বি.এ. সমাজ ও রাষ্ট্র দর্শনের –এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন হল– সমাজ বলতে কী বোঝো এই নিয়ে আলোচনা করা হল।

সমাজ বলতে কী বোঝো
মানুষ সামাজিক জীব। মানব সভ্যতার জন্মলগ্ন থেকে তারা কোন না কোন সমাজে বাস করে আসছে। সমাজকে বাদ দিয়ে মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। গ্রিক দার্শনিক অ্যারিষ্টটল বলেছেন, “যে মানুষ সমাজ ছাড়া বাস করতে চায় সে হয় পশু, না হয় দেবতা।”
অর্থাৎ মানুষ হতে হলে তাকে সমাজের ওপর নির্ভর হতে হবে। এখন প্রশ্ন হল সমাজ বলতে কী বোঝ? অধ্যাপক ম্যকাইভার ও পেজ বলেছেন-“Society is a system of usage and procedures, of authority and mutual aid, of many groupings and divisions, of controls of human behavior and liberties.” অর্থাৎ “সমাজ হল কতকগুলি রীতিনীতি, প্রথা ও আচার বিধির এক সুসংহত তন্ত্র বা ব্যবস্থা যেখানে কতৃত্ব আছে, সহযোগিতা আছে, মানুষের আচরণের সীমাবদ্ধতা আছে আবার স্বাধীনতাও আছে ।”
সমাজ একটি সম্পর্কের জটবিন্যাস অর্থাৎ সমাজ কোনো প্রত্যক্ষ গ্রাহ্য মূত বিষয় নয়, সমাজ হল বিমূর্ত সামাজিক সম্পর্ক ।এই প্রসঙ্গে ম্যকাইভার ও পেজ বলেছেন-“It is wave of social relationship .And it is always changing.” অর্থাৎ সমাজ হল সামাজিক সম্পর্কের জটাজাল যা নিয়ত পরিবর্তনশীল হলেও সেই পরিবর্তনের মধ্যেও এক ঐক্য সূত্র থাকে, এই ঐক্য সূত্রে জীবন্ত জালবিন্যাস হল সমাজ ।তাই গিসবার্ট ও বলেছেন, “Society, in general, consists in the complicated network of social relationships by which every human being is inter connected with his fellow men.” অর্থাৎ সাধারনভাবে সমাজ হল সম্বন্ধের এক জটিল জাল , যে সম্বন্ধের দ্বারা প্রত্যেকে তার সঙ্গীর সঙ্গে আন্তর সম্বন্ধে যুক্ত থাকে।
Thanks For Reading:
সমাজ বলতে কী বোঝো
More Post:
চার্বাক নীতিবিদ্যা | চার্বাক সুখবাদ
জড়বাদ ও আধ্যাত্মবাদের মূল পার্থক্য
চার্বাক মতে আত্মা কী | চার্বাক দর্শন
চার্বাক মতে শব্দ প্রমাণ নয় কেন
চার্বাক মতে অনুমান কেন প্রমান নয়
চার্বাক মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ
চার্বাক দর্শনের সম্প্রদায়গুলি লেখ
সম্প্রদায়ের ভিত্তি গুলি সংক্ষেপে আলোচনা কর