বি.এ. ন্যায় দর্শন –এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন হল – পঞ্চঅবয়াবি ন্যায় কাকে বলে। পঞ্চঅয়বি ন্যায় এর ৫টি অবয়ব উদাহরণ সহ ব্যাখ্যা করো এই নিয়ে আলোচনা করা হল।

পঞ্চঅবয়াবি ন্যায় কাকে বলে। পঞ্চঅয়বি ন্যায় এর ৫টি অবয়ব উদাহরণ সহ ব্যাখ্যা করো
ন্যায় দর্শনে অনুমান বলতে পরার্থানুমানকে বোঝানো হয়। কেননা পরার্থানুমানের গঠন প্রানালী নীতিসম্মত। পরার্থানুমান হল অপরের জন্য অনুমান। ধূম দেখে বহ্নির অনুমান করার পর যখন কোনো ব্যাক্তি ওই অনুমান লব্ধ জ্ঞানকে অপরের মনে সঞ্চারিত করতে চায় তখন তা হয় পরার্থানুমান।
পরার্থানুমানের অপর নাম পঞ্চঅবয়বী ন্যায়। কারণ এক্ষেত্রে ৫ টি বচন বা অবয়ব প্রয়োগ করতে হয়। উদাহরণ সহ ৫টি অবয়ব আলোচনা করা হল –
পর্বতটি বহ্নিমান (প্রতিজ্ঞা)
যেহেতু পর্বতটি ধূমযুক্ত (হেতু)
যা যা ধূমযুক্ত তা তা অগ্নিযুক্ত, যেমন, পাকশালা (উদাহরণ)
পর্বতটি ঐরূপ অর্থাৎ অগ্নিব্যাপ্য ধূমযুক্ত (উপনয়)
অতএব পর্বতটি অগ্নিযুক্ত (নিগমন)
এই ৫টি অবয়ব পরস্পর বিচ্ছিন্ন নয় পরস্পর সর্মকযুক্ত।
প্রতিজ্ঞা
যেবাক্যে পক্ষে সাধ্যকে প্রতিপালন করা হয়, তাকে প্রতিজ্ঞা বাক্য বলে। বক্তার মনে যে জ্ঞানের উদয় হয়েছে প্রতিজ্ঞা বাক্যে তিনি সেটাই শ্রোতার কাছে উপস্থিত করেন।
হেতু
হেতুকে প্রতিজ্ঞা বাক্যের কারণ বলা হয়। পক্ষে হেতুকে প্রতিপাদন করাই হল হেতু বাক্যের প্রধান কাজ। উক্ত উদাহরণে হেতু ধূমের মাধ্যমে অগ্নিকে প্রতিপাদন করা হয়েছে।
উদাহরণ
যে বাক্যে ব্যাপ্তিকে প্রতিপাদন করা হয় তাকে উদাহরণ বাক্য বলে। হেতু প্রয়োগের পর পর্বতে বহ্নি সম্পর্কে শ্রোতার মনে সংশয় দূর নাও হতে পারে। তখন উদাহরণ বাক্য প্রয়োগ করে শ্রোতার মনের সংশয় দূর করা হয়।
উপনয়
পক্ষধর্মতা জ্ঞানের জন্য যে বাক্যের প্রয়োজন হয় তাকে উপনয় বলে। পর্বতে বহ্নির ব্যাপ্য ধূম যে আছে এইরূপ উপনয় বাক্য প্রয়োগের দ্বারা শ্রোতার মনে আর কোনো সংশয় থাকে না।
নিগমন
যে বাক্যের দ্বারা প্রতিজ্ঞা বাক্যকে প্রমাণ করা হয় তাকে নিগম বলে। নিগমন বাক্য থেকে জ্ঞানের এইরূপ বোধ জন্মায় যে ধূমের দ্বারা ব্যাপ্য যে বহ্নি তা এই পর্বত এ আছে।
Thanks For Reading:
পঞ্চঅবয়াবি ন্যায় কাকে বলে। পঞ্চঅয়বি ন্যায় এর ৫টি অবয়ব উদাহরণ সহ ব্যাখ্যা করো
More Post:
ন্যায় মতে লৌকিক সন্নিকর্ষ কাকে বলে
ন্যায় দর্শনে অলৌকিক শব্দের অর্থ কী
ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণ দাও