একাদশ শ্রেণী ইতিহাস –এর দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস অনুযায়ী 3 Marks এর প্রশ্ন উত্তর। কৌটিল্যের অর্থশাস্ত্রে সপ্তাঙ্গ তত্ত্ব কী -এর উপর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল।

কৌটিল্যের অর্থশাস্ত্রে সপ্তাঙ্গ তত্ত্ব কী
কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্রকে জীবদেহের সাথে তুলনা করা হয়েছে। প্রত্যেকটি অঙ্গ – প্রতঙ্গের সঙ্গে যেমন সম্পর্ক থাকে তেমনই রাষ্ট্রের সঙ্গে তার বিভিন্ন অংশের সম্পর্ক রয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্রের যে সাতটি অঙ্গের কথা বলা হয়েছে তাকে বলা হয় সপ্তাঙ্গ। শুধু কৌটিল্যের অর্থশাস্ত্রেই নয় বিভিন্ন শাস্ত্র গ্রন্থ ও পুরানে রাষ্ট্রের এই সাতটি উপাদানের কথা বলা হয়েছে।
সপ্তাঙ্গের সাতটি অঙ্গ হল –
- স্বামী (রাজা)
- অমাত্য (মন্ত্রী)
- জনপদ (রাষ্ট্র)
- দুর্গ (পুর)
- কোশ (অর্থ ভান্ডার)
- দন্ড (বল / ন্যায় বিচার)
- মিত্র (বন্ধু)
অর্থশাস্ত্র অনুযায়ী, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রের এই সাতটি অঙ্গের ভিন্ন ভিন্ন কাজ ছিল। তবে, রাজা সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী ছিল।
রাষ্ট্রের উপরিউক্ত সাতটি উপাদানকে অঙ্গ বলে তুলনা করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে যে, রাজা বলা হয়েছে মস্তিষ্ক এবং চক্ষু হল অমাত্য, মিত্রকে বলা হয়েছে কর্ণ, কোশকে মুখ, দন্ডকে মন, দুর্গকে বলা হয়েছে হাত, এবং জনপদকে বলা হয়েছে পদ / পা। মানব দেহের এই সাতটি অঙ্গের একটি যদি দুর্বল হয়ে পড়ে তাহলে সমগ্র মানব দেহ যেমন অচল হয়ে যায় তেমনই একটি রাষ্ট্রের উপরিউক্ত সাতটি অঙ্গের মধ্যে একটি যদি হিনবল হয়ে পড়ে তাহলে রাষ্ট্রে অবস্থা আসঙ্কা জনক হয়ে ওঠে। তাই কৌটিল্য তার রাষ্ট্র তত্ত্বে এই সাতটি উপাদানের উপর গুরুত্ব আরোপ করেছিলেন।
Thanks For Reading: কৌটিল্যের অর্থশাস্ত্রে সপ্তাঙ্গ তত্ত্ব কী
More Post:
বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান
বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে লেখ
দ্বিজাতি তত্ত্বের মূল ধারণাগুলি লেখ
মন্ত্রী মিশন সম্পর্কে টিকা লেখ