সামাজিক সম্পর্ক কাকে বলে | সামাজিক সম্পর্ক কি

বি.এ. সমাজ ও রাষ্ট্র  দর্শনের –এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন হল– সামাজিক সম্পর্ক কাকে বলে বা  সামাজিক সম্পর্ক কি এই নিয়ে আলোচনা করা হল।

সামাজিক সম্পর্ক কাকে বলে
সামাজিক সম্পর্ক কাকে বলে

 

সামাজিক সম্পর্ক কাকে বলে 

‘Society’ গ্রন্থে ম্যকাইভার ও পেজ সমাজের সংজ্ঞায় বলেছেন –“It is the web of social relationship and it is always changing.” অর্থাৎ সমাজ হল সামাজিক সম্পর্কের এক জটিল জাল বিশেষ। এবং যা সর্বদাই পরিবর্তনশীল। সামাজিক সম্পর্ক সর্বদাই মানসিক, এই সম্পর্কের দুটি প্রধান বৈশিষ্ট্য আছে।

একের উপস্থিতি সম্পর্কে অন্যের চেতনা। এবং কোনো সাধারণ লক্ষ্য বা উদ্দেশ্যের ধারনা।

যখন একজন ব্যক্তি অন্যের উপস্থিতি সম্পর্কে সচেতন হয় এবং একজন অন্যজনকে অভিনন্দন জানায় কেবল তখনই সামাজিক সম্পর্কের সূত্রপাত ঘটে। এই জন্যই গিসবার্ট বলেছেন সামাজিক সম্পর্ক পুরোপুরি এক মানসিক ব্যপার।

সামাজিক সম্পর্ক বহু বিচিত্র প্রকারের হয়। যে সমাজ যত বেশি জটিল তার সম্পর্কের জটিলতাও বেশি। চেতনাগত মিল বা ঐক্য থেকে যেমন সামাজিক সম্পর্ক গড়ে ওঠতে পারে, তেমনি অমিল বা অনৈক্য থেকেও শত্রুতা ও বিরোধিতার মতো সম্পর্ক গড়ে উঠতে পারে ।               তবে বিরোধিতার সম্পর্ক সামাজিক সম্পর্ক হলেও সহযোগিতা ও সহমর্মিতার সম্পর্ক হল মুখ্য সামাজিক সম্পর্ক।

এই প্রসঙ্গে গিসবার্ট বলেছেন- “Likeness , commonness and co-operation are the foundation of society” অর্থাৎ সামাজিক প্রাণ কেন্দ্র বা ভিত্তিভূমি  নিহিত আছে সমবুদ্ধিতা ও ঐক্যবোধ।


Thanks For Reading:

সামাজিক সম্পর্ক কাকে বলে / সামাজিক সম্পর্ক কি

More Post:

চার্বাক নীতিবিদ্যা | চার্বাক সুখবাদ

চার্বাক মতে আত্মা কী | চার্বাক দর্শন

চার্বাক মতে শব্দ প্রমাণ নয় কেন

চার্বাক মতে অনুমান কেন প্রমান নয়