বি এ দর্শন সেমিস্টার -২ শিক্ষার্থীদের জন্য Fundamental of Philosophy থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জড়বাদ ও আধ্যাত্মবাদের মূল পার্থক্য নিয়ে আলোচনা করা হল।

জড়বাদ ও আধ্যাত্মবাদের মূল পার্থক্য লেখ
আধ্যাত্মবাদ হল এমন একটি দার্শনিক মতবাদ যেখানে –
(i) জড় অপেক্ষা চৈতন্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়।
(ii) সমগ্র বিশ্ব জগতকে এক অমোঘ নৈতিক নিয়মের অধীন রূপে গণ্য করা হয় এবং দুঃখবাদের পরিবর্তে আশাবাদ প্রতিষ্ঠা করা হয়।
(iii) জন্মান্তর বাদে বিশ্বাস করা হয়।
(iv) ভোগবাসনাকে হেয় প্রতিপন্ন করে আধ্যাত্মিক সুখকেই কাম্য বস্তু বলা হয় এবং মোক্ষ বা মুক্তিকে জীবনের পরম পুরুষার্থ বলা হয়।
ভারতীয় দর্শনের পরিপ্রেক্ষিতে একমাত্র চার্বাক দর্শন জড়বাদী দর্শন। তারা জড়কেই একমাত্র তত্ত্ব বলে স্বীকার করে। এবং এই জড়ের সাহায্যেই জগৎ, জীবন, আত্মা, ঈশ্বর, মোক্ষ, পুরুষার্থ, মৃত্যু সবকিছুকে ব্যাখ্যা করে। জড় ব্যাতিরেক অন্য কোনো তত্ত্ব তারা স্বীকার করে না। তাই তাদের মতবাদ জড়বাদ নামে পরিচিত।
চার্বাক ব্যতিত সকল প্রকার ভারতীয় দর্শনে এমনকি বৌদ্ধ ও জৈন দর্শনেও উপরিউক্ত আধ্যাত্মবাদের সকল বৈশিষ্ঠ্যগুলি উপস্থিত থাকায় ভারতীয় দর্শনকে আধ্যাত্মবাদী দর্শন বলা হয়। অর্থাৎ দুটি বৈদিক দর্শন সম্প্রদায় তথা সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত, দর্শন এবং নাস্তিক বা বেদবিরোধী বৌদ্ধ ও জৈন দর্শনে কর্ম নিয়ম, জন্মান্তর প্রভৃতি আধ্যাত্ম বিষয়ের অস্তিত্ব স্বীকৃত হওয়ায় এই সকল সম্প্রদায় গুলি আধ্যাত্মবাদী নাম পরিচিত হয় এবং চার্বাক দর্শনই একমাত্র জড়বাদী দর্শন নামে অভিহিত হয়।
জড়বাদী দার্শনিকেরা প্রত্যক্ষকেই একমাত্র প্রমান বলে গ্রহণ করে। যা প্রত্যক্ষ্যের বিষয় নয় তার অস্তিত্ব তারা স্বীকার করে না, তারা বলে, একমাত্র জড়কেই আমরা প্রত্যক্ষ করি তাই কেবলমাত্র জড়েরই অস্তিত্ব আছে আর সবকিছুই অলৌকিক। কিন্তু আধ্যাত্মবাদী প্রত্যক্ষছাড়া অনুমান, উপমান, শব্দ, আর্থাপত্তি, অনুপলব্ধি -কে প্রমানরূপে স্বীকার করা হয়।
ভারতীয় সকল দর্শন সম্প্রদায়ই চৈতন্যবাদী ও জড়বাদের বিরোধী জড়বাদ অনুসারে জড়ই জগতের সবকিছুই প্রাণ, মন, জড়ের পরিমাণ বা কার্য, কিন্তু আধ্যাত্মবাদ জড়বাদের বিপরীত মতবাদ। আধ্যাত্মবাদ অনুসারে আলো যেমন অন্ধকারের বিরুদ্ধ ধর্মী, চৈতন্য তেমনি জড়ের বিরুদ্ধধর্মী। অন্ধকার থেকে যেমন আলোর বিচ্ছুরণ হতে পারে না, জড় থেকে তেমনি চেতনার উন্মেষ হতে পারে না। চৈতন্য জড় থেকে স্বতন্ত্র সত্ত্বা এবং চৈতন্যই জগতের মূল। অবশ্য আধ্যাত্মবাদে জড় অপেক্ষা চৈতন্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হলেও চৈতন্যের স্বরূপ সম্পর্ক আধ্যাত্মবাদী দার্শনিকের মধ্যে মতভেদ রয়েছে।
জড়বাদ অলৌকিকতাবাদের বিরোধী, অলৌকিক বা অপ্রাকৃত ঘটনায় জড়বাদ বিশ্বাস করে না। প্রাকৃতিক নিয়মের সাহায্যে ঘটনাকে ব্যাখ্যা করাই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির লক্ষণ আত্মার কোনো অস্তিত্ব নেই, আত্মার অমরতা, পরলোক, ঈশ্বর প্রভৃতির ধারণা অলীকমাত্র। নৈতিক আদর্শের জগৎ এবং ধর্ম সম্পর্কীয় অনুভূতির জগৎ হল অপ্রাকৃত। ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যে সব উক্তি উত্থাপন করা হয়েছে তা পার্থিব শক্তির সাহায্যে ব্যাখ্যা করা যায় না।
কিন্তু আধ্যাত্মবাদ অলৌকিক বা অপ্রাকৃত ঘটনায় বিশ্বাসী। আধ্যাত্মবাদে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে, পরলোক ও জন্মান্তরবাদের সপক্ষে চরমযুক্তি দেওয়া হয়েছে।
Thanks For Reading: জড়বাদ ও আধ্যাত্মবাদের মূল পার্থক্য ।
Related Post: