সার্বভৌম ধর্মের আদর্শ কী বিবেকানন্দের মতে

বি.এ. দর্শন –এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন হল – সার্বভৌম ধর্মের আদর্শ বলতে বিবেকানন্দ কী বুঝিয়েছেন এই নিয়ে আলোচনা করা হল।

সার্বভৌম ধর্মের আদর্শ কী বিবেকানন্দের মতে
সার্বভৌম ধর্মের আদর্শ কী বিবেকানন্দের মতে

 

সার্বভৌম ধর্মের আদর্শ বলতে বিবেকানন্দ কী বুঝিয়েছেন। 

বিশ্বজনীন ধর্ম হল সেই ধর্ম যা সব ধর্মকেই সমান চোখে দেখে কোনো ধর্মকেই অবজ্ঞা করে না বা ছোটো চোখে দেখে না। পৃথিবীর সব মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে রাখে। সাধারণ ধর্ম গুলির জন্য অনেক ক্ষেত্রে পারস্পরিক বৈপরিত্ব এবং সংঘাত লক্ষ্য করা যায়। একধরণের উগ্রতা ধর্মকে ঘিরে থাকে। কিন্তু বিশ্বজনীন ধর্ম সব মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে রাখে।

            ব্যবহারিক অদ্বৈতবাদের প্রবর্তক স্বামী বিবেকানন্দ মনে করতেন বিশ্বজনীন ধর্ম হল তাই যা সব মানুষের মধ্যে যে মানবত্ব রয়েছে তাকে গুরুত্ব দিয়ে সব ধর্মের মধ্য দিয়ে ঐশ্বরিক স্বরূপের দিকে এগিয়ে চলা। জগত সৃষ্টির সময়কাল থেকে বিশ্বজনীন ধর্মের অস্তিত্ব রয়েছে। এবং চিরকালের জন্যই অস্তিত্ব থাকে। বিবেকানন্দ বলেছেন সব ধর্মের এক অভিন্ন লক্ষ্য রয়েছে। এবং তা হল আত্মার মাধ্যমে ঈশ্বরের উপলব্ধি ঈশ্বর লাভ হল মুক্তি এবং এই মুক্তি লাভের ক্ষমতা আমাদের সকলের মধ্যে অন্তঃনিহিত রয়েছে। সর্বজনীন ধর্ম অন্তঃনিহিত শক্তির সাহায্যে মুক্তি লাভের জন্য মানুষকে প্রস্তুত করে। কাজেই অন্তঃনিহিত আত্মার জাগরণ ঘটানো যেহেতু এই ধর্মের  প্রধান লক্ষ্য তাই সম্প্রদায়গত দ্বন্ধের কোনো স্থান এই ধর্মে নেই। সুতরাং সর্বজনীন ধর্মের প্রধান বৈশিষ্ট হল উদারতা।

বিশ্বজনীন ধর্মের অপর একটি আদর্শ  হল সর্বজনগ্রাহ্যতা এটি মানবজাতির সর্বজনগ্রাহ্যতা । এটি মানব জাতির সর্বাধীক সংখ্যক মানুষের কাছে গ্রহনীয় । কর্ম যোগ জ্ঞান যোগ ও ভক্তি যোগের মেলবন্ধন ঘটে বিশ্বজনীন ধর্মে । এই ধর্ম কর্ম যোগীকে সমগ্র মানব জীতীর সঙ্গে , জ্ঞান যোগীকে প্রকৃত সত্যের সঙ্গে এবং ভক্তি যোগীকে ইষ্ট দেবতার সঙ্গে মেলবন্ধন ঘটীয় । প্রত্যেক যোগের লক্ষ্য হল একত্বের উপলব্ধি । বিশ্বজনীন ধর্ম সমস্ত যোগকে এক সূত্র গেঁথে এমন একটি ধর্ম গড়ে তোলে যার সর্বজনগ্রাথ্যতা রয়েছে । সেই সঙ্গে এটি সমান ভাবে দার্শনিকতা যুক্তি, সমান ভাবে আবেগীয়, সমান ভাবে কর্মের উপযোগী।  

          বিশ্বজনীন ধর্মের আদর্শ হল বিশালতা বা ব্যাপ্তি । এই ধর্ম কোন ফলে কোন দেশে সীমাবদ্ধ নয় , সকল ধর্মের মধ্যে ঐক্যসূত্র রচনা করতে চায় । মানুষের মধ্যে কোন ধর্মীয় ভেদাভেদ রচনা করতে চায় না , মানুষকেই কেন্দ্রীয় করে রাখতে চায় , তাই এই ধর্মের আদর্শ হল মানবতা ।


Thanks For Reading

সার্বভৌম ধর্মের আদর্শ কী বিবেকানন্দের মতে / সার্বভৌম ধর্মের আদর্শ বলতে বিবেকানন্দ কী বুঝিয়েছেন

More Post:

অদ্বৈতজ্ঞান উপলব্ধি করা কী সম্ভব

রাজ যোগের আলচ্য বিষয় কী বিবেকানন্দের মতে