পুনা চুক্তি সম্পর্কে টিকা লেখ

দ্বাদশ শ্রেণী ইতিহাস –এর চতুর্থ সেমিস্টারে সিলেবাস অনুযায়ী 6 Marks এর প্রশ্ন উত্তর। পুনা চুক্তি সম্পর্কে টিকা লেখ -এর উপর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল।

পুনা চুক্তি সম্পর্কে টিকা লেখ
পুনা চুক্তি সম্পর্কে টিকা লেখ

পুনা চুক্তি সম্পর্কে টিকা লেখ

ভূমিকা

বিংশ শতকের শুরু থেকে ভারতীয় রাজনীতিতে দোলীয় সমস্যা গুরুত্ব লাভ করে এবং 1932 খ্রিঃ সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতিতে তা পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল 1902 সালের পুনা চুক্তি। ডঃ বি. আর. আম্বেদকর ও গান্ধীজীর মধ্যে পুনাচুক্তি স্বাক্ষরিত হয়।

পুনাচুক্তির শর্তাবলী

1. উন্নত ও অনুন্নত হিন্দু সম্প্রদায় যৌথভাবে ভোট দেবে অর্থাৎ অনুন্নত হরিজন শ্রেণী সহ হিন্দুদের যৌথ নির্বাচক মন্ডলীর নীতি স্বীকৃত হবে।

2. হরিজন সম্প্রদায় হিন্দু জাতির আবিচ্ছেদ্য অংশ একথা স্বীকার করা হয়।

3. হরিজনদের জন্য আইন সভায় সংখ্যা দ্বিগুণ ও সংরক্ষিত করা হয়।

4. সরকারি চাকরিতে অনুন্নত শ্রেণীর যথেষ্ট প্রতিনিধিত্ব স্বীকার করা হয়।

5. বলা হয় ১০ বছর পর সংরক্ষিত আসন ব্যবস্থার অবসান করা হবে।

পুনাচুক্তির গুরুত্ব

  1. পুনাচুক্তি অনুসারে অনুন্নত সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা বাতিল করা হয়। এবং হিন্দুদের যৌথ নির্বাচনের সূত্র মেনে নেওয়া হয়।
  2. পুনাচুক্তি গান্ধীজীর জনপ্রিয়তা বৃদ্ধি করে। এবং তার প্রচেষ্টায় হিন্দু সমাজে বিভেদ নীতি অনু প্রবেশের প্রচেষ্ঠা ব্যার্থ হয়।
  3. স্থির হয় নির্দিষ্ট সংখ্যক আসনে কেবল অনুন্নত শ্রেণীর প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তবে ভোট দিতে পারবে সবাই।

উপসংহার

পুনাচুক্তির সিদ্ধান্তকে অনেকে হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক বিচ্ছেদের স্বীকৃতি দান বলে মনে করেছেন। তবে অমলেশ ত্রিপাঠির মতে, মুসলমান ও অনুন্নত হিন্দুরা এক জোট বাঁধা পড়েন এই চুক্তির মধ্য দিয়ে।


Thanks For Reading: পুনা চুক্তি সম্পর্কে টিকা লেখ

More Post:

মর্নেমিন্ট সংস্কার আইন সম্পর্কে যা জানো লেখো

1857 খ্রিঃ রাজনৈতিক কারণগুলি লেখো

1857 খ্রিঃ বিদ্রোহের ধ্রর্মীয় কারণগুলি লেখো

ঝাঁসির রানি লক্ষীবাঈ স্মরণীয় কেন

মহাবিদ্রোহের সামরিক কারণগুলি লেখো।