দ্বাদশ শ্রেণী বাংলা –এর চতুর্থ সেমিস্টারে সিলেবাস অনুযায়ী 6 Marks এর প্রশ্ন উত্তর। বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো -এর উপর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল।

বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অস্কার পুরস্কার বিজেতা সত্যজিৎ রায় সর্বাধিক উল্লেখযোগ্য এক নাম। বাংলা চিলচ্চিত্রে তাঁর অবদান অবিস্মরণীয়।
আর্বিভাবের পঠভূমি
1949 – 50 সালে বিখ্যাত ফরাসি পরিচালক জঁ রেনোয়া ‘দি রিভার’ ছবির শুটিং করতে কলকাতায় আসেন। এই সময় শুটিং দেখতে গিয়ে জঁ রেনোয়ার সঙ্গে সত্যজিৎ রায়ের সিনেমা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন আলোচনা হয়। কিছুকাল বাদে ডিজে কিমার নামে এক বিজ্ঞাপন সংস্থার কর্মীরূপে তিনি ইংল্যান্ডে যান। সেখানে বিখ্যাত সব সিনেমা দেখার সুযোগ পেয়ে চলচ্চিত্রের সম্পর্ক স্বচ্ছ ধারনা লাভ করেন। দেশ ফেরেন বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের ‘পথের পাঁচালি’ উপন্যাসের একটি খসরা চিত্রনাট্য সাথে নিয়ে এখান থেকেই শুরু হয় চলচ্চিত্র জগতে তাঁর জয়মাত্রা।
পথের পাঁচালি নির্মান
নিজের বন্ধু বান্ধব শুভানুধ্যায়ী ও পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সাহায্যে সত্যজিৎ রায় ‘পথের পাঁচালি’ 1955 সালে 26 আগষ্ট রিলিজ করে। ক্যামেরার সাহায্যে করেন সুব্রত মিত্র। শিল্প নির্দশক ছিলেন বংশীচন্দ্র গুপ্ত। কর্ণ চলচ্চিত্র উৎসবে দ্যা বেস্ট হিউম্যান ডকুমেন্ট শিরোপা নিয়ে পুরস্কৃত হয় ছবিটি।
অপরাজিৎ ও অপুর সংসার নির্মান
এরপর ‘পথের পাঁচালি’ উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে তৈরি করেন অপরাজিত ও অপুর সংসার। পথের পাঁচালির সাথে এই দুটি সিনেমা একত্রে অলুট্রিলজি নামে সমাদার লাভ করেছে।
অন্যান্য চলচ্চিত্র
সত্যজিৎ রায় পরিচালিত অপর বিখ্যাত ছায়া ছবি হল – জলসাঘর, পরশপাথর, চারুলতা, কাঞ্চনজঙ্ঘা, অরণ্যের দিনরাত্রি, অশানি সংকেত, তিনকন্যা, ঘরে বাইরে, শাখা প্রশাখা, নায়ক প্রভৃতি। এছাড়া শিশু কিশোরদের জন্য গুপিগাইন বাঘা বাইন হীরক রাজার দেশে সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ প্রভৃতি নির্মান করেন।
Thanks For Reading: বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো
More Post: