দ্বাদশশ্রেণি রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায়

দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের, 2 marks প্রশ্ন উত্তর সম্পূর্ন সিলেবাস আলোচনা করা হল। এই লেখনির উদ্দেশ্য এই যে সকল ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিকে চতুর্থ সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে প্রস্তুতি নিতে চলেছো তারা আমাদের এই পোষ্টটি অনুসরণ করলে নিশ্চিতভাবে উপকৃত হবে।

দ্বাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায়, চতুর্থ সেমিস্টারের 2 marks প্রশ্ন উত্তর
দ্বাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায়, চতুর্থ সেমিস্টারের 2 marks প্রশ্ন উত্তর

 

দ্বাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায়, চতুর্থ সেমিস্টারের 2 marks প্রশ্ন উত্তর

1. নর্মদা বাঁচাতে আন্দোলনের দুজন নেতার নাম লেখ।

(i) মেধা পাটকার।   

(ii) বাবা আমতে।

2. Sivil Society কাকে বলে? কথাটি কে ব্যবহার করেছিলেন?

নাগরিক সমাজ হল সমাজের কিছু মানুষের এমন এক সংগঠন যা সরকার, বানিজ্যিক সংস্থা ও রাজনৈতিক দলের বাইরে থেকে নাগরিকদের স্বার্থরক্ষা ও তাদের বিভিন্ন সমস্যার প্রতিকার স্বাধীন ভাবে করে থাকে।

            Sivil Socicty কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন স্কটিশ দার্শনিক অ্যাডাম ফার্গুসন।

3. সুশিল সমাজ / নাগরিক সমাজের দুটি গুরুত্ব লেখ।

(i) নাগরিক সমাজের আন্দোলন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে মাধ্যমেই গড়ে ওঠে। তাই এটি হল গণতান্ত্রিক প্রক্রিয়া।

(ii)  একদিকে নাগরিক সমাজের আন্দোলন নাগরিকদের সচেতন ভিত্তিতে গড়ে ওঠে। তেমনই এই আন্দোলন জন সচেতনতা গড়ে তুলতে সাহায্য করে।  

4. চিপকো আন্দোলনের উদ্দেশ্য লেখ।

(i) চিপকো আন্দোলনের মাধ্যমে আদিবাসীদের বনজ সম্পদের উপর জন্মগত আধিকারকে স্বীকৃতি দেওয়া।

(ii) চিপকো আন্দোলনের উদ্দেশ্য হল পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ প্রভৃতি বিষয়ে জনগণকে সচেতন করা।

5. চিপকো আন্দোলনের একটি শ্লোগান লেখ।

“মাটি আমাদের, জল আমাদের, আমাদের এই বন, -এসব মোদের হকের জিনিস

পূর্ব পুরুষের ধন।

আমরা এসব রক্ষা করব দিয়ে প্রান – মন। “

6. ভারতের কয়েকটি গুরুত্বপূর্ন নাগরিক সমাজ আন্দোলনের নাম লেখ।

সাঁওতাল গনবিদ্রোহ, তেভাগা কৃষক আন্দোলন, পশ্চিমবঙ্গে খাদ্য আন্দোলন ইত্যাদি।

7. চিপকো আন্দোলনের পদ্ধতি কী ছিল?

কন্নর ভাষায় আপ্পিকো কথার অর্থ হল আলিঙ্গন করা গাছকে আলিঙ্গন করে বৃক্ষছেদনের প্রতিকার করা হল চিপকো আন্দোলনের পদ্ধতি।

8. নর্মদা বাঁচাও আন্দোলনের দুটি কারণ লেখ।

(i) নর্মদা উপত্যাকার আধিবাসী ও অন্যান্য প্রান্তিক মানুষের অধিকার সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করার জন্য এই আন্দোলন শুরু হয়।

(ii) বাঁধ নির্মানের ফলে জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার ভয়ে নর্মদা বাঁচাতে আন্দোলন শুরু হয়।


Thanks For Reading: 

দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের, 2 marks প্রশ্ন উত্তর / রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের,চতুর্থ সেমিস্টারের 2 marks প্রশ্ন উত্তর

More Post:

দ্বাদশশ্রেণি রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়

আন্তজার্তিক সম্পর্কে মার্কসবাদ ও বস্তুবাদ

আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির পার্থক্য

বাস্তববাদ কাকে বলে ।বাস্তববাদের এর বৈশিষ্ট্য