সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা প্রবন্ধ রচনা, বাংলা রচনা পর্বে অজকের আলোচনার বিষয় হল – সাহিত্যপাঠের প্রয়োজনীয়তা রচনা বা সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা প্রবন্ধ রচনা class 10 ছাত্র ছাত্রীদের কাছে খুব সহজ ভাবে এই রচনাটি তুলে ধরা হল।

সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা প্রবন্ধ রচনা
ভূমিকা
সৃষ্টির আদিতে মানুষ শুধু নিজেকে জেনে সন্তুষ্ট হয়নি, অপরকেউ জানতে চেয়েছে। এই জানার মাধ্যমে মানুষ যে আনন্দ পেয়েছে সেই আনন্দের আদিমতম রূপ হল সাহিত্য। তাই সাহিত্যের সাথে মানুষের আত্মীয়তার সম্পর্ক আছে।
প্রয়োজনীয়তা
সাহিত্য আমাদের সত্য উপলব্ধিতে সাহায্য করে, মনুষত্যের বিকাশ ঘটায় ন্যায় অন্যায় ও ভালোমন্দের বিচারে সহযোগিতা করে। সাহিত্যপাঠের মধ্য দিয়ে আমরা জগৎকে জানি জীবনের চাহিদাকে জানি এবং মানুষের জীবন ধারাকে জানতে পারে তাই সাহিত্য পাঠ শুধু ব্যক্তিগত চাহিদাকে পরিতিপ্ত করে না, সাহিত্যপাঠের মধ্য দিয়ে অন্য দেশের জীবন জানতে পারি।
জীবন ও সঙ্গি
সাহিত্য পাঠের মধ্য দিয়ে দুটি উদ্দেশ্য পূরণ হয়।
i) আমাদের চিন্তা ভাবনা ভবিষ্যৎ কালের জন্য লিপিবদ্ধ করে রাখা যায়।
ii) আমাদের সমাজ জীবনের রীতিনীতির প্রকাশ ঘটে। মানুষ যখন নিঃসঙ্গ হয়ে পড়ে তখন সেই নিঃসঙ্গ জীবনের একমাত্র সঙ্গি হয় সাহিত্য। এই দিক থেকে বিচার করে সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা গুরুত্ব পূর্ন।
সমাজ দর্পণ
সাহিত্যের সাথে যার বন্ধুত্যতা নির্ভরযোগ্য, কারণ সাহিত্য আমাদের সাথে কখনও বিশ্বাসঘাতকতা করতে পারে না। সাহিত্য সমকালীন জীবন ও সমাজের দর্পণ সরূপ সাহিত্য পাঠের মাধ্যমে আমরা যেমন জ্ঞান লাভ করতে পরি, তেমনই মানব মনের অনুভূতিগুলি জানতে পারি। তাই সাহিত্য পাঠ আমাদের আনন্দের কারণ হয়।
কল্পনা শক্তির বিকাশ
সাহিত্য পাঠের মধ্য দিয়ে কল্পনার বিকাশ ঘটে। সাহিত্য রচনার সময় কবি তার লেখার মায়াজালে বা কল্পনা দিয়ে সাহিত্যকে রঞ্জিত করে। তাই কবিদের সুরে সুর মিলিয়ে আমরাও বলতে পারি “মন মোর মেঘের সঙ্গি, উড়ে চলে দিক দিগন্তের পানে / নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণ সঙ্গীতে রিমিঝিমি রিমিঝিমি রিমিঝিম। ”
অবসরের সঙ্গি
সাহিত্য পাঠ বিভিন্ন বয়সকে বিভিন্ন ভাবে প্রভাবিত করে। রূপকথা ও উপকথার গল্প শিশু মনকে আকৃষ্ট করে। ডিটেকটিভ ও অ্যাডভেনচার কিশোর জীবনকে আকৃষ্ট করে। প্রেমের সাহিত্য তরুণ তরুণীকে আকৃষ্ট করে এবং সামাজিক রচনা পরিণত বয়সকে আকৃষ্ট করে। এই প্রতিটি ক্ষেত্রে সাহিত্য পাঠ অবসর যাপনের সঙ্গি মাত্র।
উপসংহার
সাহিত্য পাঠ আমাদের হৃদ্যকে প্রস্কুটিত করে, মনকে ঐশ্বর্য মন্ডিত করে এবং বুদ্ধিকে তীক্ষ্ণ করে। জীবনের নতুন মূল্য সাহিত্য থেকে আমরা পাই বলে বর্তমান নিঃসঙ্গ জীবনে সাহিত্য পাঠকে জীবনের সঙ্গি করা একান্ত প্রয়োজন, যে সঙ্গি মানুষকে তীপ্তি দেবে শান্তি দেবে।
Thanks For Reading: সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা প্রবন্ধ রচনা / সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা রচনা / সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা প্রবন্ধ রচনা class 10
More Post:
বিজ্ঞান ও কুসংস্কার প্রবন্ধ রচনা
তোমার প্রিয় কবি | বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
শ্রীরামকৃষ্ণ পরমহংস । শ্রীরামকৃষ্ণের জীবনী