সিপাহী বিদ্রোহের পক্ষে যুক্তি দাও

দ্বাদশ শ্রেণী ইতিহাস –এর চতুর্থ সেমিস্টারে সিলেবাস অনুযায়ী 6 Marks এর প্রশ্ন উত্তর। সিপাহী বিদ্রোহের পক্ষে যুক্তি দাও -এর উপর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল।

সিপাহী বিদ্রোহের পক্ষে যুক্তি দাও ।
সিপাহী বিদ্রোহের পক্ষে যুক্তি দাও 

সিপাহী বিদ্রোহের পক্ষে যুক্তি দাও 

ঐতিহাসিক জন লরেন্স, চালস রেকস, দূর্গাদাশ বন্দোপাধ্যায়, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, দাদাভাই নৌরজি, সৈয়দ আহমদ প্রমুখ 1857 -এর বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন। এদের যুক্তি গুলি হল –

  1. সিপাহীদের অসন্তোষ থেকেই মহাবিদ্রোহের সূত্রপাত হয়েছিল।
  2. এই বিদ্রোহের সূচনা হয়েছিল সেনা ছাউনি থেকে।
  3. এই বিদ্রোহের সূচনা যেমন সেনা ছাউনি থেকে হয়েছিল তেমনই বিদ্রোহী সিপাহীরাই ইংরেজ বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল।
  4. কোথাও কোথাও স্থানীয় মানুষ, ভুস্বামী ও প্রাক্তন শাসকেরা এই বিদ্রোহের সমর্থন জানালেও এই বিদ্রোহের মূল চালীকা ছিল সিপাহীরাই।

সিপাহী বিদ্রোহের বিপক্ষে যুক্তি

1857 সালের বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ বলা অযৌতিক। এর স্বপক্ষে কারণ গুলি হল –

  1. এই বিদ্রোহ কেবল সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং এর একটি গণ চরিত্র ছিল।
  2. ঝাঁসির রানি লক্ষীবাঈ, নানা সাহেব, কুনওয়ার সিং প্রমুখ রাজন্য বর্গ, বহু জমিদার ও তালুঘদার এই বিদ্রোহে যোগ দেয়।
  3. ভারতের বিভিন্ন স্থানে জনসাধারণ বিশেষত অযোধ্যা, বুন্দেলখন্ড ও বিহারের জনসাধারণ এই বিদ্রোহে যোগ দান করে।
  4. তাছাড়া ঐতিহাসিক জন কে, চালর্স বল, হোমস ও বিশিষ্ট মনীষি কার্লমাকর্স একে জাতীয় বিদ্রোহ বলেছেন।

সুতরাং 1857 খ্রিঃ বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ বলা যুক্তিযুক্ত নয়।


Thanks For Reading: সিপাহী বিদ্রোহের পক্ষে যুক্তি দাও ।

More Post:

মর্নেমিন্ট সংস্কার আইন সম্পর্কে যা জানো লেখো

1857 খ্রিঃ রাজনৈতিক কারণগুলি লেখো

1857 খ্রিঃ বিদ্রোহের ধ্রর্মীয় কারণগুলি লেখো

ঝাঁসির রানি লক্ষীবাঈ স্মরণীয় কেন

মহাবিদ্রোহের সামরিক কারণগুলি লেখো।