জৈন মতে দ্রব্যের লক্ষণ কী। গুণ ও পর্যায় কী

বি.এ. জৈন দর্শন –এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন হল – জৈন মতে দ্রব্যের লক্ষণ কী। গুণ ও পর্যায় বলতে কী বোঝো।এই নিয়ে আলোচনা করা হল।

জৈন মতে দ্রব্যের লক্ষণ কী। গুণ ও পর্যায় বলতে কী বোঝো।
জৈন মতে দ্রব্যের লক্ষণ কী। গুণ ও পর্যায় বলতে কী বোঝো।

 

জৈন মতে দ্রব্যের লক্ষণ কী। গুণ ও পর্যায় বলতে কী বোঝো।

          দ্রব্য হল সদ্‌ বস্তু। জৈন মতে সত্ত্বার লক্ষণ হল – ‘উৎপাদ ব্যয় ধ্রৌব্য যুক্তাংসৎ’ অর্থাৎ যার উৎপত্তি, ব্যয় বা ধ্বংস এবং ধ্রৌবা স্থিতিশীলতা আছে তাই হল দ্রব্য। উৎপত্তি ও ব্যয় বা ধ্বংসযুক্ত হলে দ্রব্যের পরিবর্তনশীল অংশ আছে এবং দ্রব্যের আবার স্থিতিশীল অংশ আছে, অর্থাৎ জৈন মতে দ্রব্য যেমন স্থিতিশীল ,আবার পরিবর্তনশীল।

          দ্রব্য হল ধর্মবিশিষ্ট জৈন মতে ধর্ম ২ প্রকার গুণ ও পর্যায়। যার গুণ ও পর্যায় আছে তাই হল দ্রব্য। দ্রব্যের স্থায়ী ও নিত্য ধর্মকে জৈনরা গুণ বলেছেন। এই নিত্যধর্ম গুলি দ্রব্যে নিয়তই থাকে যেমন চৈতন্য আত্মা নামক দ্রব্যে নিত্য ধর্ম বলে তা গুণ। দ্রব্যের যেমন নিত্য ধর্ম আছে তেমনই দ্রব্যের অনিত্য ও পরিবর্তনশীল দ্রব্যেও আছে, জৈন মতে দ্রব্যের অনিত্য ও পরিবর্তনশীল ধর্ম হল পর্যায়। অনিত্য ধর্ম পরিবর্তনশীল বলে তা কখনো দ্রব্যে থাকে আবার কখনো দ্রব্যে থাকে না। যেমন কামান, বাসনা, সুখ, দুঃখ প্রভৃতি আত্মায় কখোনো থাকে আবার কখোনো থাকে না। –

          জৈনরা গুণ ও পর্যায়ের ভিত্তিতে জগৎকে দুটি দিক থেকে বিচার করছেন। নিত্য ধর্মের বিচারে জগৎ স্থায়ী ও অপরিবর্তনীয়, আবার পর্যায় বা অনিত্য ধর্মের বিচারে জগৎ অস্থায়ী ও পরিবর্তনশীল। গুণ ও পর্যায়ের ভিত্তিতে জগৎকে ব্যাখ্যা করার জন্য জৈন অধিবিদ্যা বৌদ্ধ ক্ষণিকত্ববাদ এবং অদ্বৈত বেদান্তবাদীদের নিত্যতাবাদের মতো একান্তবাদের দোষ দুষ্ট হয়নি অর্থাৎ একান্তবাদের দোষ পরিহারের জন্যই জৈনরা জগৎকে পরিবর্তনশীল বা অনিত্য এবং অপরিবর্তনশীল বা নিত্য বলেছেন।  


Thanks For Reading

জৈন মতে দ্রব্যের লক্ষণ কী। গুণ ও পর্যায় বলতে কী বোঝো।

More Post:

জৈনদের মতে স্যাৎবাদ কী ব্যাখ্যা কর

জৈন দার্শনিকদের মুক্তি সম্পর্কিত ধারণা

স্যাদ্‌বাদ কী একপ্রকার সংশয়বাদ