সামাজিক প্রগতি কাকে বলে | সামাজিক প্রগতি কি

বি.এ. সমাজ ও রাষ্ট্র  দর্শনের –এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন হল– সামাজিক প্রগতি কাকে বলে বা সামাজিক প্রগতি কি এই নিয়ে আলোচনা করা হল।

সামাজিক প্রগতি কি
সামাজিক প্রগতি কি

 

সামাজিক প্রগতি কাকে বলে 

প্রগতি শব্দটির সার্বজনীন সংজ্ঞা দেওয়া যায়না, দেশ ভেদে এবং কাল ভেদে এর বিভিন্ন ধারনার উৎপত্তি হয়েছে। প্রগতি একটি বিশেষ দিকে পরিবর্তন বোঝায়। তবে এর একটি আদর্শ বা মূল্যগত মানদণ্ড থাকে। ব্যুৎপত্তিগত দিক থেকে দেখা যায় ল্যাটিন শব্দ ‘Progradi’ থেকে ‘Progress’ শব্দটি এসেছে। ‘Progradi’ শব্দের অর্থ হল সামনের দিকে এগিয়ে যাওয়া। এই অর্থ অনুযায়ী একটি সমাজ যদি নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে ভবিষ্যৎ উন্নতির দিকে এগিয়ে যায় তাহলে তাকে সামাজিক প্রগতি বলে। অর্থাৎ যে সব গুণাবলিকে মানুষ সমাজ জীবনের বিকাশে আরোপিত করে তাকেই সামাজিক প্রগতি বলে। 

সামাজিক প্রগতির ক্ষেত্রে  ২ টি লক্ষন থাকতে হবে (i). বস্তুতান্ত্রিক উন্নতি ও (ii).অর্থনৈতিক উন্নতি। প্রগতির স্বরূপ নির্নয় করতে গিয়ে অনেকে ব্যক্তিনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ এই ২ টি দিকের কথা পর্যালোচনা করেছেন। ব্যক্তিনিষ্ঠ দিক থেকে মানুষ যদি তার বুদ্ধি ও নিয়মরীতির প্রসার ঘটায় তাহলে সামাজিক প্রগতি ঘটে। আবার সমাজের কয়েকটি ক্ষেত্র যেমন রাজনীতি, অর্থনীতি, পরিবার ইত্যাদি যদি অগ্রগতির দিকে এগোয় তাহলেও সামাজিক প্রগতি ঘটে।

সুতরাং সামাজিক প্রগতির ক্ষেত্রে ব্যক্তিনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ উভয় দিকেরই পথ প্রসস্ত করার প্রয়োজন রয়েছে।


Thanks For Reading:

সামাজিক প্রগতি কাকে বলে / সামাজিক প্রগতি কি 

More Post:

সামাজিক শ্রেণী কি | জাতি কাকে বলে

সমাজে পরিবারের ভূমিকা কী | সমাজে পরিবারের ভূমিকা

সম্প্রদায় কী | সম্প্রদায় ও সংঘের পার্থক্য