অদ্বৈতজ্ঞান উপলব্ধি করা কী সম্ভব

বি.এ. দর্শন –এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন হল – অদ্বৈতজ্ঞান উপলব্ধি করা কী সম্ভব। বিবেকানন্দকে অনুসরণ করে লেখ এই নিয়ে আলোচনা করা হল।

অদ্বৈতজ্ঞান উপলব্ধি করা কী সম্ভব। বিবেকানন্দকে অনুসরণ করে লেখ
অদ্বৈতজ্ঞান উপলব্ধি করা কী সম্ভব। বিবেকানন্দকে অনুসরণ করে লেখ

 

অদ্বৈতজ্ঞান উপলব্ধি করা কী সম্ভব। বিবেকানন্দকে অনুসরণ করে লেখ

 ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ চিন্তানায়ক হলেন স্বামী বিবেকানন্দ। তিনি বেদান্তের একেবারে গভীরে প্রবেশ করে অদ্বৈতজ্ঞান উপলব্ধি করে ছিলেন এবং সমগ্র জীবন দিয়ে তিনি এই উপলব্ধি দিয়ে আমাদের দেখিয়ে গেছেন যে অদ্বৈতজ্ঞান উপলব্ধি করা বাস্তবে সম্ভব। অদ্বৈতজ্ঞানের মূল বিষয় বস্তু হল – ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা  ব্রহ্মই সমস্ত কিছু হয়েছে ব্রহ্ম ছাড়া এ জগতে আর  কোন সত্য নেই। মানুষ এর জীবন ও জগৎ ব্রহ্ম থেকেই সৃষ্ঠি এবং পরিশেষে ব্রহ্মে বিলীন হয়ে যায় – “একমেবা দ্বিতীয়ম“

                 স্বামী বিবেকানন্দ  বলেছেন, মানুষের জীবনের চরম লক্ষ্য হল ব্রহ্ম উপলব্ধি অর্থাৎ নিজেকে পরম ব্রহ্মের সঙ্গে একাত্ম উপলব্ধি। এখানে প্রশ্ন হল – মানুষ কীভাবে বেদান্তের অদ্বৈতভাব উপলব্ধি করবে? এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন – মানুষ যদি তার প্রত্যেক কর্মের মধ্যে দিয়ে এমন ভাব জাগ্রত রাখে যে , তিনি যা কিছু কর্ম করেছেন তা নিজের কিছু নয়, সবই ব্রহ্মের এবং স্বয়ং নিজেও ব্রহ্ম স্বরূপ তাহলে এমন ভাবে ব্যক্তিকে ব্রহ্মের নিকটে নিয়ে যায়, অর্থাৎ ব্রহ্মের সাথে নিজেকে একাত্ম করে ফেলে।  

        সংসারী মানুষ সর্বদা কামনা – বাসনাময় জাগতিক বিষয় নিয়ে লিপ্ত থাকে তাই ব্রহ্মের নিকটে পৌঁছাতে পারে না।  অথচ কামনা – বাসনাময় জগতের মোহ কেটে গেলে মানুষ নিজেকে ব্রহ্ম  স্বরূপ বলে উপলব্ধি করবে।

          মানুষে মানুষে ভেদাভেদের ও মূল কারণ হল মানুষ নিজেকে দৈহিক বা জড় সত্ত্বা বলে মনে করে। অথচ দৈহিক অবস্থা মানুষের প্রকৃত স্বরূপ। দৈহিক সত্ত্বার মোহ ত্যাগ করে আধ্যাত্মিক সত্ত্বার উপলব্ধি মানুষকে অদ্বৈতজ্ঞানে উপনীত করে। আমি দেহে নই আমি দেহে নই – আমি হলাম পরম ব্রহ্ম, সৎ – চিৎ আনন্দ স্বরূপ সত্ত্বা। ব্যবহারিক  জীবনে এমন বোধ, প্রতিটি কার্যের মধ্যে এমন চিন্তন – একদিন মানুষকে অদ্বৈত উপলব্ধির অন্তরায় করে তুলেছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কথিত – নুনের পুতুল যখন সুমুদ্রে স্নান করতে নামে তখন যে  সমুদ্র-ই হয়ে যায়। একই ভাবে জাগতিক মোহ কেটে গেলে মানুষ পরম  ব্রহ্মে বিলইম হয়ে যায়।


Thanks For Reading

অদ্বৈতজ্ঞান উপলব্ধি করা কী সম্ভব। বিবেকানন্দকে অনুসরণ করে লেখ

More Post:

শিক্ষা ও মনোবিজ্ঞান একাদশ শ্রেণি

মানুষের যথার্থ স্বরূপের অনুসন্ধানে বিবেকানন্দ