বি.এ. চার্বাক দর্শনের –এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন হল – চার্বাকরা কেন বেদের প্রামাণ্য অস্বীকার করেন – এই নিয়ে আলোচনা করা হল।

চার্বাকরা কেন বেদের প্রামাণ্য অস্বীকার করেন
সমগ্র ভারতীয় আস্তিক দর্শন সম্প্রদায় বেদকে প্রমাণ রূপে স্বীকৃতি দিয়েছেন । চরমপন্থি নাস্তিক সম্প্রদায় চার্বাক গণ বেদ বাক্যকে প্রমাণ রূপে অস্বীকার করেছেন । বেদ বাক্যের বিরুদ্ধে চার্বাকদের যুক্তিগুলি হল –
প্রথমত
বেদ অপৌরুষের নয় অর্থাৎ বেদকে পুরুষ সৃষ্ট বলা হয়েছে । মহর্ষি কনাদ তার “ বৈশেষিক সূত্রে “ সৃষ্টি কর্তা ব্রহ্মাকে বেদের শ্রষ্ঠা বলেছেন চার্বাক মতে শ্রষ্ঠা কখন দোষে মুক্ত হতে পারেন না , তাই তার সৃষ্টি বেদ ও দোষমুক্ত হতে পারে কাজেই বেদ প্রমাণ নয়।
দ্বিতীয়ত
বেদ বাক্যের মধ্যে অসংগঠিত পূর্ন পরস্পর বিরোধী ও অর্থহীন বাক্য আছে। আবার অশ্বমেধ যজ্ঞের অনেক মন্ত্র রুচি সম্পন্ন নয় সুতরাং বেদকে অভ্রান্ত বলে স্বীকার করা যায় না।
তৃতীয়ত
চার্বাক গণ মনে করেন ধূর্ত ও ভন্ড ব্রাহ্মনগণ অজ্ঞ সাধারন মানুষকে প্রতারিত করে নিজেদের জীবিকা অর্জনের উদ্দেশ্যে বেদ সৃষ্টি করেছেন অর্থাৎ বেদ নির্দেশিত কর্মের দ্বারা ব্রাহ্মনেরাই লাভবান হয়, জন সাধারনের কোনো লাভ হয় না । তাই বেদ বাক্য চার্বাকদের কাছে প্রমাণ সিদ্ধ নয়।
Thanks For Reading: চার্বাকরা কেন বেদের প্রামাণ্য অস্বীকার করেন
More Post:
চার্বাক নীতিবিদ্যা | চার্বাক সুখবাদ
জড়বাদ ও আধ্যাত্মবাদের মূল পার্থক্য
চার্বাক মতে আত্মা কী | চার্বাক দর্শন
চার্বাক মতে শব্দ প্রমাণ নয় কেন