মন্ত্রী মিশন সম্পর্কে টিকা লেখ

দ্বাদশ শ্রেণী ইতিহাস –এর চতুর্থ সেমিস্টারে সিলেবাস অনুযায়ী 6 Marks এর প্রশ্ন উত্তর। মন্ত্রী মিশন সম্পর্কে টিকা লেখ -এর উপর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল।

মন্ত্রী মিশন সম্পর্কে টিকা লেখ
মন্ত্রী মিশন সম্পর্কে টিকা লেখ

মন্ত্রী মিশন সম্পর্কে টিকা লেখ

ভূমিকা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ব্রিটিশ সরকার বুঝতে পারে যে, ভারতকে স্বাধীনতা দিতে হবে। ভারতের স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য ইনি ব্রিটিশ মন্ত্রীসভার তিন সদস্যকে ভারতে পাঠান। 1946 সালের 24 ই March ভারতসচিব স্যার পেথিক লরেন্স সহ স্যার স্ট্যানফোর্ড ক্রিপস ও A. V. আলেকজান্ডার দিল্লিতে হাজির হন। এই দলটি ক্যাবিনেট মিশন / মন্ত্রী মিশন নামে পরিচিত।

মন্ত্রী মিশনের পরিকল্পনা

  1. ব্রিটিশ শাসিত ভারত ও দেশীয় রাজ্যগুলিকে নিয়ে একটি যুক্তরাষ্ট্র গঠিত হবে।
  2. প্রদেশগুলি পূর্ন স্বায়ত্ব শাসন প্রবর্তিত হবে এবং কেন্দ্রের হাতে কেবল পররাষ্ট্র, দেশ রক্ষা, যোগাযোগ ব্যবস্থা থাকবে।
  3. তিনটি group ভিত্তিক প্রাদেশিক ব্যবস্থা থাকবে। যথা – (ক) হিন্দু প্রধান প্রদেশ (group – A) – মাদ্রাজ, বোম্বে, UP

(খ) মুসলিম প্রধান প্রদেশ (group – B) – পাঞ্জাব, সিন্ধু

(গ) মুসলিম প্রধান পূর্ব (group – C) – বাংলা, আসাম।

  1. প্রত্যেকটি প্রদেশ একে অপরের সঙ্গে জোট বাঁধতে পারবে।
  2. শাসনতন্ত্র রচিত না হওয়া পর্যন্ত ভারতের প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে।
  3. দ্বিস্তরীয় সরকার থাকবে। যেখানে কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করবে প্রতিরক্ষা, পররাষ্ট্র ও যোগাযোগ ব্যবস্থা।

মন্ত্রী মিশনের প্রতিক্রিয়া

  1. ব্রিটিশরা বুঝতে পারে ভারত বিভক্ত না করে সমাধান করা সম্ভব নয়।
  2. মুসলিম লিগ ডাইরেক্ট “Action Day’’ ঘোষনা করতে আরও দ্বন্দ বাড়তে থাকে।
  3. প্রদেশগুলিকে group ভিত্তিতে গড়ে ওঠা দাবী মানা হলেও সম্পর্ন পাকিস্থানের দাবী থেকে লিগ সরে আসেনি।

ফলাফল

  1. ক্যাবিনেট মিশনের পরিকল্পনা ব্যার্থ হয়েছিল।
  2. একই ভূত ভারত গঠনের ধারণা ভেঙে পড়ে।
  3. শেষ পর্যন্ত ভারত বিভক্ত হয়ে ভারত ও পাকিস্থান নামে দুই দেশ সৃষ্টি হয়।

উপসংহার

পরিশেষে বলা যায়, ক্যাবিনেট মিশন ছিল ব্রিটিশদের শেষ বড়ো প্রচেষ্টা, ভারতকে ঐক্যবদ্ধ রেখে সংবিধান তৈরি ও ক্ষমতা হস্তান্তর করা।


Thanks For Reading: মন্ত্রী মিশন টিকা লেখ

More Post:

1857 খ্রিঃ বিদ্রোহের ধ্রর্মীয় কারণগুলি লেখো

ঝাঁসির রানি লক্ষীবাঈ স্মরণীয় কেন

1857 খ্রিঃ রাজনৈতিক কারণগুলি লেখো

টিকা লেখ  SAFTA / দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান

মহাবিদ্রোহের সামরিক কারণগুলি লেখো।