চার্বাক মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ

বি.এ. চার্বাক দর্শনের –এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন হল – চার্বাক মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ এই নিয়ে আলোচনা করা হল।

চার্বাক মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ
চার্বাক মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ

 

‘প্রত্যক্ষ একমাত্র প্রমান ‘–উক্তিটির ব্যাখ্যা করো, এই মতবাদটি কী গ্রহনযোগ্য? 

চার্বাকদের দার্শনিক চিন্তা তাদের জ্ঞানতত্ত্বের ওপর প্রতিষ্ঠিত। চার্বাক মতে, জ্ঞানের একমাত্র উৎস হল প্রত্যক্ষ। ‘প্রত্যক্ষমেকৈবম্‌ প্রমানম্‌‘ অর্থাৎ প্রত্যক্ষই একমাত্র প্রমান। প্রত্যক্ষে যা পাওয়া যায় তাই স্বীকৃত, আর যা প্রত্যক্ষে পাওয়া যায়না তা অস্বীকৃত বা অযৌক্তিক। প্রত্যক্ষের সংজ্ঞায় চার্বাকগন বলেছেন – ‘প্রত্যক্ষ হল সম্যক্‌ অপরোক্ষ অনুভব‘। এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে প্রত্যক্ষ্যের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি পাওয়া যায়।

প্রথমত

চার্বাক মতে, প্রত্যক্ষ হল অনুভব। অনুভব কথাটির অর্থ হল ইন্দ্রিয় অভিজ্ঞতা। অনুভবকে দুই ভাগে ভাগ করা হয় –

১. চক্ষু , কর্ন , নাসিকা , জিহ্বা ও ত্বক এই ৫টি বাহ্য ইন্দিয়ের সাহায্যে বাইরের জগতের অনুভব হয়। এমন অনুভবকে বলে বাহ্য প্রত্যক্ষ।

২. মন নামক অন্ত ইন্দ্রিয়ের সাহায্যে অন্ত জগতের সুখ, দঃখ। ইচ্ছা, দোষ প্রভৃতি মানসিক অবস্থা অনুভব, একে বলে মানস প্রত্যক্ষ।

দ্বিতীয়ত

প্রত্যক্ষ হল অপরোক্ষ অনুভব। যে অনুভব সরাসরি লাভ করা যায়, যে অনুভব পূর্বে অর্জিত কোনো অনুভবের ওপর নির্ভর করেনা তা হল অপরোক্ষ অনুভব অর্থাৎ পাঁচটি বাহ্য ইন্দ্রিয় এবং মনের সাহায্যে সরাসরি যে জ্ঞান লাভ করা যায় তা হল অপরোক্ষ অনুভব। যেমন – একটি বৃক্ষ দেখে বৃক্ষের যে জ্ঞান, যে জ্ঞান অন্য নির্ভর নয়, তাই হল অপরোক্ষ অনুভব।

তৃতীয়ত

প্রত্যক্ষ হল সম্যক্‌ অনুভব , সম্যক্‌ অনুভব হল এমন জ্ঞান যা সংশয় ও বিপর্যয়শূন্য । অনিশ্চিত জ্ঞান হল সংশয় । যেমন – ওই বস্তুটি স্থানু অথবা পুরুষ । মিথ্যা জ্ঞানকে বলে বিপর্যয়। যেমন – আকাশে দুটি চাঁদের জ্ঞান অর্থাৎ প্রত্যক্ষ হল সম্যক্‌ সংশয় ও বিপর্যয়শূন্য অনুভব।

সুতরাং চার্বাক মতে পঞ্চইন্দ্রিয় এবং মনের সাহায্যে পাওয়া সঠিক ও সোজাসুজির অভিজ্ঞতার নাম হল প্রত্যক্ষ।

কিন্তু প্রশ্ন হল প্রত্যক্ষে যদি সর্বদা সম্যক্‌ অপরোক্ষ অনুভব হয় তাহলে আমাদের ভ্রান্ত প্রত্যক্ষ কীভাবে সম্ভব ? রজ্জতে আমরা সর্প দেখি কেন? ম্রুভূমিতে মরীচিকা দেখি কেন? চার্বাকদের মতে, ভ্রান্ত প্রত্যক্ষ প্রত্যক্ষের প্রামান্যকে বাধিত করতে পারেনা। ইন্দ্রিয়ের দোষ, আলোর অভাব ইত্যাদি কারনে ভ্রান্ত প্রত্যক্ষ হয়। তাছাড়া ভ্রম প্রত্যক্ষকে প্রকৃত অর্থে প্রত্যক্ষ বলা যায়না । কারন বিষয়ের সাথে ইন্দ্রিয়ের সরাসরি সংযোগ না হলে প্রত্যক্ষ হয় না । ভ্রম প্রত্যক্ষে প্রত্যক্ষের বিষয় অনুপস্থিত থাকে। এখানে যা নেই তা আছে বলে মনে করার ফলে ভ্রান্তি হয়। যেমন – রজ্জুর্তে সর্প ভ্রম। এক্ষেত্রে কল্পনার আরোপই ভ্রম হয়েছে। বিশুদ্ধ প্রত্যক্ষ কখনই ভুল হয় না।

সমালোচনা

প্রত্যক্ষই একমাত্র প্রমান । চার্বাকদের এই বক্তব্যের বিরুদ্ধে নানাবিধ আপত্তি উত্থাপিত হয়েছে। আপত্তি গুলি হল –

১. চার্বাক মতে, প্রত্যক্ষ জ্ঞান যথার্থ। কারন প্রত্যক্ষ জ্ঞান স্বনির্ভর এবং অপরোক্ষ। জৈনরা অভিযোগ করেছেন চার্বকাদের এই যুক্তিতে প্রত্যক্ষ জ্ঞানকেও অযথার্থ বলতে হয়। কেননা প্রত্যক্ষ জ্ঞানও অপরোক্ষ। প্রত্যক্ষ জ্ঞান ইন্দ্রিয় নির্ভর । তাই পরোক্ষ। অনুমানকে প্রত্যক্ষ নির্ভর হওয়ার জন্য যদি অযথার্থ বলা হয়। তাহলে ইন্দ্রিয় নির্ভর হওয়ার জন্য প্রত্যক্ষকেও অযথার্থ বলতে হবে।

২. চার্বাকগন বলেছেন, যা প্রত্যক্ষে নেই তার অস্তিত্ব নেই। এই বক্তব্যের বিরুদ্ধে নৈয়ায়িকগন বলেন যে, চার্বাক মতে কোন ব্যক্তি যদি তাঁর স্ত্রী পুত্রকে গৃহে রেখে অন্য কোন স্থানে যান তাহলে প্রত্যক্ষের অভাবে গৃহ এবং স্ত্রী পুত্রকেও অস্বীকার করতে হবে।

৩. চার্বাক মতে, অনুমান শব্দ প্রভৃতি প্রমান নয়। কেননা অনুমান, শব্দ অনেক সময় ভ্রান্ত জ্ঞান দেয়। একই যুক্তিতে প্রত্যক্ষকেও প্রমানরূপে গ্রহণ করা যায়না। কেননা প্রত্যক্ষ জ্ঞানও অনেক সময় ভ্রান্ত হয়। রজ্জুতে সর্প ভ্রম হয়, যুক্তিতে রজত ভ্রম হয়।

৪. পরিশেষে ‘প্রত্যক্ষই একমাত্র প্রমান‘ চার্বাকদের এই মত মানলে আমাদের দৈনন্দিক জীবনযাত্রা অসম্ভব হয়ে পড়ে। দৈনন্দিক জীবনে ধূমদেখে বহ্নির অনুমান না করলে চলেনা। লোকযাত্রা নির্বাহের জন্য তাই প্রত্যক্ষের অতিরিক্ত অনুমানকেও প্রমানরূপে স্বীকার করতে হয়। সম্ভবত এ কারনে সুশিক্ষিত চার্বাকগন দৈনন্দিক জীবনযাত্রা নির্বাহের জন্য লোকসিদ্ধ অনুমানকেও প্রমানরূপে স্বীকার করেছেন। অবশ্য অলৌকিক বিষয় যথা – ঈশ্বর, আত্মা, পরলোক ইত্যাদি বিষয়ক অনুমানকেও স্বীকার করেননি।


Thanks For Reading: চার্বাক মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ / ‘প্রত্যক্ষ একমাত্র প্রমান‘ উক্তিটির ব্যাখ্যা করো, এই মতবাদটি কী গ্রহনযোগ্য 

More Post:

চার্বাক নীতিবিদ্যা | চার্বাক সুখবাদ

চার্বাক মতে আত্মা কী | চার্বাক দর্শন

চার্বাক মতে শব্দ প্রমাণ নয় কেন

চার্বাক মতে অনুমান কেন প্রমান নয়