চার্বাক দর্শনের সম্প্রদায়গুলি লেখ

বি.এ. চার্বাক দর্শনের –এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন হল – চার্বাক দর্শনের সম্প্রদায়গুলি লেখ  এই নিয়ে আলোচনা করা হল।

চার্বাক দর্শনের কয়টি সম্প্রদায় ও কি কি
চার্বাক দর্শনের কয়টি সম্প্রদায় ও কি কি

 

চার্বাক দর্শনের বিভিন্ন সম্প্রদায়গুলি ব্যাখ্যা করো

চার্বাক দর্শনের উৎস যাই হোক না কেন, এ হল সাধারন লোকের বা জনসাধারনের দর্শন । সাধারন লোক প্রত্যক্ষ লব্ধ জ্ঞানকেই সর্বাধিক মূল্য দেয়, দৈহিক সুখ সম্ভোগকেই  জীবনের পরম লক্ষ্য বলে মনে করে। চার্বাক দর্শনে সাধারন লোকের চিন্তা ভাবনা প্রকাশ পেয়েছে এবং এই দর্শনে সাধারন লোকের শ্রুতি মধুর কথা বলা হয় তাই এই দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়। চার্বাক দর্শনের বিভিন্ন সম্প্রদায় আছে। যথা -১.  বৈতন্ডিক চার্বাক সম্প্রদায়, ২. ধূর্ত চার্বাক সম্প্রদায়, ৩. সুশিক্ষিত চার্বাক সম্প্রদায়। নিম্নে এই সম্প্রদায় গুলি সম্পর্কে আলোচনা করা হল –

বৈতন্ডিক চার্বাক সম্প্রদায়

এই সম্প্রদায় ভুক্ত চার্বাকদের গঠনমূলক কোন কাজ ছিলনা। এঁরা কেবল বিতন্ডাই করেন , অর্থাৎ অপরের মতের ত্রুটি নির্দেশ করাই এঁদের একমাত্র কর্তব্য কর্ম । এঁদের নিজস্ব মত বলে কিছুই ছিল না। এঁরা অপ্রত্যক্ষের বিষয়, ঈশ্বর , পরলোক প্রভৃতিকে যেমন অস্বীকার করেন, তেমনি প্রত্যক্ষের প্রামান্যও অস্বীকার করেন। এঁরা সকল কিছুকেই সংশয় করেন। এঁরা ‘নাস্তিক‘ ‘বৈতান্ডিক‘ ‘হেতুক‘ ‘তত্ত্বোপপ্লববাদী‘ ইত্যাদি নামে খ্যাত । অনেকে বলেন যে, এঁরাই আদি চার্বাক। 

ধূর্ত চার্বাক সম্প্রদায়

এই সম্প্রদায়ভুক্ত চার্বাকদের মতে, প্রত্যক্ষই একমাত্র  প্রমান, অনুমান প্রমান নয়, জড়ই পরম সত্য, দেহাতীত আত্মা নেই, পরকাল মিথ্যা, ইন্দ্রিয় সুখই একমাত্র কাম্য। এঁরাই ঈশ্বর, পুনজন্ম, পরলোক মানেন না। দৈহিক সুখ , তা ক্ষনিক হলেও স্বর্গ সুখ। কন্টকাদি ব্যাথা জনিত দঃখই নরক। এঁদের ‘স্থূল চার্বাক‘ ‘উচ্ছেদবাদী‘ ‘দেহাত্মবাদী‘ প্রভৃতি ও বলা হয়। চার্বাক দর্শনের এই ধূর্ত সম্প্রদায়ই সর্বজন পরিচিতি ও বহুনিন্দিত।

সুশিক্ষিত চার্বাক সম্প্রদায়

এই সম্প্রদায় প্রয়োজন বোধ অনুমানকে প্রমানরূপে স্বীকার করেন। আকাশ প্রত্যক্ষের বিষয় না হলেও, এঁরা আকাশে ভূতচতুষ্টয়ের সঙ্গে যুক্ত করেন। ‘সুখই জীবনের পরমকাম্য‘ – ধূর্ত চার্বাকদের একথা স্বীকার করেও এঁরা মানসিক সুখের দৈহিক সুখের ওপরে, গোষ্ঠী সুখকে আত্ম সুখের ওপরে, স্থান দেন। এঁদের মধ্যে অনেকে স্থূল দেহের পরিবর্তে ইন্দ্রিয়কে, অনেকে মনকে, অনেকে আবার প্রাণকে আত্মারূপে বণর্ণা করেন। সুশিক্ষিত চার্বাক সম্প্রদায় ব্যবহারিক প্রয়োজন কোন কোন ক্ষেত্রে অনুমানকে প্রমান বলে স্বীকার করেছে কারণ অনুমানকে স্বীকার না করলে প্রাত্যহিক জীবন অচল হয়ে পড়ে।


Thanks For Reading:

চার্বাক দর্শনের কয়টি সম্প্রদায় ও কি কি / চার্বাক দর্শনের বিভিন্ন সম্প্রদায়গুলি ব্যাখ্যা করো

More Post:

চার্বাক নীতিবিদ্যা | চার্বাক সুখবাদ

চার্বাক মতে আত্মা কী | চার্বাক দর্শন

চার্বাক মতে শব্দ প্রমাণ নয় কেন

চার্বাক মতে অনুমান কেন প্রমান নয়