বি.এ. সমাজ ও রাষ্ট্র দর্শনের –এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন হল– সমাজ বিবর্তন ও সামাজিক অগ্রগতির মধ্যে পার্থক্য এই নিয়ে আলোচনা করা হল।

সমাজ বিবর্তন ও সামাজিক অগ্রগতির মধ্যে পার্থক্য
ক্যোঁৎ, গিডিংস্, হব্হাউস প্রভৃতি প্রখ্যাত সমাজতান্ত্রিকগন, তাদের দার্শনিক দৃষ্টিভঙ্গির জন্য, সামাজিক অগ্রগতিকে সামাজিক পরিবর্তন থেকে ভিন্নরূপে গণ্য করেন। এঁদের মতে, সামাজিক পরিবর্তন বা বিবর্তন এবং সামজিক অগ্রগতির মধ্যে সুস্পষ্ট পার্থক্য আছে এবং সামাজিক পরিবর্তন সঙ্গে সমাজের অগ্রগতি সম্ভব হয়না। এঁরা সামাজিক পরিবর্তনের সঙ্গে সামাজিক অগ্রগতির নিম্নোক্ত পার্থক্য স্বীকার করেন।
প্রথমত
সামাজিক পরিবর্তন বা বিবর্তনের ক্ষেত্রে কোন লক্ষ্য বা উদ্দেশ্য থাকেনা, সমাজের অন্তর্নিহিত তাড়নাতেই সমাজ পরিবর্তিত ও বিবর্তিত হয়। পক্ষান্তরে, সামাজিক অগ্রগতি লক্ষ্যসাধক, উদ্দেশ্যসাধক। কোন তবেই সমাজ উন্নত হয়, অগ্রসর হয়।
সামাজিক পরিবর্তন একমুখী নয়, বহুমুখী এবং এসব বহুমুখী পরিবর্তন কোন একটি দিক উন্নত (অগ্রগতি) হলেও সকল দিক একই থাকে এবং একই কালে উন্নত হয় না। কাজেই মানতে হয় যে, সামাজিক পরিবর্তন ও সামাজিক অগ্রগতি দুটি ভিন্ন বিষয়, অভিন্ন বিষয় নয়, যদিও সামাজিক পরিবর্তনের বিশেষ বিশেষ ক্ষেত্রে সমাজ উন্নত হয়,সমাজের অগ্রগতি হয়।
দ্বিতীয়ত
সামাজিক পরিবর্তন মাত্রই সামাজিক অগ্রগতির পরিচায়ক নয়। পাশ্চাত্যের দেশ গুলিতে সমাজ পরিবর্তনের কোন এক পর্যায়ে দাস প্রথার প্রচলন হয়,যাকে কোনভাবেই সামাজিক অগ্রগতিরূপে গণ্য করা চলে না। তেমনি, ভারতীয় সমাজ পরিবর্তনের কোন এক পর্যায়ে, মানুষের স্বাভাবিক সামর্থ্য অনুসারে বর্ন বিভাগ, জাতিভেদ প্রথায় পরিণত হয় এবং এই কলঙ্কিত পরিণতিকে কোন ভাবেই সামাজিক অগ্রগতিরুপে গণ্য করা চলেনা। তবে, শিক্ষা, সংস্কৃতি উল্লেখ করে সামাজিক অগ্রগতির ও দৃষ্টান্ত দেওয়া যায়।
তৃতীয়ত
অগ্রগতির সঙ্গে এক মূল্যেবোধ, বিশেষ করে নৈতিক মূল্যবোধ, বিশেষ করে নৈতিক মূল্যবোধ, যুক্ত থাকে । সামাজিক কোন পরিবর্তনের ফলে যদি ব্যক্তি তার আত্মবিকাশের সুযোগ লাভ করে,সত্য,শিব ও সুন্দরের আদর্শকে অধিকাধিক নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে পারে, তবেই সেই পরিবর্তন ‘অগ্রগতি’ রূপে গণ্য করা যাবে। সামাজিক পরিবর্তন মাত্রেই এ প্রকার মূল্যবোধ জড়িত থাকেনা।
Thanks For Reading
সমাজ বিবর্তন ও সামাজিক অগ্রগতির মধ্যে পার্থক্য
More Post:
সচল ও নিশ্চল শ্রেণীর মধ্যে পার্থক্য
সমাজতন্ত্র বলতে কী বোঝো। সমাজতন্ত্র কী