ব্যাপ্তি চার্বাকগনের দ্বারা স্বীকৃত হয়নি কেন

বি.এ. চার্বাক দর্শনের –এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন হল – ব্যাপ্তি চার্বাকগনের দ্বারা স্বীকৃত হয়নি কেন – এই নিয়ে আলোচনা করা হল।

ব্যপ্তি চার্বাকগনের দ্বারা স্বীকৃত হয়নি কেন
ব্যপ্তি চার্বাকগনের দ্বারা স্বীকৃত হয়নি কেন

 

চার্বাকগন অনুমানকে প্রমাণ বলে স্বীকার করেননি কেন

অথবা 

ব্যাপ্তি চার্বাকগনের দ্বারা স্বীকৃত হয়নি কেন

চার্বাক মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। অনুমান ও শব্দ প্রমাণ নয় অনুমান হল প্রত্যক্ষ লব্ধ বিষয় থেকে ব্যপ্তি জ্ঞানের ভিত্তিতে অপ্রত্যক্ষ গোচর নতুন বিষয়ের জ্ঞানে উপনীত হওয়ার প্রক্রিয়া। অনুমান প্রমাণের বিরুদ্ধে চার্বাকগনের আপত্তি গুলি হল –

প্রথমত

চার্বাক মতে অনুমানকে প্রমাণরূপে গ্রহণ করা চলে না  কেননা অনুমান যথার্থ জ্ঞান দিতে পারে না। অনুমান লব্ধ জ্ঞান সম্ভব্য মাত্র, তবে আকস্মিক ভাবে কোনো সঠিক ভাবে সংশয় শূন্য প্রকৃত জ্ঞান নয়।

 দ্বিতীয়ত

অনুমান ব্যপ্তি জ্ঞান নির্ভর চার্বাক মতে ব্যপ্তি জ্ঞান নির্ভর যোগ্য নয় চার্বাকদের যুক্তি গুলি হল –

(ক) ব্যপ্তি হল হেতু ও সাধ্যের মধ্যে অভ্যন্তরীণ সম্বন্ধ। কিন্তু চার্বাক মতে হেতু ও সাধ্যের (ধূম ও বহ্নির) একই সাথে উপস্থিতি প্রত্যক্ষ করা গেলেও তাদের মধ্যে গুণগত সম্পর্ককে প্রত্যক্ষ করা যায় না।

(খ) চার্বাক মতে প্রত্যক্ষের ভিত্তিতে ব্যপ্তি সম্বন্ধ প্রতিষ্ঠিতা করা যায় না। ধূম ও বহ্নির নিয়ত অব্যভিচারী সম্বন্ধ বর্তমানে কোনো নির্দিষ্ট স্থানে প্রত্যক্ষ করা গেলেও অতীত ও ভবিষ্যতে এবং ভিন্ন দেশে তাদের সম্বন্ধ প্রত্যক্ষ করা যায় না।

(গ) চার্বাক মতে ব্যপ্তি সম্বন্ধ অনুমানের সাহায্যে জানা যায় না। কেননা তাহলে সেই অনুমান যে ব্যক্তি সম্বন্ধের উপর নির্ভর করে। সেই ব্যপ্তি সম্বন্ধকে অন্য অনুমানের সাহায্যে প্রয়োজন। এভাবে অনাবস্থা দোষ দেখা যায়।

(ঘ) আবার ব্যপ্তি সম্বন্ধ জ্ঞান কোনো বিশ্বাস যোগ্য ব্যক্তির কাছ থেকে পাওয়া যায় না।


Thanks For Reading: ব্যাপ্তি চার্বাকগনের দ্বারা স্বীকৃত হয়নি কেন

More Post:

চার্বাক নীতিবিদ্যা | চার্বাক সুখবাদ

চার্বাক মতে আত্মা কী | চার্বাক দর্শন

চার্বাক মতে শব্দ প্রমাণ নয় কেন