পায়ে হেঁটে মায়ের থানে যায়
(গ) ছাগল বলি দেয়
(ঘ) উপোস করে
উত্তর- (ক) মারীয়াইয়ের পুজো করে
৬৫। দুরপত কোন্ দিন দেবীর জন্য উপোস করেছে?
(ক) শনিবারে
(খ) মঙ্গলবারে
(গ) বৃহস্পতি-শুক্রবারে
(ঘ) মঙ্গল-শুক্রবারে
উত্তর- (ঘ) মঙ্গল-শুক্রবারে
৬৬। দেবী মারীয়াইকে, দূরপত স্নান করায়–
(ক) জল দিয়ে
(খ) দুধ-দই দিয়ে
(গ) গঙ্গাজল দিয়ে
(ঘ) রক্তের ছিটা দিয়ে
উত্তর- (খ) দুধ-দই দিয়ে
৬৭। মারীয়াইকে কোন্ রঙের শাড়ি পরানো হয়?
(ক) লাল
(খ) হলুদ
(গ) সবুজ
(ঘ) সাদা
উত্তর- (গ) সবুজ
৬৮। দেবীর কপালে দেওয়া হয়–
(ক) রক্তচন্দন
(খ) সিঁদুর
(গ) সিঁদুর, কুমকুম
(ঘ) হলুদ, কুমকুম
উত্তর- (ঘ) হলুদ, কুমকুম
৬৯। দেবী মারীয়াইকে দূরপত কোন্ জিনিসটি দেয়নি?
(ক) ভোগ
(খ) নারকেল
(গ) কুঁকড়ো
(ঘ) কুমড়ো
উত্তর- (ঘ) কুমড়ো
৭০। মারীয়াইয়ের সম্মুখে প্রতি আষাঢ়ে অমাবস্যায় দুরপত কী করে?
(ক) ছাগল বা কুঁকড়ো বলি দেয়
(খ) স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয়
(গ) উপোস করে
(ঘ) দেবীকে স্নান করায়
উত্তর- (খ) স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয়
৭১। দুরপত, দেবী মারীয়াইয়ের কাছে গড়ান দেয়–
(ক) কৌশিকী অমাবস্যায়
(খ) বুদ্ধ পূর্ণিমায়
(গ) মাঘী পূর্ণিমায়
(ঘ) আষাঢ়ে অমাবস্যায়
উত্তর- (ঘ) আষাঢ়ে অমাবস্যায়
৭২। ছাগল বলি দিতে না পারলে দূরপত, দেবী মারীয়াইয়ের কাছে কীসের বলি দেয়?
(ক) মোষ
(খ) কুঁকড়ো
(গ) লাউ
(ঘ) হাঁস
উত্তর- (খ) কুঁকড়ো
৭৩। মারীয়াই দেবীর দোরে দূরপত কীসের ছড়া দেয়?
(ক) ধানের
(খ) গমের
(গ) রক্তের
(ঘ) কোনোটিরই নয়
উত্তর- (গ) রক্তের
৭৪। দামা পোটরাজের বৌ হয়ে আসা ইস্তক দূরপত প্রত্যহ দেবী মারীয়াইয়ের সামনে কি জালিয়েছিল।
(ক) ধূপ
(খ) ধুনো
(গ) মোম
(ঘ) পিদিম।
উত্তর- (ঘ) পিদিম।
৭৫। দূরপত কখনোই দেবীকে কোথায় রাখেনি?
(ক) ঘরে
(খ) আঁধারে
(গ) আলোয়
(ঘ) মন্দিরে।
উত্তর- (খ) আঁধারে
৭৬। “তার গলায় আর্তি”- কার?
(ক) দামা পোটরাজের
(খ) বঞ্চলার
(গ) আনন্দর
(ঘ) দুরপতের।
উত্তর- (ঘ) দুরপতের।
৭৭। দূরপত কোন্ দিকে মুখ করে প্রার্থনা করে?
(ক) সূর্যদেবতার দিকে
(খ) পশ্চিম পাহাড়ের দিকে
(গ) মারীয়াইয়ের মন্দিরের দিকে
(ঘ) গ্রামের সীমানার দিকে।
উত্তর- (গ) মারীয়াইয়ের মন্দিরের দিকে।
৭৮। দূরপত তার স্বামীরকে বাঁচানোর জন্য কী বন্ধ করে প্রার্থনা করেছে?
(ক) কাশি
(খ) হাগা বমি
(গ) রক্তবমি
(ঘ) রক্তপাত।
উত্তর- (খ) হাগা বমি
৭৯। গাঁয়ের সর্বত্র কীসের আওয়াজ?
(ক) কান্না-চিৎকারের
(খ) হাসির
(গ) শাঁখের
(ঘ) নহবতের।
উত্তর- (ক) কান্না-চিৎকারের।
৮০। “শুনে তার হাত–পা স্থির।”- কী শুনে?
(ক) নিম গাছে বসা কাকের ডাক
(খ) দেবীর ক্রোধের কথা
(গ) ভবিষ্যদ্বাণী
(ঘ) মৃতের পরিজনের কান্না।
উত্তর- (ক) নিম গাছে বসা কাকের ডাক
Thanks For Reading
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর
More Post:
বাংলায় চিত্রকলায় রামকিঙ্কর বেইজ -এর অবদান
বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান