স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির পার্থক্য লেখো 

বি.এ. ন্যায় দর্শন –এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন হল – স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির পার্থক্য লেখো  এই নিয়ে আলোচনা করা হল।

স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির পার্থক্য লেখো 
স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির পার্থক্য লেখো

 

স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির পার্থক্য লেখো 

          অন্নংভট্ট তর্ক সংগ্রহে স্বার্থ ও পরার্থভেদে অনুমানকে দুই প্রকার বলেছেন – “অনুমানং দ্বিবিধং স্বার্থং পরার্থং চ।” এই অনুমিতি দ্বয়ের পার্থক্যগুলি হল – 

প্রথমত

 যে অনুমানের দ্বারা পক্ষে সাধ্য সম্পর্কে কর্তার নিজের জন্য অনুমিতি হয় তাকে স্বার্থানুমিতি বলে। যেমন ‘ধূম হেতু পর্বত বহ্নিমান’ এইরূপ অনুমিতির ক্ষেত্রে ব্যক্তির যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বহ্নি এইরূপ ব্যাক্তিস্মরণ হয় তখন ওই বহ্নি , ব্যাপ্য, ধূম এই পর্বতে আসে এইরূপ পরামর্শ জন্মায় এর ফলে ব্যক্তির পর্বতটি বহ্নিমান এইরূপ -এ যে অনুমিতি হয়, তাকে স্বার্থানুমিতি বলে। –

                   অপরদিকে, যখন অপরকে বোঝানোর জন্য অনুমান প্রয়োগ করা হয়। তখন অন্য ব্যাক্তি যে অনুমান প্রয়োগ করে এবং অন্যব্যক্তির অনুমান থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলে স্বার্থানুমিতি। কোনো ব্যক্তির অপর কোনো ব্যাক্তি ক্ষেত্রে পক্ষে সাধ্যর ক্ষেত্রে জ্ঞান উৎপাদনের জন্য ৫টি অবয়ব বাক্য প্রয়োগ করেন এবং এই ৫টি অবয়ব বাক্য শ্রবণের ফলে অন্য ব্যক্তির মধ্যে পরামর্শ জ্ঞান উৎপন্ন হয়, এবং তাঁর থেকে যে অনুমিতি হয় তাকে বলে পরার্থানুমিতি। 

দ্বিতীয়ত

 স্বার্থানুমিতিকে ভাষায় প্রকাশের প্রয়োজন হয় না। তবে ভাষায় বা বাক্যে প্রয়োগ করলে তিনটি বাক্যের দ্বারা তা প্রকাশিত হয়। এইজন্য স্বার্থানুমিতিকে ত্রিঅবয়বী ন্যায় বলে। যেমন –

পর্বতটি ধূমবান (হেতু)

যেখানে যেখানে ধূম, সেখানে সেখানে বহ্নি (ব্যাপ্তি)

 ஃ পর্বতটি বহ্নিমান। (সিদ্ধান্ত)

          অপরদিকে, পরার্থানুমিতিকে  ভাষায় বা বাক্যে প্রয়োগ করে দেখাতে হয়। এইজন্য ৫টি অবয়বের প্রয়োজন ৫টি অবয়ব প্রয়োগের জন্য পরার্থানুমিতিকে পঞ্চঅবয়বী ন্যায় বলা হয়। যেমন –                                   

পর্বতটি বহ্নিমান (প্রতিজ্ঞা)

 যেহেতু পর্বতটি ধূমযুক্ত (হেতু)

যা যা ধূম যুক্ত তা তা অগ্নিযুক্ত যেমন পাকশালা (উদাহরণ)

পর্বতটি এইরূপ অর্থাৎ অগ্নিব্যাপ্য ধূমযুক্ত (উপনয়)

অতএব পর্বত অগ্নিযুক্ত (নিগমন)


Thanks For Reading

স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির পার্থক্য লেখো 

More Post:

ন্যায় মতে লৌকিক সন্নিকর্ষ কাকে বলে

ন্যায় দর্শনে অলৌকিক শব্দের অর্থ কী

ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণ দাও