সমাজে পরিবারের ভূমিকা কী|সমাজে পরিবারের ভূমিকা

বি.এ. সমাজ ও রাষ্ট্র  দর্শনের –এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন হল– সমাজে পরিবারের ভূমিকা কী এই নিয়ে আলোচনা করা হল।

সমাজে পরিবারের ভূমিকা কী
সমাজে পরিবারের ভূমিকা কী

 

সমাজে পরিবারের ভূমিকা কী 

পরিবার হল সমাজের ক্ষুদ্রতম মানবগোষ্ঠী। সমাজতাত্ত্বিকেরা মনে করেন সমাজ জীবনকে সুস্থ ও শান্তিপূর্ন করতে হলে পরিবারের কার্যাবলী সম্পর্কে অবহিত হওয়া প্রয়োজন। কেননা সমাজের মূল ভিত্তি হল পরিবার। পরিবারের গুরুত্বপূর্ন কার্যাবলী গুলি হল-  

প্রথমত

 মানুষের জীবনে নুন্যতম প্রাথমিক চাহিদা হল খাদ্য। পরিবার তার শিশুদের এই চাহিদা পূরন করে একটি শিশুকে পরিণত করে তোলে।

দ্বিতীয়ত

 নবজাত শিশু সামাজিকীকরণে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ন , মানব শিশুকে সমাজের উপযোগী করে গড়ে তোলাই হল সামাজিকীকরণ। এর মাধ্যমে একটি মানব শিশু একটি সমাজের রীতি নীতি, ভালো মন্দ, ন্যায় অন্যায় ইত্যাদি সামাজিক মূল্যবোধ সম্পর্কে  জানতে পারে।

তৃতীয়ত

অর্থসংগ্রহ ও সঞ্চয় পরিবারের একটি গুরুত্বপূর্ন কাজ। পরিবারে যে শিশু ভূমিষ্ঠ হয় তার লালন পালন ও পরিচর্যার জন্য উপযুক্ত ভাবে শিক্ষা দানের জন্য এবং পরিবারের বিভিন্ন সদস্যদের সাহায্যের জন্য অর্থের প্রয়োজন। তবে পরিবারকে সৎ উপায়ে ও পরিশ্রমের বিনিময়ে অর্থ সংগ্রহ করতে হবে কারন অসৎ উপায় শিশুদের অসৎ করে তোলে।

চতুর্থত

 পরিবার হলো একটি নিরাপদ আশ্রয়। পরিবার তার সদস্যদের বিপদে আপদে, শারীরিক ও মানসিক অসুস্থতা ও বিভিন্ন অভাব অনটনে সাহায্য করে ।

পঞ্চমত 

পরিবার সামাজিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে। সমাজ যেহেতু পরিবারকে নিয়েই গড়ে ওঠে তাই পরিবার তার সদস্যদের ওপর কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করে। প্রতিটি পরিবার তার এই ভূমিকা পালন করলে একটি উন্নত    সুসংহত  সমাজব্যবস্থা গড়ে উঠতে পারে।


Thanks For Reading:

সমাজে পরিবারের ভূমিকা কী / সমাজে পরিবারের ভূমিকা

More Post:

চার্বাক নীতিবিদ্যা | চার্বাক সুখবাদ

চার্বাক মতে আত্মা কী | চার্বাক দর্শন

চার্বাক মতে শব্দ প্রমাণ নয় কেন

চার্বাক মতে অনুমান কেন প্রমান নয়

পরিবার কাকে বলে | পরিবার বলতে কী বোঝো