ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব

দ্বাদশ শ্রেণী ইতিহাস –এর চতুর্থ সেমিস্টারে সিলেবাস অনুযায়ী 6 Marks এর প্রশ্ন উত্তর। ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব –এর উপর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল।

ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব
ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব

 

ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব 

ভূমিকা

প্রথম বিশ্বযুদ্ধ (1914 – 1918) ভারতীয় অর্থনীতির উপর সুদূর প্রসারি প্রভাব ফেলেছিল। ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হিসাবে ভারতকে এই যুদ্ধে বিপুল পরিমাণ অর্থ ও জনশক্তি দিয়ে সাহায্যে করতে হয়েছিল। যা প্রদেশের অর্থনৈতিক কাঠামো আমূল পরিবর্তন আনে।

(A) ভারতের অর্থনীতির উপর প্রভাব

সামরিক ব্যায় ও কর বৃদ্ধি

যুদ্ধের খরচ মেটাতে ব্রিটিশ সরকার ভারতের উপর বিপুল অর্থনৈতিক সৃষ্টি করে যুদ্ধ খাতে সীমাহীন ব্যায়, বেকারত্ব, শিল্পের অবক্ষয়, দূর্ভিক্ষ, মহামারি দেশে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। ভারতীয় সেনা, যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন পশুদের খাদ্য ভারত থেকে পাঠাতে হত। যার ফলে যুদ্ধের পরবর্তি সময়ে ভারতের অর্থনৈতিক কাঠামো খুবই দুর্বল হয়ে পড়ে।

(B) করভার

বিপুল সংখ্যক মানুষকে আয়করের আওতায় আনা হয়। তাছাড়া জমিদার এলাকায় চাপানো হয় বিভিন্ন ধরনের উপকর। এরফলে সকল শ্রেণীর মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়।

(C) মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধি

যুদ্ধকালীন  সময়ে খাদ্যশস্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে মুদ্রা স্ফীতি দেখা দেয়। যুদ্ধের প্রয়োজনে ভারতে ব্রিটিশ শিল্পজাত পন্যের আমদানি বন্ধ হয়ে যায়। এরফলে ভারত শিল্পজাত দ্রব্যের মূল্যবৃদ্ধি পায়। 1913 – 1918 সালের মধ্যে অধিকাংশ পন্যের দাম প্রায় বিপুল হয়ে যায়। এর ফলে সাধারণ মানুষ বিশেষ করে কৃষক ও নিম্নবৃত্তরা চরম দুর্দশায় পড়ে।

(D) শিল্পায়ন ও দেশীয় শিল্পের বিকাশ

যুদ্ধের কারণে ইউরোপ থেকে পণ্য আমদানি বন্ধ হয়ে যাওয়ায় ভারতের দেশীয় শিল্পগুলির জন্য এক বিশাল সুযোগ তৈরি হয়। ব্রিটিশ সেনাবাহিনী ও যুদ্ধের প্রয়োজনে লোহা, ইস্পাত, পাত ও সুতির বস্ত্রের চাহিদা বৃদ্ধি পায়। এইসময়ে বিরলা, টাটা প্রভৃতি কোম্পানি শিল্প স্থাপনের শক্তিশালী ভিত্তি পায়।

(E) কৃষিখাতের সংকট

শিল্পায়ন হলেও কৃষির উপর যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছিল। ইউরোপীয় বাজারে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় পাটের মত অর্থকারী ফসলের ব্যাপক ক্ষতি হয়। এর পাশাপাশি 1918 – 1919 সালে ফসল হানী এবং ইনফ্লুয়েঞ্জা মহামারির ফলে গ্রামাঞ্চলে দূভিক্ষ ও দারিদ্র চরম আকার ধারণ করে।

(F) শ্রমিক অসন্তোষ

বিশ্বযুদ্ধ ভারতে শ্রমিক আন্দোলনকেও প্রভাবিত করে। করভার, দ্রব্যমূল্য বৃদ্ধি, মহামারির ফলে শ্রমিকদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। মন্দা ও শ্রমিক ছাঁটাই শ্রমিকদের সর্বনাশের শেষ সীমায় পৌঁছে দেয়। এরফলে 1917 সাল থেকে ভারতে শ্রমিক আন্দোলন তীব্রতর হতে শুরু করে।

(G) সম্পদের বর্হিগমন

ভারত থেকে প্রায় 337 মিলিয়ন পাউন্ড নগদ অর্থ, ঋণ এবং উপাহার হিসাবে ব্রিটিশ সরকারের যুদ্ধ তহবিলে পাঠানো হয়েছিল। এই বিপুল পরিমাণ মূলধন দেশ থেকে বেরিয়ে যাওয়ায় দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ক্ষতি হয়।

উপসংহার

প্রথম বিশ্বযুদ্ধ একদিকে যেমন সাধারণ মানুষের জীবন চরম দুর্ভোগ নিয়ে এসেছিল, অন্যদিকে ভারতে আধুনিক শিল্পায়নের পথ প্রশস্ত করেছিল। এই অর্থনৈতিক ক্ষোভ পরবর্তীকালে মহাত্মা গান্ধির নেতৃত্বে অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করে।


Thanks For Reading

ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব 

More Post:

মন্ত্রী মিশনের প্রস্তাব ত্রুটি ও গুরুত্ব

মন্ত্রী মিশন সম্পর্কে টিকা লেখ

ঝাঁসির রানি লক্ষীবাঈ স্মরণীয় কেন