সামাজিক পরিবর্তন কাকে বলে | সামাজিক পরিবর্তন

বি.এ. সমাজ ও রাষ্ট্র  দর্শনের –এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন হল– সামাজিক পরিবর্তন কাকে বলে এই নিয়ে আলোচনা করা হল।

সামাজিক পরিবর্তন কাকে বলে
সামাজিক পরিবর্তন কাকে বলে

 

সামাজিক পরিবর্তন কাকে বলে 

মানবিক সম্পর্কে পরিবর্তন প্রবাহ হলো সমাজ। ম্যাকাইভার ও পেজ বলেছেন-“সমাজে আকার অবিরত পরিবর্তিত হয়ে চলেছে, কখনও তার কলেরব বৃত্তির জন্য, আবার কখনও তার ক্ষীয়মানতার জন্য সমাজে নব নব আকার ধারনা করে চলেছে।” অর্থাৎ মানব সমাজের ইতিহাস পরিবর্তনশীলতার ইতিহাস। মানুষের চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি, মনোভাব ইত্যাদির মধ্যে কোন পরিবর্তন ঘটলে সামাজিক কাঠামোরও  অনিবার্যভাবে পরিবর্তন ঘটে। কারন মানুষের চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গির পরিবর্তন সমাজে প্রতিফলিত হয়।

কোন কোন সামজতাত্ত্বিক সামাজিক পরিবর্তন শব্দটিকে সংর্কীন অর্থে প্রয়োগ করে বলেছেন-“সামাজিক পরিবর্তন বলতে বোঝায় কেবলমাত্র সেই পরিবর্তন যা সামাজিক সংগঠনের ক্ষেত্রে এবং সামাজিক কার্যাবলির মধ্যে ঘটে”। সমাজ পরিবর্তনের সংর্কীন অর্থ গ্রহণ করে ম্যাকাইভার ও পেজ বলেছেন- সমাজতত্ত্বে সামাজিক সম্পর্কগুলি যেহেতু গুরুত্বপূর্ন তাই সামাজিক সম্পর্কগুলির পরিবর্তনই হল সমাজ পরিবর্তন। ম্যাকাইভার ও পেজ বলেছেন সামাজ পরিবর্তন মূলত ৩ টি শর্তের উপর নির্ভরশীল-

মানুষ্য সৃষ্ট পরিবেশ পরিবর্তন।  

মানুষের মনোভাব ও বিশ্বাসের পরিবর্তন।

দৈহিক ও ভৌতিক পরিবর্তন।

প্রথম দুটি শর্তের ওপর মানুষের নিয়ন্ত্রন থাকে কিন্তু তৃতীয় শর্তের ওপর মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকে না।

সংক্ষেপে সমাজ পরিবর্তন হল মানুষের সঙ্গে মানুষের সমস্ত প্রকার মৌলিক সম্পর্কের পরিবর্তন। কিংসলে ডেভিস বলেছেন-‘সমাজকে পরিবর্তিত করার অর্থ মানুষকে পরিবর্তিত করা।’


Thanks For Reading:

সামাজিক পরিবর্তন কাকে বলে /  সামাজিক পরিবর্তন

More Post:

চার্বাক নীতিবিদ্যা | চার্বাক সুখবাদ

চার্বাক মতে আত্মা কী | চার্বাক দর্শন

চার্বাক মতে শব্দ প্রমাণ নয় কেন

চার্বাক মতে অনুমান কেন প্রমান নয়

পরিবার কাকে বলে | পরিবার বলতে কী বোঝো

সমাজে পরিবারের ভূমিকা কী | সমাজে পরিবারের ভূমিকা

সম্প্রদায় কী | সম্প্রদায় ও সংঘের পার্থক্য