1916 খ্রিঃ লক্ষ্ণৌ চুক্তির দাবি ও শর্তগুলি কী

দ্বাদশ শ্রেণী ইতিহাস –এর চতুর্থ সেমিস্টারে সিলেবাস অনুযায়ী 6 Marks -এর প্রশ্ন উত্তর। 1916 খ্রিঃ লক্ষ্ণৌ চুক্তির দাবি ও শর্তগুলি কী ছিল -এর উপর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল।

1916 খ্রিঃ লক্ষ্ণৌ চুক্তির দাবি ও শর্তগুলি কী
1916 খ্রিঃ লক্ষ্ণৌ চুক্তির দাবি ও শর্তগুলি কী

1916 খ্রিঃ লক্ষ্ণৌ চুক্তির দাবিগুলি / শর্তগুলি কী ছিল

ভূমিকা 

প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে জাতীয় আন্দোলন অনেকটাই স্তিমিত হয়ে পড়ে। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ই পারস্পরিক সম্পর্ক ভুলে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামে উদ্যগী হয়ে ওঠে। আর এই উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয়।

লক্ষ্ণৌ চুক্তির শর্তাবলী

এই চুক্তি অনুসারে  –

  1. কংগ্রেস ও মুসলিম লিগ যুগ্মভাবে সরকারের কাছে শাসনতান্ত্রিক সংস্কারের দাবী প্রেস করতে সম্মত হয়।
  2. কংগ্রেস মুসলমানদের জন্য পৃথক নির্বাচক মন্ডলী সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের দাবী মেনে নেয়।
  3. স্থির হয় যে প্রতিটি প্রাদেশিক আইন সভায় মুসলিম সদস্যদের সংখ্যা নির্দিষ্ট করা হবে।
  4. কেন্দ্রীয় আইন পরিষদের মোট সদস্যদের এক তৃতীয়াংশ হবে মুসলিম সদস্য।
  5. লিগ সরাজের লক্ষ্যে কংগ্রেসের সাথে মিলিত হয়ে আন্দোলন করতে রাজি হয়।

লক্ষ্ণৌ চুক্তির গুরুত্ব

1916 খ্রিঃ লক্ষ্ণৌ চুক্তি হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্যের পরিবেশ সৃষ্টি করেছিল।

এই চুক্তির গুরুত্বগুলো হল –

  1. এই চুক্তির দ্বারা অল্প সময়েই হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্য গড়ে উঠেছিল। এই চুক্তি স্বাক্ষর করে বাল গঙ্গাধর তিলক ও মহম্মদ আলি জিন্নাহ -র ভাবমূর্তি উজ্জ্বল হয়।
  2. লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে হিন্দু মুসলিম ঐক্য গড়ে ওঠায় জন মানষে এর সদর্থ্যক প্রভাব দেখা যায়। ভারতের স্বাধীনতা আন্দোলনে ব্যাপক উদ্দীপনার সঞ্চার ঘটে।
  3. অসহযোগ আন্দোলনে প্রচুর মুসলমানদের অংশগ্রহণ ও লক্ষ্ণৌ চুক্তিকে কেন্দ্র করে গড়ে ওঠা হিন্দু মুসলমানদের ঐক্য ব্রিটিশ সরকারকে চিন্তায় ফেলে।
  4. লক্ষ্ণৌ চুক্তির দ্বারা হিন্দু মুসলিম ঐক্যের সুফল খিলাফৎ আন্দোলনেও দেখতে পাওয়া যায়। গান্ধিজী স্বয়ং খিলাফৎ আন্দোলনকে সমর্থন করেছিল।

উপসংহার

লক্ষ্ণৌ চুক্তি সার্বিকভাবে ভারতে হিন্দু মুসলিম ঐক্য গঠন করতে পারেনি। মুসলিমদের জন্য পৃথক নির্বাচন নীতি মেনে নিয়ে কংগ্রেসে ঠিক করেন। ঐতিহাসিক রমেশচন্দ্র মনে করেন লক্ষ্ণৌ চুক্তি ছিল ‘কংগ্রেস নেতৃবিন্দের অদূরদর্শিকতার পরিচায়ক।’ এই চুক্তির দ্বারা পরবর্তীকালে সাম্প্রদায়িক রাজনীতি সৃষ্টির সম্ভাবনা থেকে যায়।


Thanks For Reading: মর্নেমিন্ট সংস্কার আইন সম্পর্কে যা জানো লেখো

More Post:

1857 খ্রিঃ বিদ্রোহের ধ্রর্মীয় কারণগুলি লেখো

ঝাঁসির রানি লক্ষীবাঈ স্মরণীয় কেন

টিকা লেখ  SAFTA / দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান

মহাবিদ্রোহের সামরিক কারণগুলি লেখো।