দ্বাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের,চতুর্থ সেমিস্টারের 2 marks প্রশ্ন উত্তর সম্পূর্ন সিলেবাস আলোচনা করা হল। এই লেখনির উদ্দেশ্য এই যে সকল ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিকে চতুর্থ সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে প্রস্তুতি নিতে চলেছো তারা আমাদের এই পোষ্টটি অনুসরণ করলে নিশ্চিতভাবে উপকৃত হবে।

দ্বাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ, সেমিস্টারের 2 marks প্রশ্ন উত্তর
1. 73 তম সংবিধান সংশোধন আইনে বর্নিত ত্রি স্তর পঞ্চায়েতের তিনটি স্তরের নাম উল্লেখ কর।
1978 সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলে। পঞ্চায়েতের তিনটি স্তর হল
(i) গ্রাম পঞ্চায়েত (গ্রামস্তরে)
(ii) পঞ্চায়েত সমিতি (ব্লকস্তরে)
(iii) জেলা পরিষদ (জেলাস্তরে)
2. স্থানীয় স্বায়ত্ব শাসন বলতে কী বোঝায়?
স্থানীয় স্বায়ত্ব শাসন বলতে বোঝায় স্থানীয় অধিবাসীদের দ্বারা জেলা, শহর, গ্রাম প্রভৃতির মতো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের শাসনব্যবস্থা পরিচালনা করা। এই শাসন ব্যবস্থায় স্থানীয় মানুষদের দ্বারা আঞ্চলিকভাবে শাসন পরিচালিত হয়। এরা স্থানীয় নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করে।
3. গ্রাম পঞ্চায়েত কীভাবে গঠিত হয়?
এক বা একাধিক গ্রাম নিয়ে একটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। যেসব গ্রামবাসী পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটদাতা হিসাবে নিজেদের নাম ভোটার তালিকাভুক্ত করেছে তারা গোপন ভোটদান পদ্ধতির মাধ্যমে গ্রাম পঞ্চায়েত -এর সদস্যদের নির্বাচন করতে পারেন।
4. গ্রাম পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত হয়? গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন?
গ্রাম পঞ্চায়েতে নূন্যতম 5 জন এবং সর্বাধিক 30 জন সদস্য নিয়ে গঠিত হতে পারে।
গ্রাম পঞ্চায়েতের সভায় গ্রাম প্রধান সভাপতিত্ব করেন। কোনো সময়ে গ্রাম প্রধান উপস্থিত না থাকলে উপপ্রধান সভাপতিত্ব করেন।
5. গ্রাম পঞ্চায়েতের দুটি কাজ লেখ।
গ্রাম পঞ্চায়েতের দুটি কাজ হল –
(i) পানীয় জল সরবরাহ করা, বিভিন্ন জলাশয়কে নির্মল রাখা, রোগ জীবাণুর সংক্রমণ থেকে গ্রামকে রক্ষা করা ইত্যাদি।
(ii) বয়স্ক শিক্ষা, সমাজ কল্যাণ, পরিবার কল্যাণ, শিশু কল্যাণ প্রভৃতি কর্মসূচির ক্ষেত্রে গন উদ্যাগ গ্রহণ করা।
6. গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস লেখ?
(i) গ্রামে অবস্থিত যেসব জমি / বাড়ি ঘর রয়েছে তার উপর আরোপিত খাজনা / কর আদায় করা।
(ii) পাইকারি বা খুচরা ব্যবসা চালানোর জন্য যে ট্রেড লাইসেন্স করতে হয় তার রেজিস্ট্রেশান ফ্রি পঞ্চায়েতে জমা করতে হয়।
7. পঞ্চায়েত সমিতি কাদের নিয়ে গঠিত হয়?
প্রত্যেক ব্লক থেকে নির্বাচিত জেলা পরিষদের সদস্যরা পঞ্চায়েত সমিতির সদস্যপদ লাভ করেন। প্রতিটা পঞ্চায়েত সমিতিসহ পঞ্চায়েত -এর তিনটি স্তরের মোট আসনের পঞ্চাশ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকে।
8. ওয়ার্ড কমিটি কী?
এক বা একাধিক ওয়ার্ডের সমন্বয়ে একটি ওয়ার্ড কমিটি গঠিত হয়। 3 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌর অঞ্চলের পৌরসভার জন্য একটি বা তার বেশি ওয়ার্ড কমিটি গঠন করতে হয়। একটি ওয়ার্ডের নির্বাচিত পৌর প্রতিনিধিরা ওয়ার্ড কমিটির সদস্য হিসাবে নির্বাচিত হন।
9. ভারতীয় সংবিধানে 74 তম সংশোধনীতে কোন নতুন কাঠামো যোগ করা হয়েছে?
1991 সালে 74 তম সংশোধনী আইনের 3 ধরনের স্থানীয় সরকার গঠনের কথা বলা হয়েছে।
(i) নগর পঞ্চায়েত, (ii) পৌর পঞ্চায়েত, (iii) পৌর নিগম।
10. কলকাতা কর্পরেশনের মেয়রের দুটি কাজ লেখ।
কর্পরেশনের মেয়র এর দুটি কাজ –
(i) মেয়র সভাসমিতির আহবান এবং ঐ সভায় সভাপতিত্ব করেন।
(ii) স – পরিষদের কোনো সদস্যকে পদচ্যুত করতে চাইলে মেয়র লিখিত আদেশ জারি করতে পারবে।
11. পৌর সভার দুটি কাজ লেখ।
(i) জনসাধারণের ব্যবহার্য রাস্তাঘাট, সেতু, ফ্লাইওভার, সাবওয়ে প্রভৃতির উন্নতি সাধন করে।
(ii) প্রাকৃতিক বিপর্যয়, দূভিক্ষ প্রভৃতি কারনে পৌর এলাকায় সীমানার মধ্যে ত্রান পাঠানোর ব্যবস্থা করে।
12. 368 নং ধারায় উল্লেখিত সংবিধান সংশোধনের দুটি ভিন্ন পদ্ধতির উল্লেখ করো।
368 নং ধারায় সংবিধান সংশোধনের দুটি পদ্ধতি হল –
(i) সরল পদ্ধতি
নতুন রাজ্য সৃষ্টি বা পুরনো রাজ্যের সীমানা বা নাম পরিবর্তন, বেতন ও ভাতা প্রভৃতি পরিবর্তন করা যায় সরল পদ্ধতিতে।
(ii) জটিল পদ্ধতি
রাষ্ট্রপতি নির্বাচন ও তার পদ্ধতি কেন্দ্র ও রাজ্যের আইন পরিবর্তন, সুপ্রিম কোর্ট ও কেন্দ্র শাসিত অঞ্চল ও রাজ্যগুলির হাইকোর্ট সংক্রান্ত বিষয় সংশোধন জটিল পদ্ধতির মাধ্যমে করা হয়।
13. মেয়র কাকে বলে? মেয়রকে কারা নির্বাচন করে?
মেয়র হলেন কর্পোরেশনের প্রশাসনিক প্রধান এবং সমগ্র কর্পোরেশন তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়।
নির্বাচনের পর প্রথম সভায় নতুন নির্বাচিত কাউন্সিলারগন নিজেদের মধ্য থেকে একজনকে মেয়র হিসাবে নির্বাচন করেন। সাধারণত একজন মেয়রের কার্যকালের মেয়র 5 বছর।
14. 73 তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্য লেখো।
(i) 1992 সালে 73 তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থায় কিছু পরিবর্তন করা হয়।
(ii) এই আইন অনুযায়ী পঞ্চায়েত নির্বাচন বিষয়ে আদালতের হস্তক্ষেপকে নিষিদ্ধ করা হয়।
15. পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতির দুটি স্থায়ী কমিটির নাম লেখ।
(i) আর্থিক সংস্থা, পরিকল্পনা, ও উন্নয়নমূলক স্থায়ী সমিতি।
(ii) কুঠির শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতি।
16. বড়ো কমিটি কী?
পশ্চিমবঙ্গে পৌর আইন অনুযায়ী বড়ো কমিটি গঠিত হবে 3 লক্ষ বা তার অধিক জনসংখ্যা বিশিষ্ট পৌরসভায়। বড়ো কমিটি গঠনের জন্য ওয়ার্ড গুলিকে 5 টি বড়োতে বিভক্ত করা হবে যাতে প্রত্যেক বড়োতে নূন্যতম 6 টি ওয়ার্ড অন্তর্ভুক্ত থাকে। প্রতিটি বড়োর জন্য একটি করে কমিটি থাকবে।
Thanks For Reading:
দ্বাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ, সেমিস্টারের 2 marks প্রশ্ন উত্তর / রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের,চতুর্থ সেমিস্টারের 2 marks প্রশ্ন উত্তর
More Post:
দ্বাদশ শ্রেণি দর্শন সেমিস্টার ৪ দর্শন
আন্তজার্তিক সম্পর্কে মার্কসবাদ ও বস্তুবাদ
আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির পার্থক্য
বাস্তববাদ কাকে বলে ।বাস্তববাদের এর বৈশিষ্ট্য